ফুচকা আর শিঙাড়া দিয়ে ঘর সাজানো
শেয়ার করুন
ফলো করুন

স্ট্রিটফুডপ্রেমী আমরা কমবেশি সবাই। পথের খাবার মানেই জিবে জল আনা, মুখরোচক কিছু। পথ চলতে গরমাগরম শিঙাড়া ভাজার দৃশ্য দেখে থমকে দাঁড়াননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। রাস্তার মোড়ে, লেকের পাড়ে বা পার্কের ধারে হাতছানি দিয়ে ডাকে ফুচকার পসরা।

আবার শীতকাল এলে পথের পাশে গনগনে আগুনে ধোঁয়া ওঠা চিতই পিঠার আয়োজন হয় নানা পদের আগুনঝাল ভর্তাসহযোগে। তবে স্ট্রিটফুডের অনুরাগীরা তাঁদের এই পথখাবারের প্রতি ভালোবাসা আরেক ধাপ এগিয়ে গিয়ে প্রদর্শন করতে পারেন ‘হাত বাক্স’ নামের অনলাইন উদ্যোগের স্ট্রিটফুড থিমের ফ্রিজ ম্যাগনেট সাজিয়ে।

বিজ্ঞাপন

ফুচকা, চিতই পিঠা আর শিঙাড়ার এই ফ্রিজ ম্যাগনেটগুলো সত্যিই চোখে পড়ার মতো। শিঙাড়ার সঙ্গে কাঁচা মরিচ আর সবুজ চাটনিও রয়েছে। আরও আছে বাটিভর্তি টক ঘিরে সাজানো অবিকল জিবে জল আনা ফুচকা।

চিতই পিঠা আর দুই রকম ভর্তার আদলের ফ্রিজ ম্যাগনেটটিও বেশ মজার। স্ট্রিটফুডপ্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে এই নতুন ফ্রিজ ম্যাগনেটগুলো।

ছবি: হাত বাক্স

বিজ্ঞাপন
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬: ০০
বিজ্ঞাপন