মাত্র শেষ হওয়া কান চলচ্চিত্র উৎসবে গিয়ে রীতিমতো চমক দেখিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সেখানে মায়ের বিয়ের শাড়ি, জামদানি, কাতানের গাউন, আর বেশ কয়েকটি নজরকাড়া আউটফিটে দেখা যায় ভাবনাকে। সম্পূর্ণ দেশি ডিজাইনারদের তৈরি করা পোশাকে ভাবনার চোখ ধাঁধানো লুকগুলো প্রশংসা পেয়েছে সকলের। দেশের বাইরের মিডিয়াতেও তাঁর লুক প্রশংসিত হয়েছে। সেখানেই পেয়েছেন তিনি এক নতুন আন্তর্জাতিক সিনেমায় কাজ করার সুযোগ। সব মিলিয়ে ভাবনার কান যাত্রা বেশ ভালো ছিল বলা যায়। আর ফ্রেঞ্চ রিভিয়েরা থেকে উড়ে এসেই মেরিল প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠানের রেড কার্পেটে দেখা দেন এই অভিনেত্রী। আর এখানেও রেড হট মনোক্রোম লুকে তিনি সমান নজর কেড়েছেন চমৎকার মেকওভারে। সেই সঙ্গে পরেছেন তিনি ড্যাজল বাই সোনিয়ার নজরকাড়া গয়নার সেট। এবারে তবে ছবির গল্পে ভাবনার এই আকর্ষণীয় লুকের ঝলক দেখে নেই চলুন। ছবিগুলো আশনা হাবিব ভাবনার কাছ থেকে পাওয়া। ছবির কারিগর তামিম আহমেদ। ভাবনার মেকওভার করেছেন সুমন রাহাত।
.jpg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)