
র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের ব্রাসারি রেস্টুরেন্টে প্রতি বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে ‘টার্কিশ থিম নাইট’। হোটেলের এক্সেকিউটিভ সু-শেফ শেখ রাশিদের তত্ত্বাবধানে এবং নিজস্ব রন্ধনশিল্পীদের শৈলীতে ভোজনরসিকদের জন্য পরিবেশন করা হবে রঙিন সালাদ, কিউকাম্বার দই সালাদ, টমেটো কিউকাম্বার অলিভ সালাদ ইত্যাদি।
স্যুপের মধ্যে রয়েছে ওকরা স্যুপ, ক্লিয়ার ভেজিটেবল স্যুপ ছাড়া আরও কিছু বৈচিত্র্যময় স্যুপ। কাবাবের মধ্যে তুর্কি চিকেন কাবাব, আদানা কাবাব, ডোনার কাবাব, চিকেন উরফা কাবাবও রয়েছে।
অভিজ্ঞ শেফদের নেতৃত্বে সুস্বাদু লাইভ রান্নার স্টেশন রয়েছে আয়োজনে। যেখানে পৃষ্ঠপোষকেরা তুর্কি স্টাইলের রোস্টেড বিফ লেগ, ফালাফেল স্যান্ডউইচ এবং আরও অনেক কিছুর স্বাদ নিতে পারবেন।
প্রাচ্যের প্রধান খাবার, যেমন তুর্কি ভার্মিসেলি এবং চিকপিস রাইস, তুর্কি স্টিম ফিশ (এক্সিলি পালামুট), বিফ স্ট্যু, বাকলাভা, কুনাফা, টার্কিশ ডিলাইটস, তুলুম্বা, লুকমানসহ টার্কিশ মিষ্টান্ন রয়েছে এ আয়োজনে। বুফে ডিনারটির দাম জনপ্রতি ৪ হাজার ২৫০ টাকা এবং ছোটদের জন্য ২ হাজার ১৫০ টাকা। বিভিন্ন নির্ধারিত ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন বাই ওয়ান গেট ওয়ান অফার।
ছবি: র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন