ব্লকপ্রিন্টেড সুতিতে কটন রূটসের শারদ সংগ্রহ
শেয়ার করুন
ফলো করুন

নিজস্ব ডিজাইনের ব্লকের নকশার জন্য ফ্যাশনিস্তাদের কাছে জনপ্রিয় অনলাইন ভিত্তিক ফ্যাশন উদ্যোগ কটন রুটস। উদ্যোগের নাম শুনেই বোঝা যায় তারা সুতি কাপড়ে কাজ করে। ব্র্যান্ডটির স্বত্বাধিকারী সানজিদা হক সারা সুতিতে নিজস্ব নকশার ব্লকে সাজিয়ে তোলেন পোশাকগুলো। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবকে সামনে রেখে আনা শারদীয় সংগ্রহেও তার ব্যতিক্রম হয়নি। সুতির পাশাপাশি আছে সেমি মসলিনও। শাড়ি, থ্রিপিস, টুপিস ও ওয়ানপিসে সাজানো হয়েছে এই সংগ্রহ। রঙের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে লাল, সাদা, সরষে হলুদ, বেইজ, নীল ও বাদামি। কটন রুটসের এবারের সংগ্রহে প্রাণী ও প্রকৃতি প্রাণিত মোটিফের সঙ্গে নজর কাড়ছে বিমূর্ত নকশাও।

ছবি: কটন রূটস

১/১০
চিকন লাল পেড়ে সাদা ক্ল্যাসিক শাড়িটি করা হয়েছে শিউলি গাছের মোটিফে। কালো রঙে করা হয়েছে এই নকশা। আঁচলে অ্যাবস্ট্রাক্ট নকশাটি করা হয়েছে লাল রঙে ।

বিজ্ঞাপন
২/১০
লাল-সাদা এই শাড়িটি মানিয়ে যাবে পূজার যেকোনো আয়োজনে। বিশেষ করে দশমীতে।  

৩/১০
একই নকশায় সরষে হলুদ রঙে আরেকটি শাড়ি এনেছে কটন রুটস।

৪/১০
 উৎসবের জমকালো আবহ আছে সেমি মসলিন এই শাড়িতে। যামিনী রায়ের চিত্রকর্মকে মোটিফ  হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে।

৫/১০
মেরুন পাড়ে সোনালি নকশা আর হালকা বেইজ জমিনে সোনালি ডটের ডিটেইলিং শাড়িটিকে করেছে আরও আকর্ষণীয়। দাওয়াত, আড্ডাসহ পূজার যেকোনো আয়োজনে মানানসই এমন শাড়ি।

৬/১০
নীলচে ছাই ও লালের সমন্বয়ে নকশা করা এই শাড়িতে দুর্গা মোটিফ উঠে এসেছে। আঁচল আর পাড়ে দেখা যাচ্ছে ফুলেল নকশা।

৭/১০
গাছের ইলাস্ট্রেশন নকশা হিসেবে বেছে নেওয়া হয়েছে এই সরষে হলুদ শাড়িতে। শাড়ির ওপরের অংশের অলংকরণে ব্যবহার করা হয়েছে একটু গাঢ় রঙে বিমূর্ত নকশা। আর আঁচলে করা হয়েছে সবুজ পোলকা ডট।

৮/১০
এই গাজরা ডিজাইনটি কটন রুটসের সিগনেচার। বেলি ফুলের মালা প্রাণিত এই নকশা আছে শাড়িটির পুরো জমিন জুড়ে। আর আঁচলে সোনালি ব্লকের ছাপ।

৯/১০
কোরা শাড়িতে টাইডাই করে তৈরি হয়েছে এই শাড়ি। শাড়ির ওপরের অংশে  সোনালি পাতার নকশা করা হয়েছে। নিচের অংশে আর আঁচলে করা হয়েছে লাল টাই-ডাই নকশা।

১০/১০
ভিন্টেজ আমেজে করা হয়েছে মাটির মতো হালকা বাদামি-বেইজ ডুয়েল টোনের এই শাড়িটি । এই শাড়ির নকশা হিসেবে দেখা যাচ্ছে ট্রাইবাল মোটিফ। আঁচলে নীল জিগজ্যাগ জ্যামিতিক রেখা আধুনিক একটা বৈপরীত্য তৈরি করেছে এই শাড়িতে।

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৩০
বিজ্ঞাপন