মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে আকর্ষণীয় সাজপোশাকে বলিউড তারকারা
শেয়ার করুন
ফলো করুন

জিও মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে আকর্ষণীয় সাজপোশাকে বলিউডের তারকারা
শুরু হয়েছে জিও মামি মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩। যা চলবে ৫ নভেম্বর পর্যন্ত। এ আয়োজনের প্রথম দিনের লালগালিচায় তারকাদের দেখা গেল অসাধারণ সব আউটফিটে। দেখে নেওয়া যাক ফ্যাশনিস্তা সোনম কাপুর, কারিনা কাপুর থেকে শুরু করে গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও অন্যান্য তারকার সাজপোশাক কেমন ছিল।

অল-হোয়াইট লুকে প্রিয়াঙ্কা চোপড়া

দেশি গার্ল ও  গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়া এই ফেস্টিভ্যালের জন্যই যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছেন মুম্বাইয়ে।  অনুষ্ঠানের চেয়ারপারসন হিসেবে ছিলেন তিনি। খুব স্টাইলিশ একটা আইভরি-সোনালি বডিকন গাউনে তিনি এদিন লালগালিচায় পা রাখেন। ডিজাইনার টনি ওয়ার্ডের সংগ্রহ থেকে অভিনেত্রী এটি বেছে নিয়েছেন। হল্টার নেক আর ফ্লোর ছোঁয়া এই গাউনের সঙ্গে  তিনি  স্টাইল করেছেন একটি সাদা ওভারসাইজ কোট দিয়ে। আর তাঁর আকর্ষণীয় মেকআপ লুকের দিক থেকে যেন অনুরাগীরা চোখই সরাতে পারছেন না। হেয়ারস্টাইলে তিনি বেঁছে নিয়েছেন হাই বান। আর জুয়েলারি হিসেবে পড়েছেন সিলভার ব্রেসলেট, কানের  ছোট দুল আর হাতে স্টেটমেন্ট আংটি।

বিজ্ঞাপন

রেট্রো ব্ল্যাক লুকে সোনম

ফ্যাশনিস্তা সোনম কাপুর মামি ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর রেট্রো লুক দিয়ে রীতিমতো লাইমলাইট কেড়ে নিয়েছেন। ভেলভেটের কালো স্ট্রাকচারড আউটফিট পড়েছিলেন তিনি। ওপরে ফুলস্লিভ টপ আর বটমের স্কার্টের নিচের অর্ধেকটা নিখুঁত নেট ফেব্রিক দিয়ে নকশা করা। পোশাকটি দেখতে বেশ ফ্যাশনেবল। ফ্যাশন আইকন সোনমের পছন্দ অবশ্য সবার চেয়ে আলাদা থাকবে স্বাভাবিক। এই পোশাকের সঙ্গে একটি ম্যাচিং হ্যাট নিয়েছেন। আর পায়ে পরেছেন কালো হিল। এর সঙ্গে ভক্তদের নজরে এসেছে কানে ও গলায় পরা তাঁর আকর্ষণীয় মুক্তার জুয়েলারিও। এই পোশাকের সঙ্গে তিনি হেয়ারস্টাইল হিসেবে করেছেন সিম্পল বান। তবে মেকআপে বোল্ড ভাব ফুটিয়ে তুলেছে ঠোঁটের সাহসী লাল লিপস্টিক। চোখে দিয়েছেন হালকা গোলাপি আইশ্যাডো আর কালো আইলাইনার।

বিজ্ঞাপন

কালো পোশাকে অন্য রকম কারিনা কাপুর

স্টাইলিশ অভিনেত্রী কারিনা কাপুর খান গোলাপি ফুলহাতাসহ একটি কালো গাউন পরে অংশ নিয়েছিলেন রেড কার্পেটে। ডিপ ভি নেক, সামনে একটি গিঁটযুক্ত নকশা আর অসমম্যাট্রিক হেমলাইনের এই আউটফিটে অভিনেত্রী ভক্তদের মন জয় করে নেন। এর সঙ্গে স্টেটমেন্ট কানের দুল, ব্লাশড গাল আর হাই হিল দিয়ে তিনি তাঁর লুক পরিপূর্ণ করেন।

সবুজ ইন্দো-ওয়েস্টার্ন হাতে বোনা শাড়িতে ভূমি পেডনেকার

ভূমি পেডনেকার পড়েছেন সবুজ ট্রেন্ডি শাড়ি। সূক্ষ্ম অলংকরণ আর  জটিল নকশা রয়েছে তাঁর শাড়ি আর বিশেষ করে ব্লাউজের জমিনে। অসাধারণ কাটিং আর ফ্লোরাল নেকের ব্লাউজের জন্যই তাঁর ইন্দো-ওয়েস্টার্ন লুকে এসেছে ভিন্ন আবেদন। এর সঙ্গে তিনি গয়না নির্বাচনেও রেখেছেন সবুজের প্রাধান্য। তাই ব্লাউজের নেকের সঙ্গে মিলিয়ে কানে পড়েছেন হ্যান্ডমেড ফুলের দুল আর হাতে সবুজ আংটি। তাঁর মেকআপে ফুটে উঠেছে সফট গ্ল্যাম ভাব। গ্লসি পিচ লিপস্টিক, সিমারি আইশ্যাডো দেওয়ার চোখে কাজল আর মাশকারা। আর শেষে মাঝসিঁথি করে ছেড়ে রেখেছেন চুল।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৪: ০০
বিজ্ঞাপন