
মানসিক স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কে সচেতনতা তৈরি করতে ২০১৯ সালে সেলেনা গোমেজ তাঁর সিগনেচার ব্র্যান্ড ‘রেয়ার বিউটি’ চালু করেছিলেন। উদ্যোগটির পেছনে তাঁর উদ্যম ইচ্ছাশক্তি ও পরিশ্রম ছিল। তাই ব্র্যান্ডটির জনপ্রিয়তা অনেক সেলিনা-ভক্তদের কাছে। এবার ভারতে ‘রেয়ার বিউটি’ চালু করার কথা ভেবেছেন গায়িকা।

ইনস্টাগ্রামে এই আনন্দের সংবাদ দেওয়ার পর থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর ভক্তরা। আর সেই উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে গায়িকার কমেন্ট বক্সজুড়ে। এক ভক্ত লিখেছেন, ‘আমি এটার জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষা করছিলাম।’ অন্য একজন লিখেছেন, ‘অবশেষে ভারতে রেয়ার বিউটি।’
সেলেনা তাঁর পোস্টের ক্যাপশনে জানান, তাঁর ব্র্যান্ডের পণ্যগুলো সেফোরা ইন্ডিয়ার স্টোরজুড়ে পাওয়া যাবে। মেকআপ ব্র্যান্ড হিসেবে রেয়ার বিউটি আন্তর্জাতিকভাবে অত্যন্ত জনপ্রিয়। সেলেনা সব সময় বিশ্বাস করেন, এই ব্র্যান্ড তাঁর চিন্তাভাবনা ও বিশ্বাসের একটি প্রকাশমাধ্যম।

এ ছাড়া ব্র্যান্ডটির লক্ষ্য, বিশ্বজুড়ে মানুষের জন্য সৌন্দর্য ও মানসিক স্বাস্থ্যের ধারণাগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করা। সেই সঙ্গে একটি নিরাপদ ও সুন্দর পরিবেশও তৈরি করা।
ছবি: ইনস্টাগ্রাম