জয় হোক বন্ধুত্বেরবন্ধুত্বের কোন সংজ্ঞা হয় না। কোন নিক্তিতে মাপাও যায় না। সব হিসাবের উর্ধে এই সম্পর্ক। আন্তর্জাতিক বন্ধু দিবসে তাই চমৎকার এই কফি আর্টের মাধ্যমে হাল ফ্যাশনের বন্ধুদের শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি বারিস্তা আরিফুল ইসলাম। কফি আর্ট তাঁর কাছে এক অন্যরকম ভালোবাসা। সময় পেলেই তিনি নিপুণ হাতে নানা চিত্রকর্ম ফুটিয়ে তোলেন কফির কাপে। ফেসবুকে তাঁর রাসেল'স কফি আর্ট নামে একটি পেজও রয়েছে যেখানে তাঁর করা কফি আর্টগুলো সকলের সঙ্গে শেয়ার করেন।