হাতির পালের পথ ধরে
শেয়ার করুন
ফলো করুন

মেঘালয় সীমান্তের কাছে হাতি চলাচলের পথ ধরে জনবিরল ‘এলিফ্যান্ট ট্রেইল’ ঘুরে এসে সব গল্প জানাচ্ছেন ভ্রমণপ্রেমী অপু নজরুল। নয়নাভিরাম ছবিগুলো তাঁরই তোলা।

‘এলিফ্যান্ট ট্রেইল’ নামে খ্যাত মেঘালয়–সংলগ্ন এই বর্ডার রোডটি ছিল অনেক এবড়োখেবড়ো আর কাদাময়। কিন্তু উন্নয়নের ছোঁয়া এখন স্পষ্ট সেখানে। মাইলের পর মাইল ড্রাইভ করলেও তেমন কোনো গাড়ি দেখা যায় না। শুধু মাঝেমধ্যে দু–একটা টমটম বা অটো। জনবিরল অঞ্চল। মাঝেমধ্যে দু–একটা জনবসতি। হাজং ও গারোদের চার্চ, কোচেদের মন্দির। ছোট ছোট টিলা, ধানখেত, পাহাড়ি নদী—সব মিলিয়ে মাইলের পর মাইল সীমান্তজুড়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। তা ছাড়া পুরো পাহাড়ি রাস্তা জঙ্গলে ছেয়ে আছে। এ অঞ্চল হাতির তথাকথিত ‘উৎপাতের’ জন্য বিখ্যাত। তবে প্রকৃতির নিয়ম বলে অভিযোগটি ভুল। ঐতিহাসিকভাবে যুগ যুগ ধরে হাতিদের চলাচলের রাস্তায় ঘরবাড়ি ও কাঁটাতার তুলে বাধা সৃষ্টি করে বরং আমরা মানুষেরাই হাতিগুলোকে উৎপাত করছি।

১/১০
ওল্ড এলিফ্যান্ট রোডের বাঁকে বাঁকে এমনই নজরকাঁড়া প্রাকৃতিক সৌন্দর্য।
ওল্ড এলিফ্যান্ট রোডের বাঁকে বাঁকে এমনই নজরকাঁড়া প্রাকৃতিক সৌন্দর্য।
বিজ্ঞাপন

এই নয়নাভিরাম এলিফ্যান্ট ট্রেইল পর্যন্ত যেতে হলে যাত্রা শুরু করতে হবে জামালপুরের বক্সিগঞ্জ থেকে। রাস্তাই যে কাউকে টেনে নিয়ে যাবে শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী অবধি। তারপর ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া হয়ে একদম নেত্রকোনার দুর্গাপুর পর্যন্ত। অবশ্য নালিতাবাড়ীর আলীর মোড়ের পর রাস্তা খারাপ হওয়া শুরু করবে। তাই যাঁরা নিজের গাড়ি বা বাইকে যাওয়ার পরিকল্পনা করেছেন৷ তারা নাকুগাঁও স্থলবন্দরের কাছাকাছি এসে ডান দিকে গাড়ি ঘুরিয়ে চলে যেতে পারেন শেরপুর সদরের দিকে।

২/১০
পাগলা নদীতে জাল ফেলছেন জেলে।
পাগলা নদীতে জাল ফেলছেন জেলে।
বিজ্ঞাপন

পথে পড়বে অসাধারণ সুন্দর কিছু গ্রাম ও পাহাড়ি নদী। আর রয়েছে রাজাপাহাড় টিলা। লাউচাপড়া, গজনী ও মধুটিলায় তিন তিনটা ইকোপার্ক আছে। জায়গাগুলোর নামও বড়ই মনোহর। কর্ণজোড়া, নকশী, মধুটিলা, বাবলাকোনা, ভাইডাঙা, বালিজুড়ি, মেঘাঢল, লাউচাপড়া, গজনী, সন্ন্যাসী, ধানশাইল, রাঙটিয়া, ডুমুরতলী হয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কামালপুর পড়বে সামনে। কামালপুর কর্নেল তাহেরেরও স্মৃতিবিজড়িত। আর চেলাখালী, মালিজি, সোমেশ্বরী, পাগলা, কর্ণজোড়া, মর্শি, ভোগাইসহ অনেক পাহাড়ি নদীর দেখা মিলবে। একবার এলে এই জনপদের প্রেমে না পড়ে থাকা যাবে না।

৩/১০
ছবির মতো সুন্দর কর্ণঝোড়া নদীতে ঘোড়াকে গোসল করাচ্ছেন সহিস। এখানে ঘোড়া দিয়ে মাল পরিবহন,  এমনকী হাল চাষও হয়।
ছবির মতো সুন্দর কর্ণঝোড়া নদীতে ঘোড়াকে গোসল করাচ্ছেন সহিস। এখানে ঘোড়া দিয়ে মাল পরিবহন, এমনকী হাল চাষও হয়।
৪/১০
নদীর নাম চেলাখালি।
নদীর নাম চেলাখালি।
৫/১০
এইখানেই মালিজি নদী প্রবেশ করছে বাংলাদেশে।
এইখানেই মালিজি নদী প্রবেশ করছে বাংলাদেশে।
৬/১০
সীমান্তের সবুজ প্রান্তর। ওপারে তুরা শহর।
সীমান্তের সবুজ প্রান্তর। ওপারে তুরা শহর।
৭/১০
ধানিশাইল বাজারে বাবার পানের দোকান সামলাচ্ছে ছোট্ট শিশু।
ধানিশাইল বাজারে বাবার পানের দোকান সামলাচ্ছে ছোট্ট শিশু।
৮/১০
কোচ সম্প্রদায়ের একজন বর্ষীয়ান সদস্য।
কোচ সম্প্রদায়ের একজন বর্ষীয়ান সদস্য।
৯/১০
বারোমারী চার্চ
বারোমারী চার্চ
১০/১০
ভোগাই নদী
ভোগাই নদী
প্রকাশ: ১৬ জুন ২০২৩, ০৬: ০০
বিজ্ঞাপন