
ঢাকা বিশ্ববিদ্যালয় যে শুধু একটি শিক্ষাঙ্গন, তা কিন্তু নয়। আমাদের দেশের গৌরবময় ইতিহাসের পরতে পরতে এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের নাম জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের একটি বড় অংশ এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই রচিত হয়েছে। এখানে আছে আমাদের ভাষা আন্দোলনের সাক্ষী শহীদ মিনার, অপরাজেয় বাংলা। আছে জাতীয় প্রতীক দোয়েল চত্বর। আরও রয়েছে ঐতিহাসিক কার্জন হল, সলিমুল্লাহ হল, তিন নেতার মাজার, মধুর ক্যান্টিন আর গ্রিক মন্দির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪ বছর হলো আজ। ১৯২১ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ নামে পরিচিত আমাদের সবার চিরচেনা ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের দিনে বৃষ্টিস্নাত ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ও স্মরণীয় স্থাপনা ও ভাস্কর্যগুলো আবার দেখে এলে কিন্তু বেশ হয়। ছবির গল্পে দেখে নিন তবে কোথায় কী দেখতে যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।





.jpg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)

.jpg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)
