১০ মাস পর উন্মুক্ত সেন্ট মার্টিন, দেখতে না গিয়ে পারলাম না এই প্রবাল দ্বীপের অপার্থিব সৌন্দর্য
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশের বিভিন্ন এলাকা চষে বেড়ালেও কেন যেন এর আগে যাওয়া হয়নি আমাদের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। আবার কথায় বলে, যেকোনো নিষিদ্ধ জিনিসের প্রতিই মানুষের আকর্ষণটা বেশি থাকে। দীর্ঘ ১০ মাস পর্যটনের লীলাভূমি নারিকেল জিঞ্জিরায় যাওয়া বন্ধ ছিল। এ কথা তো সবাই জানি আমরা যে একসময় বন্দীদের নির্বাসনে পাঠানো হতো এই নির্জন আর নারকেল গাছে ভরা দ্বীপে। সেখান থেকেই এর নাম হয়েছে নারিকেল জিঞ্জিরা। সরকারি ঘোষণা অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়। কিন্তু রাত যাপনের ব্যবস্থা না থাকায় পর্যটকেরা যেতে উৎসাহিত হননি। জাহাজও চলাচল করেনি। তবে ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস রাত যাপনের সুযোগ রাখা হয়েছে। অদম্য আকর্ষণ আর আটকে রাখা গেল না। ছুটির ভ্রমণগন্তব্য ঠিক করতে আর দু'বার ভাবতেও হলো না। নিজের চোখে দেখতে না গিয়ে পারলাম না এই প্রবাল দ্বীপের অপার্থিব সৌন্দর্য। আর গিয়ে যা দেখলাম, তা আসলে না ভাষায় বর্ণনা করা যায়, না ছবির ফ্রেমে ধরে রাখা যায়! তবুও ইচ্ছে করল সকলের সঙ্গে ভাগ করে নিতে সেন্ট মার্টিনের সম্মোহনী সুন্দর ছবির গল্প। ছবি: লেখক

১/১০
সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ যাত্রা শুরু করলে ভোরবেলা সেখান থেকে দেখা যায় এমন চোখজুড়ানো দৃশ্য
সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ যাত্রা শুরু করলে ভোরবেলা সেখান থেকে দেখা যায় এমন চোখজুড়ানো দৃশ্য
বিজ্ঞাপন
২/১০
এটি হচ্ছে পশ্চিমের রকি বিচ
এটি হচ্ছে পশ্চিমের রকি বিচ
বিজ্ঞাপন
৩/১০
ছেঁড়া দ্বীপে যাওয়া নিষেধ বলে একেই বলা যায় সেন্ট মার্টিন দ্বীপের শেষ প্রান্ত
ছেঁড়া দ্বীপে যাওয়া নিষেধ বলে একেই বলা যায় সেন্ট মার্টিন দ্বীপের শেষ প্রান্ত
৪/১০
ভরা পূর্ণিমায় রুপালি দ্বীপের রূপ ভাষায় প্রকাশ করার নয়
ভরা পূর্ণিমায় রুপালি দ্বীপের রূপ ভাষায় প্রকাশ করার নয়
৫/১০
ম্যানগ্রোভ থাকায় স্থানীয়রা এই অংশকে সুন্দরবনই বলেন। জোছনার আলোয় চলছে কাঁকড়া ধরার চেষ্টা
ম্যানগ্রোভ থাকায় স্থানীয়রা এই অংশকে সুন্দরবনই বলেন। জোছনার আলোয় চলছে কাঁকড়া ধরার চেষ্টা
৬/১০
উত্তরপাড়া থেকে পশ্চিম অংশে অনেকেই এখানে আসেন সূর্যাস্ত উপভোগ করতে
উত্তরপাড়া থেকে পশ্চিম অংশে অনেকেই এখানে আসেন সূর্যাস্ত উপভোগ করতে
৭/১০
বিচ আমব্রেলা হাতে এমন একটা স্মরণীয় ছবি তুলে না রাখলে কি হয়!
বিচ আমব্রেলা হাতে এমন একটা স্মরণীয় ছবি তুলে না রাখলে কি হয়!
৮/১০
সৈকতে দেখা মেলে কেয়া গাছে ঝুলে থাকা থোকা থোকা ফল
সৈকতে দেখা মেলে কেয়া গাছে ঝুলে থাকা থোকা থোকা ফল
৯/১০
পর্যটকরা সাইকেলে চেপে ঘুরে বেড়ান নারিকেল জিঞ্জিরায়
পর্যটকরা সাইকেলে চেপে ঘুরে বেড়ান নারিকেল জিঞ্জিরায়
১০/১০
সেন্ট মার্টিনের অপার্থিব সৌন্দর্যের মাঝে এমন একটা বাহারি ফ্লেয়ারি স্কার্টে নিজেকে দেখার শখটা পূরণ হয়েই গেল অবশেষে
সেন্ট মার্টিনের অপার্থিব সৌন্দর্যের মাঝে এমন একটা বাহারি ফ্লেয়ারি স্কার্টে নিজেকে দেখার শখটা পূরণ হয়েই গেল অবশেষে
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৬: ০০
বিজ্ঞাপন