আমারি ঢাকায় রমজানে থাকছে মোগলাই স্বাদের অনবদ্য আয়োজন
শেয়ার করুন
ফলো করুন

এবারের রোজায় আমারি ঢাকার ইফতার সাহ্‌রির নানা পদের আয়োজনে আছেন শেফ ইন চার্জ পিম বাহাদুর থাপা, পেস্ট্রি শেফ রুবায়েত আহমেদ, শেফ দে কুইজিন শতাব্দী সিং ও শেফ দে পার্টি আব্বাল সিং। এই চতুষ্টয়ের তৈরি বৈচিত্র্যময় সব পদ অতিথিরা উপভোগ করতে পারবেন। আছে সিগনেচার দম বিরিয়ানি, শাহি ভেজিটেবল পোলাও, মোগলাই পরোটা, শিরমাল, রুটি, মুর্গ মুসাল্লাম, নলি নিহারি, চিকেন ও মাটন কোরমা, রোগান জোশ, চিকেন চাঙ্গেজি, মাটন চাপ এবং চিকেন রেজালা। এ ছাড়া নানা ধরনের খাবার এবং আন্তর্জাতিক স্বাদের বৈচিত্র্যময় ডিশ অতিথিদের দেবে এক অনন্য উপভোগের অভিজ্ঞতা।

রোজা উপলক্ষে আয়োজতি সংবাদ সম্মেলন
রোজা উপলক্ষে আয়োজতি সংবাদ সম্মেলন
থাকছে নানা স্বাদের কাবাব
থাকছে নানা স্বাদের কাবাব

সংবাদ সম্মেলনে হোটেলের সেলস ও মার্কেটিং প্রধান শেহরীনা ওয়াহিদ বলেন, ‘এই আয়োজন শুধু খাবারের নয়; বরং রন্ধন সংস্কৃতি ও আন্তর্জাতিক রসনার মেলবন্ধন। অতিথিরা শুধু স্বাদ উপভোগ করবেন না, বরং রমজানের ঐতিহ্যও অনুভব করবেন। আমরা আশা করি, অতিথিরা পুরো মাস আমাদের আয়োজনের অংশগ্রহণ করবেন এবং প্রতিক্রিয়া জানাবেন।’

বিজ্ঞাপন

পুরো রমজানে আমায়া ফুড গ্যালারি এবং ক্যাসকেড রেস্টুরেন্টে এই রাজকীয় মোগলাই অভিজ্ঞতা ভোজনপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে।

অভিজ্ঞ শেফদের নেতৃত্বে তৈরি হচ্ছে নানা স্বাদের ইফতার ও সাহরি
অভিজ্ঞ শেফদের নেতৃত্বে তৈরি হচ্ছে নানা স্বাদের ইফতার ও সাহরি
মোগলাই স্বাদের মোরগ মুসাল্লাম
মোগলাই স্বাদের মোরগ মুসাল্লাম

যাঁরা ঘরে বসে ইফতারি উপভোগ করতে চান, তাঁদের জন্য ক্যাসকেড রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে বিশেষ টেক-অ্যাওয়ে বক্স। অ্যারাবিয়ান প্ল্যাটারের পাশাপাশি প্ল্যাটিনাম, গোল্ড ও সিলভার ক্যাটাগরির বক্সগুলোর মূল্য শুরু হচ্ছে ৩ হাজার ৯৯৯ টাকা থেকে। পুরো রমজান মাস প্রতিদিন ইফতার ও ডিনার বুফে এবং প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সাহ্‌রি বুফে থাকবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে হোটেলের পক্ষ থেকে জানানো হয়, রমজানের বিশেষ মুহূর্তকে আরও স্মরণীয় করতে অতিথিদের জন্য রয়েছে জাফরানি রেশমি জিলেপি, গুড়ের জিলেপি এবং আমারির ঐতিহ্যবাহী স্পেশাল হালিম। ভারতীয় শেফরা পুরো মাসে এসব খাবারের অথেনটিক স্বাদ নিশ্চিত করবেন। হোটেলের সেলস ও মার্কেটিং টিম জানিয়েছে, এই রমজান আয়োজনের জন্য বিশেষ ধরনের প্যাকেজ ও সুবিধা রাখা হয়েছে। অতিথিরা চাইলে ব্যক্তিগত ডাইনিং, করপোরেট ও সামাজিক ইফতার আয়োজনের জন্য কাস্টমাইজড প্যাকেজ গ্রহণ করতে পারবেন।

মধ্যপ্রাচ্যের অথেনটিক স্বাদের ল্যাম্ব ওজি
মধ্যপ্রাচ্যের অথেনটিক স্বাদের ল্যাম্ব ওজি
আছে নানা স্বাদের মিষ্টি
আছে নানা স্বাদের মিষ্টি

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ আয়োজন শুধু খাবারের নয়, বরং আন্তর্জাতিক রসনা অভিজ্ঞতা। আমরা আশা করি, অতিথিরা আমাদের এ আয়োজনে পূর্ণ অংশগ্রহণ করবেন এবং প্রতিক্রিয়া জানাবেন, যা আমাদেরকে ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা দেওয়ার সুযোগ দেবেন। আমাদের লক্ষ্য হলো রমজানের পুরো মাস অতিথিদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করা। রমজানের এই বিশেষ মোগলাই স্বাদযাত্রার অংশ হওয়ার সুযোগ থাকবে  আমারি ঢাকায় গোটা রোজা জুড়ে।

ছবি: আমারি ঢাকা

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭: ২৮
বিজ্ঞাপন