জেনে নিন কোন কোন খাবার আপনাকে সুস্থ রাখবে
শেয়ার করুন
ফলো করুন

মানুষ প্রতিদিন খাবার খেয়ে বেঁচে থাকে—এটাই প্রকৃতির নিয়ম। খাবার আমাদের প্রাণশক্তির উৎস, আবার আনন্দেরও অংশ। আবার একই সঙ্গে খাবার হতে পারে রোগের কারণ। তাই খাবারকে বুঝে খাওয়া প্রয়োজন। কোন খাবার আমাদের সুস্থ রাখে, কোন খাবার অসুস্থতার ঝুঁকি বাড়ায়—এসব বিষয়ে বিশ্বব্যাপী গবেষণা চলছে। আধুনিক চিকিৎসাবিজ্ঞানও এখন স্বীকার করে, অসুখ নিরাময় ও প্রতিরোধে খাবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে খাদ্যাভ্যাস ভিন্ন—আমাদের দেশে ভাত প্রধান খাবার, পশ্চিমে গম, দক্ষিণ ভারতে আলাদা খাদ্যসংস্কৃতি। তবে রোগ প্রতিরোধে খাবারের বৈজ্ঞানিক নিয়ম পৃথিবীর যেকোনো দেশে একইভাবে কার্যকর। আজ আলোচনা করা হলো এমন কিছু রোগ, যেগুলো খাদ্যাভ্যাস বদলালে উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে থাকে বা ঝুঁকি কমে যায়।

বিজ্ঞাপন

হৃদ্‌রোগ

হৃদ্‌রোগ থাকলে অলিভ অয়েল, বাদাম, অ্যাভোকাডো, স্যামন ও ম্যাকেরেল মাছ, এবং প্রতিদিন ২৫-৩০ গ্রাম ফাইবার (ওটস, শিম, ফল, সবজি) অত্যাবশ্যক। একই সঙ্গে স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট—যেমন লাল মাংস, ভাজাপোড়া, প্রসেসড ফুড—কমাতে হবে।

হৃদ রোগে এড়িয়ে চলতে হবে রেডমিট
হৃদ রোগে এড়িয়ে চলতে হবে রেডমিট

কেন খাবেন
• ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইড কমায়, ইনফ্লামেশন কমায়, রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে।
• সলিউবল ফাইবার কোলেস্টেরলের সঙ্গে বাইন্ড হয়ে বাইল অ্যাসিড বের করে দেয়, ফলে এলডিএল কমে।
• কলা, পালংশাকের মতো পটাশিয়ামসমৃদ্ধ খাবার রক্তচাপ কমায়।

বিজ্ঞাপন

টাইপ–টু ডায়াবেটিস

ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো রক্তে শর্করার আকস্মিক ওঠানামা কমানো। এ জন্য সাদা চাল, ময়দা, চিনি কমিয়ে ওটস, কুইনোয়া, শস্যযুক্ত চাল খেতে হবে। প্রতিটি খাবারে প্রোটিন, ফাইবার ও হেলদি ফ্যাট রাখতে হবে। পথ্য হিসেবে নিয়মিত দারুচিনি, মেথি ও করোলা ভালো কাজ করে।

পাতে রাখুন এসব খাবার
পাতে রাখুন এসব খাবার

কেন খাবেন
• কম গ্লাইসেমিক লোডযুক্ত খাবারে ইনসুলিন স্পাইক কম হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স উন্নতি হয়।
• মেথির গ্যালাক্টোম্যানান ফাইবার গ্লুকোজ শোষণ কমায়।
• দারুচিনির পলিফেনল GLUT4 ট্রান্সলোকেশন বাড়িয়ে গ্লুকোজ গ্রহণ উন্নত করে।
কোলন ক্যানসার ও অন্ত্রের রোগ
এই রোগ আধুনিক খাদ্যাভ্যাসের অন্যতম ফল। লাল মাংস কমানো বা বাদ দেওয়া, প্রতিদিন ৪০০–৫০০ গ্রাম রঙিন সবজি-ফল, টক দই, প্রোবায়োটিক ও প্রিবায়োটিক খাওয়া জরুরি।
কেন খাবেন
• লাল মাংসে থাকা heme iron কার্সিনোজেনিক উপাদান, যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
• ফাইবার শরীরে শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড (বিউটিরেট) তৈরি করে, যা কোলন কোষকে সুস্থ রাখে ও ইনফ্লামেশন কমায়।
• ভালো গাট মাইক্রোবায়োম ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখে।

স্তন ক্যানসার ও প্রোস্টেট ক্যানসার

গবেষণা বলছে, সয়া প্রোডাক্ট (টোফু, সয়া দুধ) নিয়মিত খাওয়া উপকারী। তা ছাড়া তিসি (ফ্ল্যাক্সসিড), চিয়া সিড, আখরোট, ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি অত্যন্ত কার্যকর।

প্রতিটি খাদ্যোপদানই উপকারী
প্রতিটি খাদ্যোপদানই উপকারী

কেন খাবেন
• সয়া আইসোফ্ল্যাভন (জেনিস্টিন, ডেইডজিন) সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর হিসেবে কাজ করে।
• ফ্ল্যাক্সসিডের লিগন্যান হরমোন ব্যালান্স উন্নত করে।
• ব্রকলি স্প্রাউটের সালফোরাফেন Nrf2 পাথওয়ে অ্যাকটিভ করে ডিটক্স এনজাইম বাড়ায়।

আলঝেইমারস ও স্মৃতিভ্রংশ

MIND বা মেডিটেরিয়ান ডায়েট মস্তিষ্ককে সুরক্ষা দেয়। জাম, ব্লুবেরি, স্ট্রবেরি, পালংশাক, ব্রকলি, হলুদ ও কালো গোলমরিচ অত্যন্ত উপকারী।

হতে পারে কার্যকর
হতে পারে কার্যকর

কেন খাবেন
• এসব খাবারের অ্যান্থোসায়ানিন ও লুটেইন অক্সিডেটিভ স্ট্রেস কমায়।
• কারকিউমিন বিটা-অ্যামাইলয়েড প্লাক ও নিউরোইনফ্লামেশন কমিয়ে আলঝেইমারসের ঝুঁকি কমায়।

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সারসংক্ষেপ

বর্তমান গবেষণা প্রসেসড ফুড ও উচ্চ চিনি সম্পূর্ণ নিষিদ্ধ করতে বলছে। প্রতিদিন আমাদের খাদ্যতালিকায় থাকা উচিত:
• ৮–১০ ধরনের রঙিন সবজি-ফল
• স্বাস্থ্যকর ফ্যাট—অলিভ অয়েল, বাদাম, মাছ
• ফারমেন্টেড খাবার—দই
• পর্যাপ্ত প্রোটিন—ডাল, ডিম, মাছ, মুরগি
• নিয়মিত হলুদ, আদা, রসুন
• পর্যাপ্ত পানি ও গ্রিন টি

এসবই থাকতে হবে পাতে প্রতিদিন
এসবই থাকতে হবে পাতে প্রতিদিন

রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া এবং মাঝে মাঝে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের অভ্যাস দীর্ঘ মেয়াদে উপকারী।
গবেষণা বলছে, এসব পরিবর্তন টানা ৬–১২ মাস বজায় রাখলে জিন এক্সপ্রেশন (এপিজেনেটিকস) পর্যন্ত পরিবর্তিত হতে পারে—ফলে রোগের ঝুঁকি ৭০–৯০ শতাংশ পর্যন্ত কমে যায়।
লেখক: খাদ্য ও পথ্য বিশেষজ্ঞ, প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

ছবি: এআই ও পেকজেলসডটকম

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০১: ০০
বিজ্ঞাপন