সকালের কয়েকটি সহজ অভ্যাসই বদলে দিতে পারে পুরো দিনের ছন্দ
শেয়ার করুন
ফলো করুন

রোজ সময়মতো ঘুম থেকে ওঠা, পানি খাওয়া, শারীরিকভাবে সচল থাকা, মনোযোগ ধরে রাখা, আর পুষ্টিকর প্রাতরাশ সারা দিনের জন্য মনকে চাঙা রাখে, সার্বিক শক্তি ও কার্যক্ষমতা বাড়িয়ে দেয়।

সকালের সহজাত অভ্যাসগুলোর মাধ্যমে কীভাবে উপকার হয়?

ঘুম থেকে ওঠা, খাবার, পানির সময় এই ছোট ছোট রুটিনগুলো দেহের ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে চলতে সাহায্য করে
ঘুম থেকে ওঠা, খাবার, পানির সময় এই ছোট ছোট রুটিনগুলো দেহের ঘড়ির সঙ্গে তাল মিলিয়ে চলতে সাহায্য করে

সকালে নিয়মিত রুটিন ব্রেইনের বায়োলজিকাল ক্লককে ঠিক রাখে, ফলে এনার্জির ওঠানামা কম হয়

স্ট্রেস ও ওভার থিংকিং কমে, মন সচল থাকে

সময় নষ্ট কম হয়, কাজ গুছিয়ে করা সহজ হয়

শরীর ও মস্তিষ্ক দুইই সক্রিয় থাকে, ফলে সারা দিন ফোকাস ও মুড ভালো থাকে

সকালে পানি খাওয়ার উপকারিতা

ঘুম থেকে উঠেই পানি পান করলে শরীর দ্রুত হাইড্রেট হয়
ঘুম থেকে উঠেই পানি পান করলে শরীর দ্রুত হাইড্রেট হয়

ঘুমের ৭-৮ ঘণ্টায় শরীর পানিশূন্য হয়ে পড়ে। ঘুম থেকে উঠেই পানি পান করলে-

শরীর দ্রুত হাইড্রেট হয়

মেটাবলিজম শুরু হয়, ফলে এনার্জি বাড়ে

টক্সিন বের করতে সাহায্য করে

ব্রেইন অ্যালার্ট থাকে ফলে ঘুমঘুম ভাব কমে

লেবু দিলে হজম ভালো হয় ও ভিটামিন সি পাওয়া যায়

সকালের কফিতে যোগ করুন এমসিটি অয়েল

এটা এই মুহূর্তে আলোচিত সাপ্লিমেন্ট

দ্রুত ক্লিন এনার্জি দেয় "জ্যাপ" করে না, ধীরে ধীরে এনার্জি দেয় যা সারা দিন সতেজ রাখে

ব্রেইনের ফুয়েল হিসেবে কাজ করে ফলে ফোকাস বাড়ে

ক্ষুধা তুলনামূলক কম লাগে, ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। কেটো বা লো-কার্ব ডায়েট এটি ব্যবহার হয়।

বিজ্ঞাপন

সকালকে সুন্দর করতে এই ছয়টি অভ্যাস মেনে চলতে পারেন। যা আপনাকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখবে।

রোজ একই সময় ঘুম থেকে উঠলে শরীরের ক্লক ঠিক থাকে, ঘুমের মান ভালো হয়
রোজ একই সময় ঘুম থেকে উঠলে শরীরের ক্লক ঠিক থাকে, ঘুমের মান ভালো হয়

প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা

রোজ একই সময় ঘুম থেকে উঠলে শরীরের ক্লক ঠিক থাকে, ঘুমের মান ভালো হয়। সকালে ক্লান্তি কম থাকে

ঘুম থেকে উঠেই পানি পান করুন


সকালে ঘুম থেকে উঠে আধা বা এক গ্লাস পানি পান করুন। স্বাস্থ্যকর বানাতে যোগ করুন লেবু কিংবা মধু।

হালকা ব্যায়াম করুন

সকালে ঘুম থেকে উঠে হাঁটা, যোগ, স্ট্রেচিং বা ছোট ওয়ার্কআউট করুন। ওয়ার্ক আউট শেষে দেখবেন  মাত্র ১০-১৫ মিনিটেই মন ফুরফুরে লাগছে ও অনেক উৎফুল্ল অনুভব করবেন।

সকালে ঘুম থেকে উঠে হাঁটা, যোগ, স্ট্রেচিং বা ছোট ওয়ার্কআউট করুন
সকালে ঘুম থেকে উঠে হাঁটা, যোগ, স্ট্রেচিং বা ছোট ওয়ার্কআউট করুন

মনকে শান্ত রাখুন

বিক্ষিপ্ত মনকে প্রশান্ত রাখতে মেডিটেশন বা ধ্যান করুন। জার্নালিংয়ের অভ্যাস দারুণ কাজ করে। সারা দিনে পাঁচটি ঘটনা বা কারও প্রতি কৃতজ্ঞ থাকলে জার্নালে লিখে রাখুন। এর ফলে মানসিক উদ্বেগ কমে এবং মন ভালো থাকে।  

পুষ্টিকর সকালের নাশতা

নাশতার প্লেটে প্রোটিন, কমপ্লেক্স কার্ব ও পুষ্টিকর ফ্যাট রাখুন।  যেমন: ডিম, ওটস, গ্রিক ইয়োগার্ট, ফল, বাদাম।

সকালের শুরু হয় ইতিবাচক মানসিকতায়, একাগ্রতা বাড়ে  ও মানসিক স্থিরতা বজায় থাকে
সকালের শুরু হয় ইতিবাচক মানসিকতায়, একাগ্রতা বাড়ে ও মানসিক স্থিরতা বজায় থাকে

ফোন স্ক্রলিং করা থেকে বিরত থাকুন

ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়ায় চোখ বোলানো এড়িয়ে চলুন। এতে সকালের শুরু হয় ইতিবাচক মানসিকতায়, একাগ্রতা বাড়ে  ও মানসিক স্থিরতা বজায় থাকে।

সাকল্যের এই অভ্যাসগুলো নিয়মিত হলে এবং মাত্র ২০-৩০ মিনিট সময় আনতে পারে বড় পরিবর্তন ।

ছবি: এআই

বিজ্ঞাপন
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১: ০০
বিজ্ঞাপন