রাতে ভালো ঘুমের জন্য ডায়েটে রাখুন এই ৭টি খাবার
শেয়ার করুন
ফলো করুন

সুখবর হলো, ভালো ঘুমের জন্য সব সময় ওষুধের প্রয়োজন নেই। আপনার ডায়েটেই লুকিয়ে আছে প্রশান্ত ঘুমের প্রাকৃতিক সমাধান। বিশেষজ্ঞরা বলেন, “আপনি কী খান, সেটাই ঠিক করে আপনি কতটা ভালো ঘুমাবেন।” সঠিক খাবার শরীরকে রিলাক্স করে, মনকে শান্ত রাখে এবং ঘুম আসতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক, রাতে ভালো ঘুমের জন্য কোনো ৭টি খাবার রাখতে পারেন প্রতিদিনের ডায়েটে।

১. টার্ট চেরি

তাজা টার্ট চেরি আমাদের দেশে সচরাচর না মিললেও এর জুস এখন অনেক স্বাস্থ্যসচেতন মানুষের ডায়েটে জায়গা করে নিয়েছে। গবেষণায় দেখা গেছে, টার্ট চেরি জুসে থাকা মেলাটোনিন ঘুমের সময় নিয়ন্ত্রণ ও স্থায়িত্বে সাহায্য করে। ঘুম গবেষকেরা বলেন, “রাতে ওয়াইনের বদলে এক গ্লাস টার্ট চেরি জুসই হতে পারে আপনার ঘুমের নতুন সঙ্গী।”

২. কলা

ঘুম বাড়ানোর অন্যতম সহজ খাবার কলা। এতে রয়েছে ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম, যা পেশি শিথিল করতে সাহায্য করে। এ ছাড়া কলায় থাকা ট্রিপটোফ্যান নামের অ্যামিনো অ্যাসিড ঘুমের মান উন্নত করে। রাতে হালকা ক্ষুধা পেলে একটুখানি কলা খেলে ঘুম আসতে পারে আরও সহজে।

৩. ব্লুবেরি

দেখতে ছোট হলেও ব্লুবেরি হলো একেবারে ‘সুপার ফুড’। এতে গ্লাইসেমিক ইনডেক্স কম, আর অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি। যা ঘুমের মান উন্নত করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট শুধু ঘুমের গভীরতা বাড়ায় না, বরং স্লিপ অ্যাপনিয়ার মতো ঘুম সংক্রান্ত সমস্যাতেও উপকারী ভূমিকা রাখে।

৪. দুধ

শৈশব থেকেই সবার কাছে পরিচিত ঘুমের আগে এক গ্লাস গরম দুধ। আজও ঘুম আনার সবচেয়ে ক্ল্যাসিক উপায়। দুধে থাকা মেলাটোনিন ও ট্রিপটোফ্যান শরীরকে রিল্যাক্স করে ঘুম আসায় সাহায্য করে। তবে এক্সপার্টরা বলছেন এই জাদু কেবল আসল পশুর দুধেই। প্ল্যান্ট-বেসড দুধে ঘুম বাড়ানোর সেই ক্ষমতা পাওয়া যায় না।

বিজ্ঞাপন

৫. আখরোট

আখরোটে রয়েছে মস্তিষ্কের উপকারী ফ্যাটের পাশাপাশি মেলাটোনিন ও সেরোটোনিন। দুই ঘুম-বর্ধক উপাদান। প্রতিদিন এক মুঠো আখরোট খেলে ঘুম গভীর হয় এবং মনও শান্ত থাকে।

৬. চর্বিযুক্ত মাছ (ফ্যাটি ফিশ)

স্যালমন, টুনা বা ম্যাকারেল। এই ধরনের চর্বিযুক্ত মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়ায়, যা ঘুম নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, রাতে খাবারে সামান্য ফিশ রাখলে ঘুমের মান অনেকটা বাড়তে পারে।

৭. কিউই ফল

কিউই শুধু ভিটামিন সি’র উৎস নয়, বরং এটি ঘুম বাড়াতেও দারুণ কার্যকর। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও সেরোটোনিন কম্পাউন্ড ঘুমের সময় বাড়ায়, মনোভাবও ভালো রাখে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ঘুমানোর আগে দুটি কিউই খেলে ঘুমের সময় ও মান দুটিই উন্নত হয়।

ভালো ঘুম শুধু রাতে শরীরকে বিশ্রামই দেয় না। এটি আমাদের সারা দিনের শক্তি, মনোযোগ, এমনকি মানসিক স্বাস্থ্যের সঙ্গেও জড়িত। তাই ওষুধ নয়, বরং টার্ট চেরি, কলা, ব্লুবেরি, দুধ, আখরোট, ফ্যাটি ফিশ ও কিউইয়ের মতো প্রাকৃতিক খাবারই রাখুন আপনার ঘুমের রুটিনে। ছোট এই পরিবর্তনেই রাতের ঘুম হতে পারে আরও গভীর, প্রশান্ত এবং পুনরুজ্জীবিত।

সূত্র: ভেরিওয়েলমাইন্ড

ছবি: এআই ও পেকজেলসডটকম

বিজ্ঞাপন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৪: ০০
বিজ্ঞাপন