মাত্র ৬০ দিনে নিজেকে তরুণ দেখাতে করুন এই ৭টি কাজ
শেয়ার করুন
ফলো করুন

সবার ধারণা, বয়স বাড়লেই তারুণ্য হারিয়ে যায়। তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। বয়স বাড়লেও নিজেকে তরুণ দেখানো সম্ভব। শুধু দরকার কিছু সচেতনতা আর নিয়মিত যত্ন। চাইলে মাত্র ৬০ দিনে আপনি কিছু সহজ অভ্যাস গড়ে তুলে নিজের মধ্যে তারুণ্যের সেই সতেজতা ফিরিয়ে আনতে পারেন। বেশ কিছু ছোট ছোট ব্যাপার  যদি আপনি ধারাবাহিকভাবে মেনে চলতে পারেন, তবে ত্বক,মন ও দেহ সবই থাকবে সুন্দর ও তারুণ্যদীপ্ত। চলুন জেনে নেওয়া যাক, যে ৯টি কাজ করলে মাত্র ৬০ দিনে নিজের মধ্যে পাবেন তারুণ্যের ছোঁয়া।

হাইড্রেটেড থাকার কোন বিকল্প নেই
হাইড্রেটেড থাকার কোন বিকল্প নেই

১. সবসময় হাইড্রেটেড থাকুন

হাইড্রেটেড থাকার কোন বিকল্প নেই। নিজের ত্বক ও দেহে তারুণ্য ধরে রাখতে চাইলে প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো নিজেকে হাইড্রেটেড রাখা। তাই দেহের চাহিদা অনুযায়ী পানি পান করতে হবে। সাধারণত প্রতিদিন ৮ গ্লাস পানি পান করা ভালো। পানি শরীরের বিষাক্ত উপাদান দূর করে ত্বককে প্রাণবন্ত  এবং কোমল রাখতে সাহায্য করে। ত্বকের শুষ্কতা, বলিরেখা ও চোখের নিচে কালো দাগ পানির অভাবেই বেশি স্পষ্ট হয়ে ওঠে। পর্যাপ্ত পানি না পান করলে ত্বক হয়ে পড়ে রুক্ষ। তাই সবার আগে পর্যাপ্ত পানি পান করে নিজেকে হাইড্রেটেড রাখুন।

বিজ্ঞাপন

২. নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে

সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের জন্য ভয়াবহ ক্ষতিকর। এই অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে অবশ্যই নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে। নাহলে ত্বকে বলিরেখাসহ দেখা দিতে পারে বয়সের ছাপ। আপনার ত্বকের ধরন অনুযায়ী একটি ভালো মানের সানস্ক্রিন বেছে নিন। এটি আপনার ত্বককে সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে সুরক্ষা প্রদান করে এবং ত্বককে স্বাস্থ্যকর রাখতে সহায়তা করে। তবে কমপক্ষে এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

অবশ্যই নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে
অবশ্যই নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করতে হবে

৩.পর্যাপ্ত ঘুম

ত্বক সুন্দর রাখতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা খুবই কম ঘুমান, তাঁদের ত্বকে অল্প বয়সেই দেখা যায় বয়সের ছাপ। তাই ত্বকের তারুণ্য ধরে রাখতে অবশ্যই পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে।

ত্বক সুন্দর রাখতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ
ত্বক সুন্দর রাখতে পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ

প্রতিদিন ৭ থেকে ৯ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। এতে ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো নতুন ভাবে তৈরি হতে পারে। ত্বক থাকে প্রাণবন্ত। এছাড়া ঘুমানোর সময় শরীর কোলাজেন উৎপাদন করতে পারে।   আর কোলাজেন ত্বকের তারুণ্য ধরে রাখতে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে।

বিজ্ঞাপন

৪. নিয়মিত ব্যায়াম করুন

ব্যায়াম ত্বক ও শরীর উভয়ের জন্যই অত্যন্ত উপকারী। যখন আপনি ব্যায়াম করেন, তখন শরীরে রক্ত সঞ্চালন বাড়ে, যা ত্বকে পুষ্টি ও অক্সিজেন সরবরাহ করে। এর ফলে ত্বক উজ্জ্বল এবং স্বাস্থ্যবান দেখায়। ব্যায়ামের সময় ঘামের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত উপাদানগুলো বের হয়ে যায়। এর ফলে শরীর তো ভালো থাকেই, পাশাপাশি ত্বক থাকে প্রাণবন্ত।

ব্যায়াম ত্বক ও শরীর উভয়ের জন্যই অত্যন্ত উপকারী
ব্যায়াম ত্বক ও শরীর উভয়ের জন্যই অত্যন্ত উপকারী

৫.রঙিন ফল ও সবজি খান

তারুণ্য ধরে রাখতে অন্য যা কিছুই করুন না কেন, ত্বক ও শরীরকে ভেতর থেকে সুস্থ রাখা সবচেয়ে জরুরী। এর জন্য নিজের খাবারের তালিকার দিকে খেয়াল রাখতে হবে। ত্বক ও শরীর সুন্দর রাখতে আপনার খাবারে রঙিন ফলমূল ও শাকসবজি যোগ করুন।

রঙিন ফল ও সবজি খান
রঙিন ফল ও সবজি খান

রঙিন ফল ও সবজিতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, যা ত্বকে বয়সের ছাপ কমায়। খাবারের তালিকায় রঙিন ফল ও সবজি যেমন: লাল শাক, পেঁপে, কুমড়া, তরমুজ ইত্যাদি রাখতেপারেন। এগুলো ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে সহায়তা করে এবং ত্বকের তারুণ্য ধরে রাখে।

৬. মানসিক প্রশান্তি বজায় রাখুন

মানসিক চাপ ত্বক ও স্বাস্থ্য উভয়ের জন্য ক্ষতিকর। তাই প্রতিদিনের চাপ কমাতে ধ্যান বা যোগব্যায়াম করতে পারেন। মানসিক প্রশান্তি ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সহায়তা করে। নিজেকে সময় দিন এবং চাপমুক্ত থাকুন। আপনি মানসিকভাবে যত ভালো থাকবেন নিজেকে দেখাবে ততই তরুণ।

মানসিক প্রশান্তি দরকার এজন্য
মানসিক প্রশান্তি দরকার এজন্য

৭. ধূমপান ত্যাগ করুন

আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে, নিজেকে তরুণ দেখাতে যা কিছুই করুন না কেন সবই বৃথা যাবে। কারণ ধূমপান ত্বকে রক্ত সঞ্চালন কমিয়ে দেয় এবং ত্বককে শুষ্ক ও বিবর্ণ করে তোলে। ধূমপান ত্যাগ করলেই ত্বকের গ্লো ফিরে আসবে এবং বলিরেখাও ধীরে ধীরে কমে যাবে।

সূত্র: ভেরি ওয়েল ফিট

ছবি: পেকজেলস ডট কম

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০১: ০৬
বিজ্ঞাপন