হাজার হাজার টাকার সাপ্লিমেন্টের চেয়েও বেশি কোলাজেন পাওয়া যায় গরুর এই ফেলে দেওয়া অংশ থেকে
শেয়ার করুন
ফলো করুন

কোলাজেন শুনলেই আমরা ভাবি দামী সাপ্লিমেন্ট, স্কিন কেয়ার পণ্য বা পার্লারের ট্রিটমেন্টের কথা। অথচ আমরা অনেকেই জানি না, গরুর এই ফেলে দেওয়া অংশে সবচেয়ে বেশি কোলাজেন থাকে। প্রকৃতি নিজেই আমাদের কাছে অন্যতম সেরা কোলাজেনের উৎস দিয়েছে একদম সাশ্রয়ী মূল্যে।

বয়স ধরে রাখতে হাজার হাজার টাকার কোলাজেন বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন অনেকে
বয়স ধরে রাখতে হাজার হাজার টাকার কোলাজেন বিউটি প্রোডাক্ট ব্যবহার করেন অনেকে

এদিকে চামড়াশিল্পের চরম দুর্দিনে দাম মিলছে না কোরবানির চামড়ার। পড়ে থেকে নষ্ট হচ্ছে। কোথাও বা বর্জ্যের সঙ্গে ফেলে দেওয়া বা মাটিতে পুঁতে ফেলা হচ্ছে। অথচ শুধু যে সঙ্গে সঙ্গে প্রসেস করে খাওয়া যায় তা নয়, সংক্ষণ করে রাখা যায় এই গরুর চামড়া। বিশ্বের অনেক দেশে খাওয়া হয় এটি ডেলিক্যাসি হিসেবে। আবার কোলাজেনের উৎস হিসেবে স্কিনকেয়ার ইন্ডাস্ট্রি ও ডায়েটারি সাপ্লিমেন্ট শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবেও এটি প্রসেস করা সম্ভব বড় পরিসরে।

প্রকৃতি নিজেই আমাদের কাছে অন্যতম সেরা কোলাজেনের উৎস দিয়েছে একদম সাশ্রয়ী মূল্যে
প্রকৃতি নিজেই আমাদের কাছে অন্যতম সেরা কোলাজেনের উৎস দিয়েছে একদম সাশ্রয়ী মূল্যে

কোলাজেন আসলে কী?

কোলাজেন হলো আমাদের শরীরের সবচেয়ে প্রচুর পরিমাণে পাওয়া প্রোটিন। মোট প্রোটিনের প্রায় ৩০ শতাংশ। এটি মূলত একটি কাঠামোগত প্রোটিন, যা শরীরের বিভিন্ন অংশকে একত্রে ধরে রাখে। সহজভাবে বললে, কোলাজেন হলো শরীরের "আঠা"।

এটি আমাদের ত্বককে টানটান, মসৃণ ও উজ্জ্বল রাখে এবং বলিরেখা প্রতিরোধ করে। হাড়ের ঘনত্ব বজায় রেখে জয়েন্টের ব্যথা ও আর্থরাইটিস প্রতিরোধে সহায়তা করে। পেশীর গঠনে, টেন্ডন ও লিগামেন্ট মজবুত রাখতে এবং চুলের বৃদ্ধি ও নখ ভেঙে যাওয়া রোধ করতেও কোলাজেনের ভূমিকা অপরিহার্য। এছাড়া ধমনীর দেয়াল মজবুত রেখে হার্টের সুরক্ষায় এবং অন্ত্রের আস্তরণ মেরামত করে পাচনতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও এটি কাজ করে।

বিজ্ঞাপন

বয়সের সঙ্গে কোলাজেন কমে কীভাবে?

শরীরে কোলাজেনের পরিমাণ সব সময় একই থাকে না। ২৫ বছরের পর থেকে প্রতি বছর প্রায় ১-১.৫ শতাংশ হারে কোলাজেন উৎপাদন কমতে শুরু করে, যদিও এই পর্যায়ে লক্ষণ সাধারণত চোখে পড়ে না। ৩০ পেরোলে চোখের কোণে সূক্ষ্ম রেখা, ত্বকের উজ্জ্বলতা কমা এবং হালকা জয়েন্ট ব্যথা অনুভব হতে শুরু করে। আর ৪০-এর পর থেকে এর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে আরও কিছু লক্ষণ। যেমন বলিরেখা ও ত্বক ঝুলে পড়া, জয়েন্টে ব্যথা, হাড় দুর্বল হওয়া, চুল পাতলা হওয়া এবং নখ ভেঙে যাওয়া একসাথে দেখা দিতে পারে।

জয়েন্টে ব্যথা, হাড় দুর্বল হওয়া কোলাজেনের অভাবের লক্ষণ হতে পারে
জয়েন্টে ব্যথা, হাড় দুর্বল হওয়া কোলাজেনের অভাবের লক্ষণ হতে পারে
কোলাজেন কমার পেছনে শুধু বয়স নয়, আমাদের জীবনযাত্রার অভ্যাসও বড় ভূমিকা রাখে
কোলাজেন কমার পেছনে শুধু বয়স নয়, আমাদের জীবনযাত্রার অভ্যাসও বড় ভূমিকা রাখে

কোলাজেন কমে যাওয়ার কারণ কি?

কোলাজেন কমার পেছনে শুধু বয়স নয়, আমাদের জীবনযাত্রার অভ্যাসও বড় ভূমিকা রাখে। মূলত দুটি কারণে এটি ঘটে।

প্রথমত, উৎপাদন কমে যাওয়া। বয়স বাড়লে ফাইব্রোব্লাস্ট কোষ কম সক্রিয় হয়, ফলে নতুন কোলাজেন তৈরি কমে যায়। ত্বকের স্বাভাবিক কোষ পুনর্গঠন ধীর হয়ে পড়ায় পুরনো কোলাজেন ঠিকমতো প্রতিস্থাপিত হয় না। নারীদের মেনোপজের ফলে ইস্ট্রোজেন হরমোন কমে গেলে এই উৎপাদন আরও হ্রাস পায়।

দ্বিতীয়ত, ভাঙন বেশি হওয়া। সূর্যের ইউভি রেডিয়েশন, ধূমপান ও বায়ু দূষণ কোলাজেনকে দ্রুত ক্ষতিগ্রস্ত করে। শরীরে তৈরি ফ্রি র‍্যাডিকেল কোলাজেন ও অন্যান্য টিস্যু নষ্ট করে। এছাড়া অতিরিক্ত চিনি গ্লাইসেশন প্রক্রিয়ায় কোলাজেনের সাথে মিশে এটিকে দুর্বল ও নমনীয়তাহীন করে ফেলে।

বিজ্ঞাপন

শরীরে কোলাজেন কীভাবে কাজ করে?

সাপ্লিমেন্ট নেবেন নাকি প্রাকৃতিক উৎস থেকে খাবেন,এই সিদ্ধান্ত নিতে হলে কোলাজেনের বিপাক বুঝতে হবে। মুখে খাওয়া কোলাজেন প্রাকৃতিক উৎস হোক বা সাপ্লিমেন্ট থেকে, তা পাকস্থলীতে হজম হয়ে ছোট ছোট অ্যামাইনো অ্যাসিড ও পেপটাইডে ভেঙে যায়। এগুলো রক্তে শোষিত হয়ে অ্যামাইনো অ্যাসিডের পুলে জমা হয়, এবং শরীর তখন চাহিদা অনুযায়ী সেগুলো থেকে নতুন প্রোটিন তৈরি করে।

মুখে খাওয়া কোলাজেন প্রাকৃতিক উৎস হোক বা সাপ্লিমেন্ট থেকে, তা একইভাবে কাজ করে
মুখে খাওয়া কোলাজেন প্রাকৃতিক উৎস হোক বা সাপ্লিমেন্ট থেকে, তা একইভাবে কাজ করে

এর মধ্যে কোলাজেনও থাকে। অর্থাৎ মুখে খাওয়া কোলাজেন সরাসরি রক্তে "কোলাজেন" হিসেবে পৌঁছায় না। শরীর নিজের মতো করে অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী কোলাজেন তৈরি করে। তাই প্রাকৃতিক উৎস ও সাপ্লিমেন্ট এই দুইয়ের মূল কাজের ধরন আসলে একই।

প্রাকৃতিক উৎস নাকি সাপ্লিমেন্ট?

সাধারণ সৌন্দর্য, ত্বকের টানটান থাকা বা হাড়-জয়েন্টের স্বাভাবিক যত্নের জন্য প্রাকৃতিক উৎস থেকে কোলাজেন নেওয়াই সবচেয়ে ভালো এবং সাশ্রয়ী। গরুর চামড়া, বোন ব্রথ, মাছের চামড়া ও মুরগির চামড় এগুলো জেলাটিন প্রোটিনসমৃদ্ধ এবং সহজলভ্য। মাছের চামড়ায় থাকা মেরিন কোলাজেন সহজে শোষিত হয় এবং চোখের জন্যও উপকারী। মুরগির চামড়ায় টাইপ টু কোলাজেন থাকে, যা জয়েন্টের জন্য বিশেষ কার্যকর। ডিমের সাদা অংশে থাকা প্রোলিন অ্যামাইনো অ্যাসিড কোলাজেন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাইড্রোলাইজড কোলাজেন সাপ্লিমেন্ট নিতে পারেন
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাইড্রোলাইজড কোলাজেন সাপ্লিমেন্ট নিতে পারেন

তবে যারা পেশীর ক্ষয়, আর্থরাইটিস বা গুরুতর জয়েন্ট সমস্যায় ভুগছেন, অথবা যাদের খাদ্য থেকে পর্যাপ্ত প্রোটিন পাওয়া সম্ভব হচ্ছে না — তারা ডায়েটিশিয়ান বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাইড্রোলাইজড কোলাজেন সাপ্লিমেন্ট নিতে পারেন।

গরুর চামড়া কোলাজেনের উৎস হিসেবে কতটুকু ভালো?

গরুর চামড়া টাইপ–১ ও টাইপ–৩ কোলাজেনের অন্যতম কন্সেন্ট্রেটেড প্রাকৃতিক উৎস
গরুর চামড়া টাইপ–১ ও টাইপ–৩ কোলাজেনের অন্যতম কন্সেন্ট্রেটেড প্রাকৃতিক উৎস

গরুর চামড়া টাইপ–১ ও টাইপ–৩ কোলাজেনের অন্যতম কন্সেন্ট্রেটেড প্রাকৃতিক উৎস। শুধু সঙ্গে সঙ্গে রান্না করে খাওয়া যায় তা-ই নয়, গবাদিপশুর চামড়া থেকে প্রাপ্ত এই কোলাজেন ডায়েটারি সাপ্লিমেন্ট এবং প্রসাধনী পণ্যের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

গরুর চামড়ার কোরিয়াম স্তর অত্যন্ত ঘন, ফলে এটি প্রাকৃতিক গঠনমূলক প্রোটিনের একটি কার্যকর উৎস
গরুর চামড়ার কোরিয়াম স্তর অত্যন্ত ঘন, ফলে এটি প্রাকৃতিক গঠনমূলক প্রোটিনের একটি কার্যকর উৎস

কেন গরুর চামড়া কোলাজেনের ভালো উৎস?

উচ্চ ঘনত্ব: গরুর চামড়ার কোরিয়াম স্তর অত্যন্ত ঘন, ফলে এটি প্রাকৃতিক গঠনমূলক প্রোটিনের একটি কার্যকর উৎস।

টাইপ–১ ও টাইপ–৩ কোলাজেন: এই দুই ধরনের কোলাজেন মানুষের ত্বক, চুল ও কানেক্টিভ টিস্যুতে সবচেয়ে বেশি পাওয়া যায় ও প্রয়োজন।

অ্যামিনো অ্যাসিডে সমৃদ্ধ: গরুর চামড়ায় গ্লাইসিন, প্রোলিন এবং হাইড্রোক্সিপ্রোলিনের মতো গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড থাকে, যা ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখা এবং জয়েন্টের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ব্যবহার ও প্রক্রিয়াজাতকরণ

খাদ্য-পরিপূরক (হাইড্রোলাইজড কোলাজেন): বাজারে পাওয়া অধিকাংশ গরুর কোলাজেন সাপ্লিমেন্ট গরুর চামড়া থেকে তৈরি হয়। হাইড্রোলাইসিস নামক প্রক্রিয়ার মাধ্যমে বড় কোলাজেন অণুগুলোকে ছোট ও সহজপাচ্য পেপটাইডে ভেঙে ফেলা হয়।

রন্ধনপ্রণালিতে ব্যবহার: বিশ্বের বিভিন্ন অঞ্চলের রান্নায় গরুর চামড়া দীর্ঘ সময় ধরে সেদ্ধ করা হয়। এতে শক্ত সংযোজক কলা ভেঙে গিয়ে কোলাজেনসমৃদ্ধ ঘন ও জেলির মতো ঝোল তৈরি হয়। এর আগে গরম পানির সাহায্যে খুব ভালোভাবে প্রসেস করে পরিষ্কার করে নিতে হয় চামড়া। একটু সময় লাগলেও এই পদ্ধতি খুব কঠিন নয়। বট বা ভঁড়ি পরিষ্কারের মতোই। এ নিইয়ে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায় সামাজিক মাধ্যমে। এখন মানুষ সচেতনতা ও নতুন খাবার ট্রাই করার আগ্রহ থেকে গরুর চামড়া প্রসেস ও রান্না করার বিষয়ে আগ্রহী হচ্ছে।

এখন মানুষ গরুর চামড়া প্রসেস ও রান্না করার বিষয়ে আগ্রহী হচ্ছে
এখন মানুষ গরুর চামড়া প্রসেস ও রান্না করার বিষয়ে আগ্রহী হচ্ছে
সংরক্ষিত গরুর চামড়া বিশ্বজুড়ে প্রসাধনী, ওষুধশিল্প এবং পরিবেশবান্ধব প্যাকেজিং তৈরিতে ব্যবহৃত হয়
সংরক্ষিত গরুর চামড়া বিশ্বজুড়ে প্রসাধনী, ওষুধশিল্প এবং পরিবেশবান্ধব প্যাকেজিং তৈরিতে ব্যবহৃত হয়

শিল্পক্ষেত্রে ব্যবহার: গরুর চামড়া থেকে নিষ্কাশিত কোলাজেন তার বিশেষ আণবিক গঠনের কারণে প্রসাধনী, ওষুধশিল্প এবং পরিবেশবান্ধব প্যাকেজিং তৈরিতে ব্যবহৃত হয়।

তবে শুধু কোলাজেনসমৃদ্ধ খাবার খাওয়াই যথেষ্ট নয়, কোলাজেনের ভাঙন ঠেকানো এবং নতুন উৎপাদনের পরিবেশ তৈরি করাও সমান জরুরি। প্রতিদিনের খাবারে পর্যাপ্ত প্রোটিন, জিঙ্ক, কপার ও ভিটামিন সি নিশ্চিত করুন। ভিটামিন সি ছাড়া শরীর কোলাজেন তৈরি করতে পারে না, তাই আমলকী, লেবু বা পেয়ারা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

শুধু কোলাজেনসমৃদ্ধ খাবার খাওয়াই যথেষ্ট নয়, কোলাজেনের ভাঙন ঠেকানো এবং নতুন উৎপাদনের পরিবেশ তৈরি করাও সমান জরুরি
শুধু কোলাজেনসমৃদ্ধ খাবার খাওয়াই যথেষ্ট নয়, কোলাজেনের ভাঙন ঠেকানো এবং নতুন উৎপাদনের পরিবেশ তৈরি করাও সমান জরুরি

ইউভি রশ্মি কোলাজেনের সবচেয়ে বড় শত্রু, তাই বাইরে গেলে সানস্ক্রিন ও ছাতা ব্যবহার করুন। ধূমপান ছেড়ে দিন। এটি এমন এনজাইম তৈরি করে যা সরাসরি কোলাজেন ভেঙে দেয়। প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত চিনি সীমিত রাখুন। এবং পর্যাপ্ত ঘুম ও নিয়মিত ব্যায়াম করুন — ঘুমের সময় কোলাজেন মেরামত হয় এবং ব্যায়াম ফাইব্রোব্লাস্ট কোষকে সক্রিয় রাখে।

লেখক: ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ও ডায়েট কনসালট্যান্ট, কেজিএন মেডিকেয়ার লিমিটেড (ধানমন্ডি)

ছবি: ইন্সটাগ্রাম ও লেখক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০১: ৫৭
বিজ্ঞাপন