
পেঁপে পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ট্রপিক্যাল ফল, যার রয়েছে জাদুকরী সব স্বাস্থ্যগুন। সকালে এই ফল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং সারাদিন শরীর চাঙা রাখে। পেঁপেতে থাকে প্যাপেইন নামে একটি উপাদান যা প্রাকৃতিক এনজাইম যা প্রোটিনকে ভেঙে হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এর মধ্যে থাকা উচ্চ মানের আঁশ ও পানি কোষ্ঠকাঠিন্য রোধ করে, পরিপাক তন্ত্রকে সুস্থ রাখে এবং সকালবেলা আপনাকে হালকা বোধ করায়। যা আপনাকে দিনের শুরুতেই দিবে কর্ম উদ্দীপনা।

পেঁপেতে রয়েছে প্রচুর ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। শরীরকে যেকোনো ধরনের সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে এবং রোগের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে। দৈনিক ভিটামিন সি-এর চাহিদা পূরণ করে এবং সর্দি কাশি প্রতিরোধে সহায়তা করে।
এতে খুব কম পরিমাণে ক্যালরি থাকে এবং প্রচুর ফাইবার থাকে। যারা ওজন কমাতে চান তাদের জন্য সকাল বেলা পেঁপে হতে পারে দারুণ স্ন্যাকস। যা দীর্ঘ সময় পেটা ভরা রাখে। অস্বাস্থ্যকর ট্রান্স ফ্যাট জাতীয় খাবার খাওয়া থেকে দূরে রাখে এবং ক্যালরি নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে সহায়তা করে।

পেঁপেতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন এ এবং ভিটামিন ই ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে। নিয়মিত পেঁপে খেলে পাওয়া যায় উজ্জ্বল ত্বক, ব্রণ প্রতিরোধ হয় এবং বলিরেখা প্রতিরোধ হয়।
পেঁপেতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ও পটাশিয়াম। যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হৃদ্যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। এর প্রদাহ বিরোধী গুণাবলি হৃদ্রোগ জনিত রোগ প্রতিরোধ করে। তাই সকালের নাশতায় হৃদয়ের যত্নে রাখুন পেঁপে।
পেঁপেতে থাকা প্রাকৃতিক চিনি (সুক্রোজ) লো গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত। ডায়াবেটিকস রোগীদের জন্য তাই পেঁপে খুবই কার্যকর। এতে থাকা ফাইবার রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে।

এতে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন চোখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। যেমন পেঁপে চোখের ম্যাকুলার ডিজেনারেসনকে প্রতিরোধ করে এবং রাতের দৃষ্টিশক্তিকে প্রখর করে।
পেঁপেতে থাকে কোলাইন,প্যাপাইন ও ভিটামিন সি প্রদাহ প্রতিরোধী উপাদান। যা আরথাইটিস ও অন্যান্য প্রদাহজনিত সমস্যা প্রতিরোধ করে।

এর মধ্যে রয়েছে প্রাকৃতিক চিনি ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান যা তাৎক্ষণিক শক্তি বর্ধন করে। যা প্রসেসদ ফুডের চেয়ে বেশি উজ্জীবিত করবে আপনাকে।
যকৃৎ ও কিডনি থেকে দূষিত পদার্থ দূর করে পেঁপেতে থাকা ফাইবার। পরিপাক তন্ত্রের দূষণ রোধ করে এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট যা অক্সিডেটিভ স্ট্রেস কমায়। রোজ সকালে পেঁপে খেলে পাবেন নতুন একটা দিন শুরুর উচ্ছলতা।
ছবি: পেকজেলসডটকম