ব্যায়ামের পর স্টিম বাথ উপকারী নাকি ঝুঁকিপূর্ণ? কী বলছে নতুন গবেষণা
শেয়ার করুন
ফলো করুন

ফিটনেসের জগতে এখন শুধু ওয়ার্কআউট নয় রিকভারি বা পুনরুদ্ধার সমান গুরুত্বপূর্ণ। আগে মানুষ ভাবত, জিম মানেই ঘাম ঝরিয়ে ব্যায়াম শেষ করা আর এতে ক্যালোরি পুড়ল অনেকখানি।কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে, আসল কাজ শুরু হয় ব্যায়ামের পরের সময়টাতে। আর সেখানেই চলে আসে স্টিম বাথের কথা।

বিজ্ঞাপন

ব্যায়ামের পর জিমে স্টিম বাথের ব্যবস্থা রাখা হচ্ছে এখন অনেক জিমেই। আর এটি এখন এই সময়ের টপ ফিটনেস ট্রেন্ড। আসলে স্টিম বাথের সময় এই গরম বাষ্পে বসে থাকা শুধু আরাম নয়, বরং এটি শরীরের ভেতরে এক ধরনের “ফিজিওলজিক্যাল রিসেট” তৈরি করে।

স্টিম বাথের সময় এই গরম বাষ্পে বসে থাকা শুধু আরাম নয়, বরং এটি শরীরের ভেতরে এক ধরনের “ফিজিওলজিক্যাল রিসেট” তৈরি করে।
স্টিম বাথের সময় এই গরম বাষ্পে বসে থাকা শুধু আরাম নয়, বরং এটি শরীরের ভেতরে এক ধরনের “ফিজিওলজিক্যাল রিসেট” তৈরি করে।

স্টিম বাথের ইতিহাস

সনা বা স্টিম বাথের ইতিহাস হাজার বছরের পুরোনো, যার মূল শেকড় উত্তর ইউরোপের ফিনল্যান্ডে। প্রায় ১০ হাজার বছর আগে ফিনিশরা মাটির নিচে বা কাঠের ঘরে পাথর গরম করে তাতে পানি ঢেলে বাষ্প তৈরি করে ঘাম ঝরানোর এই পদ্ধতি ব্যবহার করত। এই প্রাচীন “বাস্প ঘর” বা থেকেই আধুনিক সনার জন্ম।

সনা বা স্টিম বাথের ইতিহাস হাজার বছরের পুরোনো, যার মূল শেকড় উত্তর ইউরোপের ফিনল্যান্ডে।
সনা বা স্টিম বাথের ইতিহাস হাজার বছরের পুরোনো, যার মূল শেকড় উত্তর ইউরোপের ফিনল্যান্ডে।
বিজ্ঞাপন

প্রাচীন সময়ে সনা শুধু বিশ্রামের জায়গা ছিল না এটি শরীর পরিষ্কার করা, ঠান্ডা থেকে বাঁচা এবং এমনকি কিছু ক্ষেত্রে চিকিৎসার অংশ হিসেবেও ব্যবহৃত হতো।এর ফলে শরীর থেকে টক্সিন বের হইয়ে যায় সে কারনেই তা ব্যবহার হতো। সময়ের সঙ্গে সঙ্গে সনা বা স্টিম বাথ স্ক্যান্ডিনেভিয়া, রাশিয়া এবং পরে পুরো ইউরোপ ও বিশ্বে ছড়িয়ে পড়ে। আধুনিক যুগে এটি স্পা, জিম এবং ওয়েলনেস থেরাপির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

প্রাচীন সময়ে সনা শুধু বিশ্রামের জায়গা ছিল না এটি শরীর পরিষ্কার করা, ঠান্ডা থেকে বাঁচা এবং এমনকি কিছু ক্ষেত্রে চিকিৎসার অংশ হিসেবেও ব্যবহৃত হতো।
প্রাচীন সময়ে সনা শুধু বিশ্রামের জায়গা ছিল না এটি শরীর পরিষ্কার করা, ঠান্ডা থেকে বাঁচা এবং এমনকি কিছু ক্ষেত্রে চিকিৎসার অংশ হিসেবেও ব্যবহৃত হতো।

সহজভাবে বলতে গেলে সনা হলো ফিনল্যান্ড থেকে শুরু হওয়া একটি প্রাচীন হিট থেরাপি, যা আজ বিশ্বব্যাপী ফিটনেস ও রিকভারি টুল হিসেবে ব্যবহৃত হচ্ছে।সময়ের সাথে সঙ্গে সনা ছড়িয়ে পড়ে স্ক্যান্ডিনেভিয়া, রাশিয়া ও ইউরোপের অন্যান্য অংশে; তারপর আমেরিকা ও বিশ্বজুড়ে । ফিনিশ অভিবাসীরা ১৬৩৮ সালের দিকে আমেরিকায় সনা সংস্কৃতি নিয়ে যায়। শিল্প বিপ্লবের পর সনার বড় পরিবর্তন আসে। এর মধ্যে আছে

কাঠের চুলার বদলে ধাতব স্টোভ
চিমনি যুক্ত সিস্টেম
বৈদ্যুতিক সনা (১৯৩০–১৯৫০ দশক)

এতে সাউনা হয়ে যায় আরও সহজলভ্য এবং আধুনিক।

ফিনল্যান্ডের উত্সজোকি অঞ্চলের একটি স্মোক সনার ভেতরের দৃশ্য।
ফিনল্যান্ডের উত্সজোকি অঞ্চলের একটি স্মোক সনার ভেতরের দৃশ্য।

বাষ্প স্নানে শরীরে কি ঘটে?

এই স্টিম বাথের উচ্চ তাপমাত্রা শরীরকে সাময়িকভাবে “স্ট্রেসড” অবস্থায় ফেলে।
কিন্তু এই হালকা স্ট্রেস শরীরে আনে দারুণ সব পরিবর্তন-
রক্ত চলাচল বাড়ানো
ঘাম দিয়ে টক্সিন বের করা
হৃদযন্ত্রকে আরও কার্যকর করা
কোষীয় পুনর্গঠন শুরু করা, যাকে বলা হয় হিট অ্যাডাপ্টেশন রেসপন্স।

স্টিম বাথের উচ্চ তাপমাত্রা শরীরকে সাময়িকভাবে “স্ট্রেসড” অবস্থায় ফেলে।
কিন্তু এই হালকা স্ট্রেস শরীরে আনে দারুণ সব পরিবর্তন
স্টিম বাথের উচ্চ তাপমাত্রা শরীরকে সাময়িকভাবে “স্ট্রেসড” অবস্থায় ফেলে। কিন্তু এই হালকা স্ট্রেস শরীরে আনে দারুণ সব পরিবর্তন

ব্যায়ামের পর সনার আছে ১০টি দারুণ উপকারিতা

১. শরীরের অক্সিজেন ব্যবহারের ক্ষমতা বাড়ায় ব্যায়ামের পর সনা শরীরকে শেখায় কীভাবে কম অক্সিজেনে বেশি কাজ করতে হয়। ফলে আপনার স্ট্যামিনা ও পারফরম্যান্স ধীরে ধীরে বাড়ে। এতে একই ওয়ার্কআউট ভবিষ্যতে কম কষ্টে করা যাবে

শরীরের অক্সিজেন ব্যবহারের ক্ষমতা বাড়ায় ব্যায়ামের পর সনা শরীরকে শেখায় কীভাবে কম অক্সিজেনে বেশি কাজ করতে হয়।
শরীরের অক্সিজেন ব্যবহারের ক্ষমতা বাড়ায় ব্যায়ামের পর সনা শরীরকে শেখায় কীভাবে কম অক্সিজেনে বেশি কাজ করতে হয়।

২. হার্টকে “এন্ডুরেন্স মোডে” ট্রেন করে সনা রক্তনালী প্রসারিত করে, রক্তপ্রবাহ বাড়ায়। ফলে- হার্ট কম চাপ নিয়ে বেশি রক্ত পাম্প করতে শেখে রেস্টিং হার্ট রেট কমে কার্ডিও ফিটনেস উন্নত হয় গবেষণায় দেখা গেছে, নিয়মিত সাউনা ব্যবহারকারীদের হৃদরোগের ঝুঁকি কম।

নিয়মিত সাউনা ব্যবহারকারীদের হৃদরোগের ঝুঁকি কম।
নিয়মিত সাউনা ব্যবহারকারীদের হৃদরোগের ঝুঁকি কম।

৩. ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করে
সনার তাপ শরীরে হিট শক প্রোটিন সক্রিয় করে, যা গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে-
ব্লাড সুগার স্ট্যাবল থাকে
ইনসুলিন রেসপন্স ভালো হয়
টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে

সনার তাপ শরীরে হিট শক প্রোটিন সক্রিয় করে, যা গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে।
সনার তাপ শরীরে হিট শক প্রোটিন সক্রিয় করে, যা গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে।

৪. পেশি দ্রুত রিকভার করে
ব্যায়ামের পর পেশিতে ছোট ছোট মাইক্রো-টিয়ার হয়। অর্থাৎ পেশি ছিঁড়ে যায় । এক্ষেত্রে সনা
রক্ত প্রবাহ বাড়ায়
পুষ্টি দ্রুত পেশিতে পৌঁছে দেয়
ইনফ্ল্যামেশন কমায়
ফলে মাসলের ব্যথা দ্রুত কমে যায় ।

৪. পেশি দ্রুত রিকভার করে
ব্যায়ামের পর পেশিতে ছোট ছোট মাইক্রো-টিয়ার হয়। অর্থাৎ পেশি ছিঁড়ে যায় । এক্ষেত্রে সনা
রক্ত প্রবাহ বাড়ায়
পুষ্টি দ্রুত পেশিতে পৌঁছে দেয়
ইনফ্ল্যামেশন কমায়
ফলে মাসলের ব্যথা দ্রুত কমে যায় ।

৫. মাসল মাস ধরে রাখতে সাহায্য করে
রিকভারি ভালো হলে শরীর কম “মাসল ব্রেকডাউন” করে। এটি বিশেষ করে ডায়েট বা মাসেল টোনিংয়ে গুরুত্বপূর্ণ।

৬. হার্টের দীর্ঘমেয়াদি সুরক্ষা দেয়
সপ্তাহে কয়েকবার সনা ব্যবহারের ফলে-
রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে
রক্তনালী স্থিতিস্থাপক রাখে
হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে
এটি মূলত প্যাসিভ কার্ডিও ট্রেনিং হিসেবে কাজ করে।

স্টিম বাথ বেওয়ার সময়ের তাপ পেশি শিথিল করে এবং হাড়ের জোড়ে রক্ত প্রবাহ বাড়ায়।
স্টিম বাথ বেওয়ার সময়ের তাপ পেশি শিথিল করে এবং হাড়ের জোড়ে রক্ত প্রবাহ বাড়ায়।

৭. ব্যথা ও স্টিফনেস কমায়
স্টিম বাথ বেওয়ার সময়ের তাপ পেশি শিথিল করে এবং হাড়ের জোড়ে রক্ত প্রবাহ বাড়ায়। ফলে-
কোমর ব্যথা
কাঁধের টান
শরীরের স্টিফনেস অনেকটাই কমে যায়।

৮. ত্বককে গভীর থেকে পরিষ্কার করে
সনা ত্বকের উপর কাজ করে দুইভাবে:
ঘাম দিয়ে ময়লা বের করে
রক্ত সঞ্চালন বাড়িয়ে স্কিন হেলথ উন্নত করে
ফলে ত্বক উজ্জ্বল ও ভেতর থেকে পরিষ্কার দেখায়।

৯. মস্তিষ্কে “ডিপ রিল্যাক্সেশন স্টেট” তৈরি করে
গরম পরিবেশ শরীরে প্যারাসিমপ্যাথেটিক নার্ভ সিস্টেম সক্রিয় করে। ফলে-
স্ট্রেস কমে
মন শান্ত হয়
ঘুম ভালো হয়
ফোকাস বাড়ে
অনেকেই সনার পর মানসিকভাবে হালকা অনুভব করে।

স্টিম বাথ বেওয়ার সময়ের তাপ পেশি শিথিল করে এবং হাড়ের জোড়ে রক্ত প্রবাহ বাড়ায়।
স্টিম বাথ বেওয়ার সময়ের তাপ পেশি শিথিল করে এবং হাড়ের জোড়ে রক্ত প্রবাহ বাড়ায়।

১০. লোয়ার ব্যাক পেইন কমাতে সহায়ক
হিট থেরাপি:
পেশি রিল্যাক্স করে
নার্ভ সিগনাল কমায়
ইনফ্ল্যামেশন কমায়
দীর্ঘদিনের কোমর ব্যথায় এটি সহায়ক হতে পারে।

তবে স্টিম বাথ বা সোনার আনাগুরুত্বপূর্ণ ৩টি ঝুঁকি, যেগুলো অবহেলা করা যাবে না।

১. ডিহাইড্রেশন (সবচেয়ে বড় ঝুঁকি)

ঘামের মাধ্যমে দ্রুত পানি বের হয়ে যায়।
লক্ষণ:
মাথা ভার দুর্বলতা ও মুখ শুকিয়ে যাওয়া ।

সমাধান:
সনার আগে পানি পান
পরে ইলেক্ট্রোলাইট নিন

২. মাথা ঘোরা বা হিট এক্সহস্টশন

অতিরিক্ত সময় থাকলে শরীর অতিরিক্ত গরম হয়ে যায়।
নিরাপদ সময়: ১৫–২০ মিনিট
নতুন হলে: ৫–১০ মিনিট

৩. রক্তচাপ ও হার্ট রিস্ক

সনা রক্তচাপ কমিয়ে দেয়।তাই নিম্ন রক্তচাপ ও হৃদ রোগের ওষুধ থাকলে এড়িয়ে চলুন। এদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়।

হেভি লেগ ডে তে সনা দ্রুত রিকাভারি করে ।
হেভি লেগ ডে তে সনা দ্রুত রিকাভারি করে ।

আদর্শ সনা রুটিন তাহলে কি?

ওয়ার্কআউটের পরে:
৫–১০ মিনিট রেস্ট
১৫–২০ মিনিট সনা
তারপর পানি + ইলেক্ট্রোলাইট
ঠান্ডা শাওয়ার (ঐচ্ছিক)
সপ্তাহে ২–৩  বার যথেষ্ট
ফিটনেস লেভেল আপ করার জন্য কোন কোন  দিন করবেন?
হেভি লেগ ডে + সনা = দ্রুত রিকভারি
কাটিং ফেজে = মেটাবলিজম অ্যাক্টিভ
স্ট্রেসড থাকলে = মেন্টাল রিসেট

সনা কোনো বিলাসিতা নয় এটি এখন আধুনিক ফিটনেসের একটি বৈজ্ঞানিক রিকভারি টুল।
সনা কোনো বিলাসিতা নয় এটি এখন আধুনিক ফিটনেসের একটি বৈজ্ঞানিক রিকভারি টুল।

সনা কোনো বিলাসিতা নয় এটি এখন আধুনিক ফিটনেসের একটি বৈজ্ঞানিক রিকভারি টুল। তবে সঠিক নিয়ম না মানলে এটি উপকারের বদলে ক্ষতিও করতে পারে। সঠিকভাবে ব্যবহার করলে এটি আপনার শরীরকে আরও শক্তিশালী, সহনশীল এবং দীর্ঘমেয়াদে ভালো ফল দেবে।

ছবি: পেকজেলসডটকম, উইকিপিডিয়া ও এ আই

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০১: ০০
বিজ্ঞাপন