প্রিয় খাবার বাদ না দিয়েই এক বছরে ৩১ কেজি ওজন কমিয়েছেন মিস ইউনিভার্স জেনিফার, কী এর রহস্য
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক 

মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জয় করেছেন এবার স্বাগতিক পুয়ের্তো রিকোর প্রতিযোগী জেনিফার বারেত্তো। মিস ইউনিভার্স পুয়ের্তোরিকো হওয়ার আগে তাঁর মডেলিং বা প্যাজেন্ট্রি নিয়ে কোনও অভিজ্ঞতা ছিল না। তার চেয়েও বড় কথা তিনি বিবাহিতা ও ৭ বছরের কন্যা পেনেলোপির মা।

আলোচিত হচ্ছে\মিস ইউনিভার্স হওয়ার আগে তাঁর ওজন ঝরানোর অবিশ্বাস্য গল্প
আলোচিত হচ্ছে\মিস ইউনিভার্স হওয়ার আগে তাঁর ওজন ঝরানোর অবিশ্বাস্য গল্প

মায়েরা অংশ নেওয়ার সুযোগ কয়েক বছর ধরে থাকলেও এই প্রথম কোনও মা ব্রহ্মাণ্ডসুন্দরীর খেতাব জিতে নিল প্যাজেন্ট্রির ইতিহাসে। এরপরই জেনিফারের জীবনের নানা দিক উঠে আসতে থাকে সামাজিক মাধ্যম ও মিডিয়ায়। এর মাঝে যেটি সবচেয়ে আলোচিত হচ্ছে তা হলো মিস ইউনিভার্স হওয়ার আগে তাঁর ওজন ঝরানোর অবিশ্বাস্য গল্প।

বিজ্ঞাপন

আগেই একসময় নিজের শারীরিক পরিবর্তনের গল্প জানিয়েছিলেন পুয়ের্তো রিকোর সুন্দরী জেনিফার বারেত্তো। এক বছরে প্রায় ৭০ পাউন্ড বা ৩১ কেজি ওজন কমিয়েছিলেন তিনি।

ওয়েট লস জার্নির মাঝে জেনিফারের ছবি
ওয়েট লস জার্নির মাঝে জেনিফারের ছবি

মিস পুয়ের্তো রিকো ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে এই পরিবর্তন আনেন। তবে তাঁর ওয়েটলস জার্নির সবচেয়ে বিশেষ দিক হলো,  তাঁর ওজন কমানোর পদ্ধতিতে ছিল না পছন্দের খাবার পুরোপুরি বাদ দেওয়ার কঠোর নিয়ম।

বিজ্ঞাপন

২০২৬ সালের ২ জুলাই ইউটিউব চ্যানেল মলুসকোটিভি২-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফার জানান, প্রতিযোগিতার এক বছর আগে থেকেই জনসমক্ষে কথা বলার প্রশিক্ষণ ও শারীরিক অনুশীলন শুরু করেছিলেন। খাবারের তালিকায় ছিল মিষ্টি আলু, সুস্বাদু ক্যারিবীয় মামেই ফল ও টার্কির মাংস।

তাঁর প্রিয় তোস্তোনেস (ভাজা কলার স্লাইস) খাওয়া একেবারে বন্ধ করেননি
তাঁর প্রিয় তোস্তোনেস (ভাজা কলার স্লাইস) খাওয়া একেবারে বন্ধ করেননি

অন্য প্রতিযোগীরা যখন কঠোর ডায়েট করছিলেন, তখন তিনি নিজের পছন্দের খাবার খাওয়ার আনন্দটুকু ধরে রাখতে চেয়েছিলেন। বিশেষ করে তাঁর প্রিয় তোস্তোনেস (ভাজা কলার স্লাইস) খাওয়া একেবারে বন্ধ করেননি। বরং পছন্দের খাবার উপভোগ করার বিষয়টিকে নিজের খাদ্যাভ্যাসের সঙ্গে মানিয়ে নিয়েছিলেন।

এক সন্তানের মা জেনিফার আগে ভলিবল খেলতেন। পাশাপাশি তিনি একজন পেশাজীবী এবং তাঁর দুটি স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে। নিজের শারীরিক পরিবর্তন নিয়ে এল নুয়েভো দিয়াকে তিনি বলেন, পুরো প্রক্রিয়াটিতে সময় লেগেছে।

শারীরিক পরিবর্তনের পুরো প্রক্রিয়াটিতে সময় লেগেছে
শারীরিক পরিবর্তনের পুরো প্রক্রিয়াটিতে সময় লেগেছে

যে শরীর তাঁর আগে থেকেই ছিল, সেটিকে ভালোবেসেই কাঙ্ক্ষিত শরীরের দিকে এগিয়েছেন। নিজের শরীর ও ব্যক্তিত্ব নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করাই ছিল তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জেনিফারের ভাষায়, নারীর নিজের শরীর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।

সৌন্দর্য প্রতিযোগিতায় নিজের সেরা সংস্করণ নিয়ে অংশ নিতেই তিনি শরীরের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাড়াহুড়া করেননি।

নিয়মিত ব্যায়ামের পাশাপাশি ধৈর্য ধরে এক বছর সময় নিয়েছেন জেনিফার
নিয়মিত ব্যায়ামের পাশাপাশি ধৈর্য ধরে এক বছর সময় নিয়েছেন জেনিফার

নিয়মিত ব্যায়াম, মিষ্টি আলু ও টার্কির মাংস খাওয়ার পাশাপাশি ধৈর্য ধরে এক বছর সময় নিয়েছেন। তিনি আরও বলেন, ওজন কমানোকে কখনোই শাস্তি হিসেবে দেখেননি। পছন্দের খাবার থেকে নিজেকে পুরোপুরি বঞ্চিত করেননি বলেই তাঁর সময় কিছুটা বেশি লেগেছে। তবে পুরো প্রক্রিয়ায় নিজের প্রতি ভালোবাসা ও সম্মান বজায় রেখেছেন। তাঁর দাবি, প্রতিযোগিতার আগে শারীরিক মূল্যায়ন করা হয়েছিল, কোনো প্রসাধন অস্ত্রোপচার নয়।

জেনিফারের অভিজ্ঞতা থেকে দেখা যায়, ওজন কমানো মানেই পছন্দের সব খাবার ছেড়ে দিতে হবে, এমন নয়। এক বছরের শারীরিক প্রশিক্ষণ, খাদ্যাভ্যাসে পরিবর্তন এবং ধীরে ধীরে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নিজের পছন্দের খাবার উপভোগ করার সুযোগ রেখেছিলেন তিনি। দীর্ঘ মেয়াদে ওজন নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের ভারসাম্যপূর্ণ পদ্ধতি কার্যকর হতে পারে।

দীর্ঘ মেয়াদে ওজন নিয়ন্ত্রণে রাখতে ভারসাম্যপূর্ণ পদ্ধতি কার্যকর হতে পারে
দীর্ঘ মেয়াদে ওজন নিয়ন্ত্রণে রাখতে ভারসাম্যপূর্ণ পদ্ধতি কার্যকর হতে পারে

তবে ৩০ কেজির বেশি ওজন কমানো বড় ধরনের জীবনযাত্রার পরিবর্তনের বিষয়। এ ক্ষেত্রে শুধু শরীরের চর্বি কমানো নয়, পেশির পরিমাণ ধরে রাখাও জরুরি। এ জন্য অতিরিক্ত খাবার নিয়ন্ত্রণের বদলে পরিমিত ক্যালরি ঘাটতি তৈরি করা প্রয়োজন। পছন্দের খাবার একেবারে বাদ দিলে অনেকের মধ্যে সেই খাবারের প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যায়। এতে দীর্ঘদিন ডায়েট মেনে চলা কঠিন হয়ে পড়ে।

আসলে তোস্তোনেস, চকলেট কিংবা অন্য পছন্দের খাবারও পরিমিত পরিমাণে ওজন কমানোর খাদ্যতালিকায় রাখা সম্ভব। কোনো একটি খাবার একা ওজন বাড়ায় বা কমায় না। বরং সার্বিক খাদ্যাভ্যাস, দৈনিক মোট ক্যালরি গ্রহণ এবং নিয়মিত জীবনযাপনই বেশি গুরুত্বপূর্ণ। তবে পছন্দের খাবারের পাশাপাশি পুষ্টিকর খাবারও খেতে হবে।
জেনিফারের খাদ্যতালিকায় থাকা মিষ্টি আলুতে রয়েছে জটিল শর্করা, আঁশ ও পটাশিয়াম। টার্কির মাংস উচ্চমানের প্রোটিনের উৎস।

জেনিফারের প্রিয় মামেই ফল
জেনিফারের প্রিয় মামেই ফল

অন্যদিকে মামেই ফলে রয়েছে শর্করা, আঁশ ও বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এটি ক্যারিবীয় অঞ্চলের জনপ্রিয় সফেদা জাতীয় একটি সুমিষ্ট ফল। এসব খাবার একসঙ্গে শরীরের শক্তি ও পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করতে পারে।

ব্যায়াম ও প্রোটিনের গুরুত্ব

ওজন কমানোর সময় পেশি ধরে রাখতে প্রোটিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিয়মিত ব্যায়াম করলে পেশির পুনরুদ্ধারেও এটি সাহায্য করে। গরিমার পরামর্শ, শারীরিক গঠন, কর্মক্ষমতা ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় একজন সক্রিয় প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রতি কেজি ওজনের জন্য ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৬ গ্রাম প্রোটিন প্রয়োজন হতে পারে।

শক্তিবর্ধক ব্যায়াম পেশির পরিমাণ ধরে রাখতে সাহায্য করে
শক্তিবর্ধক ব্যায়াম পেশির পরিমাণ ধরে রাখতে সাহায্য করে


ব্যায়ামের ক্ষেত্রে শক্তিবর্ধক অনুশীলনের পাশাপাশি হাঁটা, সাইকেল চালানো ও সাঁতারের মতো হৃদ্যন্ত্রের জন্য উপকারী ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন তিনি। শক্তিবর্ধক ব্যায়াম পেশির পরিমাণ ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে হাঁটা বা সাইকেল চালানোর মতো ব্যায়াম ক্যালরি খরচ ও হৃদ্যন্ত্রের সুস্থতা বজায় রাখতে সহায়ক।

জেনিফার পেপটাইডের কথাও উল্লেখ করেছিলেন। স্থূলতাসহ নির্দিষ্ট কিছু স্বাস্থ্যগত সমস্যায় চিকিৎসকের পরামর্শে পেপটাইডভিত্তিক ওষুধ ব্যবহার করা হয়। তবে এগুলো ওজন কমানোর সহজ কোনো উপায় নয়। চিকিৎসকের মূল্যায়ন ও তত্ত্বাবধান ছাড়া এসব ওষুধ ব্যবহার করা উচিত নয়। সুষম খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের বিকল্পও হতে পারে না।

ফিটনেস ট্রেনারের সঙ্গে জেনিফার
ফিটনেস ট্রেনারের সঙ্গে জেনিফার

জেনিফারের ওয়েট লস জার্নি বলে, ওজন কমানোকে শাস্তি কিংবা সাময়িক সৌন্দর্যচর্চার লক্ষ্য হিসেবে দেখা ঠিক নয়। সুস্থতা, আত্মবিশ্বাস এবং খাবারের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখাই হওয়া উচিত শারীরিক পরিবর্তনের মূল উদ্দেশ্য। ধৈর্য, নিয়মিত চর্চা ও নিজের প্রতি সম্মানই দীর্ঘ মেয়াদে সুস্থ থাকার চাবিকাঠি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯: ৫৭
বিজ্ঞাপন