মার্সিডিজ বেঞ্জের নতুন বৈদ্যুতিক গাড়ি
শেয়ার করুন
ফলো করুন

অটোমোবাইল কোম্পানিগুলো এখন বেশি ঝুঁকছে বৈদ্যুতিক গাড়ি তৈরিতে। আবার পরিবেশবান্ধব হওয়ায় বৈদ্যুতিক গাড়ির প্রতি মানুষের আগ্রহও দিনকে দিন বেড়েই চলছে। সম্প্রতি জার্মানির অটোমোবাইল প্রতিষ্ঠান মার্সিডিজ বেঞ্জও তৈরি করেছে নতুন বৈদ্যুতিক গাড়ি। আর ভিশন ইকিউএক্সএক্স নামের এ গাড়ি তারা সম্প্রতি প্রদর্শন করেছে লাস ভেগাসের মার্সিডিজ বেঞ্জের কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে।


মার্সিডিজ জানিয়েছে, একবার চার্জ দিলে এক হাজার কিলোমিটার পর্যন্ত চলবে এ গাড়ি। আর এটি ওজনেও বেশ হালকা। গাড়ির ওপরে আছে আলট্রা থিন সোলার প্যানেল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম–সমৃদ্ধ এ গাড়ির ভেতরে থাকছে একটি সুবিশাল ৮কে টাচস্ক্রিন।

বিজ্ঞাপন

এ ছাড়া গাড়িটিতে আছে রিয়েল টাইম থ্রিডি নেভিগেশন সাপোর্ট। ফলে সঠিক নেভিগেশন পেলে চালক দ্রুত এবং খুব সহজেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। এ গাড়িতে আরও আছে ম্যাগনেশিয়াম হুইল এবং সিএফআরপি ডোর।

আর এর গাড়িতে থাকা ৯০০ভি টেকনোলজির ব্যাটারির মোট ওজন একটি বক্সসহ ৪৯৫ কিলোগ্রাম।
পরিবেশ সুরক্ষার প্রতিশ্রুতি থেকে পুনর্ব্যহারযোগ্য উপাদান দিয়েই তৈরি করা হয়েছে এ গাড়ি।

বিজ্ঞাপন

ভবিষ্যতে গাড়িপ্রেমীরা যেমন বৈদ্যুতিক গাড়ি প্রত্যাশা করেন, তেমন করেই এই ভিশন ইকিউএক্সএক্স তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মার্সিডিজ বেঞ্জের প্রধান নির্বাহী ওলা কায়েলিনিউইয়াস।

নতুন এ গাড়ির দাম শুরু ১০ লাখ ১০ হাজার পাউন্ড, অর্থাৎ প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা থেকে।

এ বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই ভিশন ইকিউএক্সএক্সের টেস্ট ড্রাইভ শুরু করা হবে বলে জানিয়েছে মার্সিডিজ বেঞ্জ।

তথ্য ও ছবি: মার্সিডিজ বেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১১: ০১
বিজ্ঞাপন