মুম্বাইয়ের দুর্গাপূজায় দশমীর দিনে তারকাদের যত সাজ
শেয়ার করুন
ফলো করুন

মুম্বাইয়ের উত্তর মুম্বাই সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে মহাদশমীতেও ছিল তারকাদের আনাগোনা। দেবী দুর্গাকে বিদায় জানানোর দিনে রঙিন পোশাকে দেখা গেছে বলিউড টিনেসল টাউনের তারকাদের। অনেকের মধ্যে এদিন নজর কেড়েছেন সোহা আলি খান, জুহি চাওলা, তানিশা মুখার্জি, মনীশ মালহোত্রা ও করণ জোহারের উপস্থিতি। তাদের সাজপোশাকে উৎসবের আমেজ সুস্পষ্ট। চলুন একনজরে দেখে নেই তারকাদের লুক।

বিজ্ঞাপন
১/৬
দেবী দুর্গার প্রতিমার সামনে গোলাপি পোশাকে জুহি চাওলা। উৎসবের আবহের সঙ্গে তাঁর পোশাকের রঙেও ছিল দারুণ সামঞ্জস্য। দশমীর সাজে তিনি সূক্ষ্ম কারুকাজের গোলাপি কামিজের সঙ্গে সোনালি স্কার্ট পরেছেন।

২/৬
কমলা রঙের শাড়িতে সোনালি কারুকাজ, সঙ্গে ভারী গয়না বেছে নিয়েছেন অভিনেত্রী সোহা আলি খান। ফ্রেম বন্দি হয়েছেন জুহি চাওলা ও তানিশা মুখার্জির সঙ্গে। তানিশা পরেছেন রয়েল ব্লু সিল্ক শাড়ি

৩/৬
পরিচিত সাবেকি সাজে দেখা গেল ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রাকে। তার কালো কুর্তায় নজর কাড়ছে গোলাপির ছোঁয়া

৪/৬
হালকা গোলাপিতে সুপরিচিত নির্মাতা করণ জোহর। জমকালো কারুকাজের কুর্তা ও পায়জামায় দেখা যাচ্ছে তাঁকে

৫/৬
দেবী দুর্গার প্রতিমার সামনে একসঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন মনীশ মালহোত্রা ও করণ জোহর। পূজামণ্ডপে তারকাদের এমন মিলনও উৎসবের আনন্দের অংশ

৬/৬

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২: ০০
বিজ্ঞাপন