শাঁখারী বাজারে উৎসবের রঙে মিশে যায় পুরান ঢাকার ঐতিহ্য
শেয়ার করুন
ফলো করুন

পুরান ঢাকা যেন ইতিহাসের এক প্রাচীন পুঁথি, যার প্রতিটি অলিগলিতে ছড়িয়ে আছে অতীত থেকে উঠে আসা নানা রঙিন গল্প। শাঁখারী বাজারে শ্যামাপূজার আয়োজনও সেই গল্পেরই অংশ। পূজাকে ঘিরে এদিন পুরো এলাকা সেজে ওঠে বর্ণিল সাজে। আলোকসজ্জা, বাহারি মণ্ডপ আর মানুষের প্রাণচাঞ্চল্যে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে নানা বয়সী মানুষ ভিড় করেন এখানে। কেউ আসেন পূজার আয়োজন দেখতে, কেউ ঘুরতে, আবার কেউ উৎসবের আনন্দ ভাগ করে নিতে। এবারের আয়োজনে মণ্ডপসজ্জায় ছিল বৈচিত্র্যের ছাপ। প্রথাগত সাজের পাশাপাশি দেখা গেছে ভিন্নধর্মী ভাবনা ও সৃজনশীলতার প্রকাশ। চারদিকে আলোর খেলা, রঙের বাহার আর সনাতন ঐতিহ্যের নানা উপকরণে সাজানো মণ্ডপগুলো তৈরি করেছে বাড়তি আকর্ষণ। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে খাবারের দোকানগুলোতেও। মিষ্টির দোকানে ছিল উপচে পড়া ভিড়। লাড্ডু, বাতাসা, নকুলদানা, কচুরি, লুচি আর অমৃত্তির স্বাদ নিতে ব্যস্ত ছিলেন দর্শনার্থীরা। উৎসবের সাজে সজ্জিত পুরো এলাকা ঘুরে অনেকেই ভিড় জমিয়েছেন নিরামিষ খাবারের দোকানগুলোতে। শাঁখারী বাজারের সরু গলি, পুরোনো বাড়ির অনন্য স্থাপত্য আর বর্ণিল আলোকসজ্জা মিলিয়ে তৈরি হয়েছে এক বিশেষ আবহ। পূজার আনুষ্ঠানিকতার বাইরেও এই আয়োজন যেন উদযাপন করছে বাঙালির চিরচেনা অসাম্প্রদায়িক সংস্কৃতি ও সম্প্রীতির ঐতিহ্য। ধর্ম যার যার, উৎসব সবার। শাঁখারী বাজারের শ্যামাপূজায় সেই চিরন্তন কথাটিই যেন রং, আলো আর মানুষের মিলনমেলায় নতুন করে ধরা দেয়। চলুন, ছবিতে দেখে নেওয়া যাক উৎসবের সেই বর্ণিল মুহূর্তগুলো।

১/২২
পূজার সামগ্রীতে বহু রঙের ছোঁয়া
পূজার সামগ্রীতে বহু রঙের ছোঁয়া
বিজ্ঞাপন
২/২২
বেসিক ডিজাইনের প্রদীপের চাহিদাও কম নয়
বেসিক ডিজাইনের প্রদীপের চাহিদাও কম নয়
বিজ্ঞাপন
৩/২২
এছাড়াও দেখ গেল অ্যাস্থেটিক ডিজাইনের প্রদীপ
এছাড়াও দেখ গেল অ্যাস্থেটিক ডিজাইনের প্রদীপ
৪/২২
পূজার আয়োজনে প্রদীপ ছাড়া কি চলে!
পূজার আয়োজনে প্রদীপ ছাড়া কি চলে!
৫/২২
পানপাতা আর কুলায় নান্দনিক নকশা
পানপাতা আর কুলায় নান্দনিক নকশা
৬/২২
ফুল আঁকা প্রদীপ
ফুল আঁকা প্রদীপ
৭/২২
মাটির তৈরি পশুপাখি
মাটির তৈরি পশুপাখি
৮/২২
প্রসাদের জন্য নকুলদানা
প্রসাদের জন্য নকুলদানা
৯/২২
গরমাগরম কচুরি
গরমাগরম কচুরি
১০/২২
স্তুপ করে রাখা অমৃত্তি
স্তুপ করে রাখা অমৃত্তি
১১/২২
নারকেল-গুড়ের নাড়ু তো লাগবেই
নারকেল-গুড়ের নাড়ু তো লাগবেই
১২/২২
বাতাসা আছে সঙ্গে
বাতাসা আছে সঙ্গে
১৩/২২
চিনি দিয়ে বানানো হাতি, ঘোড়া, পাখি
চিনি দিয়ে বানানো হাতি, ঘোড়া, পাখি
১৪/২২
মাছ আকৃতির সন্দেশ নজর কেড়েছে
মাছ আকৃতির সন্দেশ নজর কেড়েছে
১৫/২২
জমজমাট আবহে পূজার সামগ্রীর দোকান
জমজমাট আবহে পূজার সামগ্রীর দোকান
১৬/২২
প্রতিমাকে ঘিরে সাজসজ্জা
প্রতিমাকে ঘিরে সাজসজ্জা
১৭/২২
সবাই ভিড় করে ঘুরে ঘুরে দেখছে পূজার আয়োজন
সবাই ভিড় করে ঘুরে ঘুরে দেখছে পূজার আয়োজন
১৮/২২
আলোয় সাজানো শনি মন্দির
আলোয় সাজানো শনি মন্দির
১৯/২২
আলোকসজ্জা নজর কেড়েছে সন্ধ্যা হতেই
আলোকসজ্জা নজর কেড়েছে সন্ধ্যা হতেই
২০/২২
নানা রঙের টুনি বাতি আর নকশা করা আলোর সজ্জা
নানা রঙের টুনি বাতি আর নকশা করা আলোর সজ্জা
২১/২২
শাঁখারী বাজার পুরোটাই আলোকিত হয়ে উঠেছে
শাঁখারী বাজার পুরোটাই আলোকিত হয়ে উঠেছে
২২/২২
সব মিলিয়ে এই এলাকার শ্যামা পুজার আয়োজনের সৌন্দর্য মুগ্ধ করার মতো।
সব মিলিয়ে এই এলাকার শ্যামা পুজার আয়োজনের সৌন্দর্য মুগ্ধ করার মতো।

ছবি: আনাস আব্দুল্লাহ

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬: ০০
বিজ্ঞাপন