একসময় পারফেক্ট মনে হলেও তাঁকে আর আপনার আগের মতো ভালো লাগে না, আছে ৫টি কারণ ও ৪টি প্রতিকার
শেয়ার করুন
ফলো করুন

আপনার সঙ্গী সবার কাছে অত্যন্ত আকর্ষণীয়। আশেপাশের মানুষ সবসময় তাঁর প্রশংসা করেন। সব মিলিয়ে পারফেক্ট বলেন তাঁকে সবাই। আপনার কাছেও একসময় তাঁকেই সবচেয়ে ভালো লাগত। তাঁকে আপনারও পারফেক্ট মনে হতো। কিন্তু আপনার কেন যেন আগের মতো ভালো লাগে না এই একই মানুষটিকে।

তাঁর সঙ্গে কথা বলা বা সময় কাটানো একটি দৈনন্দিন কাজ বা বোঝা মনে হয়
তাঁর সঙ্গে কথা বলা বা সময় কাটানো একটি দৈনন্দিন কাজ বা বোঝা মনে হয়

অথচ এক সময় রীতিমতো আপনি অস্থির হয়ে থাকতেন তাঁর কথা শোনার জন্য, তাঁর সঙ্গ লাভ বা তাঁর সঙ্গে সময় কাটানোর জন্য। আর এখন যেন তাঁকে বিরক্তিকর মনে হয়। অথব একঘেয়েও বলা যায়। তাঁর সঙ্গে কথা বলা বা সময় কাটানো একটি দৈনন্দিন কাজ বা বোঝা মনে হয়। বিষয়টি অনেকের কাছেই অদ্ভুত মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি সম্পর্কের ক্ষেত্রে একটি খুবই কমন ও স্বাভাবিক অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

হানিমুজ ফেজের সমাপ্তি

সম্পর্কের শুরুতে আকর্ষণ, উত্তেজনা এবং নতুনত্ব কাজ করে। মনোবিজ্ঞানে এটিকে হানিমুন ফেজ বলা হয়। এই সময়ে মস্তিষ্কে ডোপামিন ও অক্সিটোসিনের মাত্রা বেশি থাকে, যা সঙ্গীর প্রতি তীব্র ভালো লাগা তৈরি করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই রাসায়নিক উত্তেজনা কমে আসে। তখন সম্পর্ক দাঁড়িয়ে যায় বাস্তবতা, অভ্যাস এবং দায়িত্বের ওপর। ফলে যাকে একসময় অসাধারণ লাগত, তাকে এখন আটপৌরে বা কখনো বিরক্তিকরও মনে হতে পারে।

যাকে একসময় অসাধারণ লাগত, তাকে এখন স্বাভাবিক বা কখনো বিরক্তিকরও মনে হতে পারে
যাকে একসময় অসাধারণ লাগত, তাকে এখন স্বাভাবিক বা কখনো বিরক্তিকরও মনে হতে পারে

ইমোশনাল দূরত্ব

আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো ইমোশনাল ডিসকানেকশন বা আবেগগত দূরত্ব। বাইরে থেকে একজন মানুষ যতই আকর্ষণীয় হোক, যদি আপনার সঙ্গে তার গভীর যোগাযোগ, বোঝাপড়া বা আবেগের আদান-প্রদান কমে যায়, তাহলে ধীরে ধীরে আগ্রহ হারিয়ে যেতে পারে। অনেক সময় দাম্পত্য জীবনের ব্যস্ততা, কাজের চাপ, কিংবা সন্তান লালন-পালনের দায়িত্ব এই দূরত্ব তৈরি করে।

বিজ্ঞাপন

আশেপাশের মানুষের সঙ্গে তুলনা

তুলনাও একটি বড় কারণ। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের পারফেক্ট জীবন দেখে নিজের সম্পর্ককে কম মনে হতে পারে। আবার অনেক সময় নিজের অবচেতন প্রত্যাশা বা অপূর্ণতা সঙ্গীর ওপর প্রক্ষেপিত হয়। তখন সঙ্গীর গুণগুলোও আর চোখে পড়ে না, বরং ছোট ছোট ত্রুটিই বড় হয়ে ওঠে। অমুকের প্রেমিকা তো সারাক্ষণ এত ঝামেলা করে না বা অমুকের স্বামী তো বিয়ের পরেও কত রোমান্টিক এমন সব ভাবনা বিষিয়ে তোলে ভালোলাগার অনুভূতিগুলোকে।

নিজের অবচেতন প্রত্যাশা বা অপূর্ণতা সঙ্গীর ওপর প্রক্ষেপিত হয়
নিজের অবচেতন প্রত্যাশা বা অপূর্ণতা সঙ্গীর ওপর প্রক্ষেপিত হয়

ব্যক্তিগত পরিবর্তন

এছাড়া ব্যক্তিগত পরিবর্তনও একটি বড় ভূমিকা রাখে। সময়ের সঙ্গে মানুষ বদলায়—রুচি, চিন্তা, লক্ষ্য—সব কিছু। আপনি বা আপনার সঙ্গী যদি ভিন্ন দিকে এগিয়ে যান, তাহলে আগের সেই মিল আর থাকে না, ফলে আকর্ষণ কমে যেতে পারে।

অবচেতন প্রত্যাশা

এরপরে আসে অবচেতন প্রত্যাশাজনিত মানসিক চাপের প্রসঙ্গ। নিজের অপূর্ণতা বা হতাশা সঙ্গীর ওপর প্রক্ষেপিত হলে সম্পর্কের চার্ম নষ্ট হয়ে যায়।  ফলে মানসিক ক্লান্তি বা স্ট্রেস আকর্ষণ কমিয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, সমস্যাটা সবসময় সঙ্গীর নয়, নিজের ভেতরেও থাকতে পারে

অনুভূতি চেপে না রেখে সঙ্গীর সঙ্গে শান্তভাবে আলোচনা করা উচিত
অনুভূতি চেপে না রেখে সঙ্গীর সঙ্গে শান্তভাবে আলোচনা করা উচিত

তাহলে প্রতিকার কী

প্রথমত, খোলামেলা যোগাযোগ অত্যন্ত জরুরি। নিজের অনুভূতি চেপে না রেখে সঙ্গীর সঙ্গে শান্তভাবে আলোচনা করা উচিত। দোষারোপ না করে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলে সমাধানের পথ খুঁজে পাওয়া সহজ হয়।

দ্বিতীয়ত, সম্পর্কের মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করা দরকার। একসঙ্গে নতুন কিছু করা—ভ্রমণ, শখ, বা ছোট ছোট চমক—আবার সেই আগের অনুভূতি ফিরিয়ে আনতে পারে।

সম্পর্কের মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করা দরকার
সম্পর্কের মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করা দরকার

তৃতীয়ত, নিজের ভেতরের দিকেও নজর দেওয়া প্রয়োজন। অনেক সময় সমস্যাটা পুরোপুরি সঙ্গীর নয়, বরং নিজের মানসিক চাপ, ক্লান্তি বা অপূর্ণতার কারণেও এমন অনুভূতি তৈরি হয়। তাই আত্মবিশ্লেষণ জরুরি।

চতুর্থত, প্রয়োজনে কাউন্সেলিং নেওয়া যেতে পারে। একজন পেশাদার থেরাপিস্ট সম্পর্কের জট খুলতে সাহায্য করতে পারেন।

সবশেষে মনে রাখা দরকার, ভালোবাসা শুধু অনুভূতি নয়—এটি একটি সচেতন সিদ্ধান্তও। সময়ের সঙ্গে সঙ্গে আকর্ষণ ওঠানামা করতেই পারে, কিন্তু বোঝাপড়া, সম্মান এবং চেষ্টা থাকলে সম্পর্ককে আবারও প্রাণবন্ত করে তোলা সম্ভব।

ছবি: এআই

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০১: ০০
বিজ্ঞাপন