
বিশ্বকাপ জয়ের আনন্দ শুধু স্পেনের ফুটবলারদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ম্যাচ শেষে মাঠে তাঁদের সঙ্গে যোগ দেন স্ত্রী, প্রেমিকা ও পরিবারের সদস্যরা। ট্রফি হাতে সঙ্গীদের নিয়ে ছবি তুলতে দেখা যায় লামিনে ইয়ামাল, পেদ্রি, পাও কুবারসি, ফাবিয়ান রুইস, মিকেল মেরিনো, আইমেরিক লাপোর্তেসহ বেশ কয়েকজনকে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সেই আনন্দই ছড়িয়ে পড়ে আলিঙ্গন, হাসি, চুম্বন আর বিশ্বকাপ ট্রফিকে ঘিরে তোলা অসংখ্য ছবিতে। ফুটবলারদের এই ব্যক্তিগত মুহূর্তগুলোও বিশ্বজয়ের আনন্দকে আরও বিশেষ করে তুলেছে।











ছবি: ইন্সটাগ্রাম