জীবনসঙ্গীর খোঁজে বিনামূল্যে বিশ্বের সবচেয়ে সুখী দেশে ভ্রমণ করার সুযোগ, ঘনিয়ে আসছে আবেদনের শেষ দিন
শেয়ার করুন
ফলো করুন

অবিবাহিত ও সঙ্গী খুঁজছেন, এমন ১৬ জনের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে সুখী দেশের এক পর্যটন সংস্থা। ঠিকই ধরেছেন। দেশটির নাম ফিনল্যান্ড। আর সেই সংস্থার নাম হচ্ছে, 'ভিজিট ফিনল্যান্ড'।

অবিবাহিত ও সঙ্গী খুঁজছেন, এমন ১৬ জনের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ
অবিবাহিত ও সঙ্গী খুঁজছেন, এমন ১৬ জনের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ

চার দিনের এই ভ্রমণে ঘুরে দেখা যাবে ফিনল্যান্ডের শহর, উপভোগ করা যাবে স্থানীয় খাবার ও সংস্কৃতি। সেই সঙ্গে সুযোগ থাকবে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার, এমনকি প্রেমের সম্পর্ক গড়ে ওঠারও।


প্রেমের খোঁজে ডিনার ডেট

‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই বিশেষ আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের অবিবাহিত ব্যক্তিদের আমন্ত্রণ জানাচ্ছে ভিজিট ফিনল্যান্ড। নির্বাচিত ব্যক্তিরা ফিনল্যান্ডের স্থানীয় অবিবাহিত নারী-পুরুষের সঙ্গে ডিনার ডেটে অংশ নেবেন।

 বিশ্বের বিভিন্ন দেশের অবিবাহিত ব্যক্তিদের আমন্ত্রণ জানাচ্ছে ভিজিট ফিনল্যান্ড
বিশ্বের বিভিন্ন দেশের অবিবাহিত ব্যক্তিদের আমন্ত্রণ জানাচ্ছে ভিজিট ফিনল্যান্ড

খাবারের টেবিলে গল্প, পরিচয় আর আড্ডার মধ্য দিয়ে তৈরি হতে পারে নতুন সম্পর্ক।
এই আয়োজনে মোট ১৬ জনকে বেছে নেওয়া হবে। তাঁদের আটজন করে দুটি দলে ভাগ করা হবে। প্রতিটি দল চার দিন করে সময় কাটাবে ফিনল্যান্ডের দুটি শহর হেলসিংকি ও তাম্পেরেতে। ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে এই ভ্রমণ আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

কী থাকছে ভ্রমণে?

শুধু ডেটিং নয়, ফিনল্যান্ডকে কাছ থেকে চেনারও সুযোগ থাকবে অংশগ্রহণকারীদের। আয়োজনের অংশ হিসেবে থাকবে স্থানীয় খাবারের স্বাদ নেওয়া, সাংস্কৃতিক অভিজ্ঞতা এবং শীতের মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগের ব্যবস্থা।

শুধু ডেটিং নয়, ফিনল্যান্ডকে কাছ থেকে চেনারও সুযোগ থাকবে অংশগ্রহণকারীদের
শুধু ডেটিং নয়, ফিনল্যান্ডকে কাছ থেকে চেনারও সুযোগ থাকবে অংশগ্রহণকারীদের

পাশাপাশি স্থানীয় অবিবাহিত ব্যক্তিদের সঙ্গে দলীয় নৈশভোজে অংশ নেওয়ার সুযোগ থাকবে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, নির্বাচিত ব্যক্তিদের বিমানভাড়া, থাকা, খাওয়াসহ নির্ধারিত সব কার্যক্রমের খরচ বহন করবে আয়োজকেরা। অর্থাৎ নিজের পকেটের টাকা খরচ না করেই ইউরোপ ভ্রমণের সুযোগ মিলতে পারে।

বিজ্ঞাপন

আবেদনের নিয়ম কী?

এই আয়োজনে আবেদন করতে পারবেন ১৮ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত ব্যক্তিরা, যাঁরা ফিনল্যান্ডের বাইরে বসবাস করেন। আবেদন করার জন্য ইংরেজিতে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে।

আবেদন করার জন্য ইংরেজিতে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে
আবেদন করার জন্য ইংরেজিতে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে

সেখানে বলতে হবে, কাউকে ডিনার ডেটে আমন্ত্রণ জানালে তাঁকে কী খাবার পরিবেশন করতে চাইবেন এবং কেন সেই খাবার বেছে নেবেন। আবেদনের শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৬। অর্থাৎ আগ্রহীদের হাতে আবেদন করার জন্য খুব বেশি সময় নেই।

ভ্রমণ, সংস্কৃতি আর প্রেমের সম্ভাবনা

ভিজিট ফিনল্যান্ডের এই উদ্যোগের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক পর্যটকদের কাছে ফিনল্যান্ডের খাবার, সংস্কৃতি ও শীতকালীন সৌন্দর্য তুলে ধরা। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে ভিন্ন এক আকর্ষণ। ভ্রমণের পাশাপাশি হয়তো কারও জীবনে তৈরি হয়ে যেতে পারে বিশেষ কোনো সম্পর্ক।

ভ্রমণের পাশাপাশি হয়তো কারও জীবনে তৈরি হয়ে যেতে পারে বিশেষ কোনো সম্পর্ক
ভ্রমণের পাশাপাশি হয়তো কারও জীবনে তৈরি হয়ে যেতে পারে বিশেষ কোনো সম্পর্ক

নতুন দেশ দেখা, অচেনা মানুষের সঙ্গে পরিচিত হওয়া, স্থানীয় খাবারের স্বাদ নেওয়া আর বরফে ঢাকা ইউরোপীয় শহরে সময় কাটানো, সব মিলিয়ে আয়োজনটি হতে পারে ব্যতিক্রমী অভিজ্ঞতা। আর সেই ভ্রমণে যদি মিলে যায় মনের মানুষ, তাহলে তো কথাই নেই!

তথ্যসূত্র: ভিজিট ফিনল্যান্ডের ‘Finnish Dinner Date’ প্রচারাভিযানের তথ্য অনুযায়ী

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৯: ০৬
বিজ্ঞাপন