কন্যা দিবস: বলিউডের এই ফেভারিট কন্যারা যেন তারকা বাবা-মায়েদের সবটুকু জুড়ে আছে
শেয়ার করুন
ফলো করুন

সেপ্টেম্বরের চতুর্থ রোববার মার্কিন যুক্তরাষ্ট্রে এই দিবসটি পালন করা শুরু হলেও এখন বিশ্বজুড়েই কন্যার জন্য ভালোবাসা প্রকাশের জন্য ২৭ সেপ্টেম্বর দিনটি জনপ্রিয় হয়ে উঠেছে। কন্যা মানেই ভালোবাসা আর অন্যরকম এক মায়ার বাঁধন। আর দশটা সাধারণ বাবা-মায়েদের মতো বলিউডের এই ফেভারিট কন্যারাও যেন তাদের তারকা বাবা-মায়েদের সবটুকু জুড়ে আছে। দীপিকা পাড়ুকোনের মেয়ে দুয়া, আলিয়া ভাটের মেয়ে রাহা বা শাহরুখ খানের মেয়ে আত্মজা সুহানার প্রতি তাঁদের ভালোবাসা আমাদেরকেও আপ্লুত করে।

১/৯
রাহা যে আলিয়ার কতখানি, তা এই ছবি থেকেই বোঝা যায়। ম্যাচিং গোলাপি পোশাকে উৎসবে মেতেছে মা-মেয়ে। তবে সম্প্রতি রাহার মুখ সামাজিক মাধ্যমে না দেখানোড় সিদ্ধান্ত নিয়েছেন এই বলিউড তারকা

বিজ্ঞাপন
২/৯
হলিউড-বলিউড মাতিয়ে নিজের সবটুকু আনন্দ খুঁজে পান প্রিয়াঙ্কা চোপড়া কন্যা মালতী মেরীর কাছে। মার্কিন সঙ্গীত তারকা বাবা নিক জোনাসের মেয়ে মালতীকে ভারতীয় কায়দা কেতা শেখান মা প্রিয়াঙ্কা ভালোভাবেই

৩/৯
খেলার মাঠে বলিউড বাদশাহ শাহরুখ খান আর টিনেজার কন্যা সুহানার এই ছবিটি অনেক কথা বলে। এখন তাঁদের একসঙ্গে অনেক গ্ল্যাম লুকের ছবি থাকলেও এই প্রাণবন্ত ছবিটি এগিয়ে আছে বাব-মেয়ের সম্পর্কের মায়া তুলে ধরার দিক থেকে

৪/৯
খুনসুটি আর বাদানুবাদ লেগেই থাকে কাজল আর মেয়ে নাইসার মাঝে। তারপরেও দুজনের কাছে দুজন যেন পুরো পৃথিবীর সমান

৫/৯
বিপাশা বসুর জীবনে ছোট্ট মেয়ে দেবীই সব। জন্মের পর কন্যার গুরুতর অসুস্থতার কঠিন সময় পেরিয়ে আসা এই মা দেবীর সঙ্গে সময় কাটান প্রাণ ভরে।

৬/৯
ছোট বোন চলে এসেছে দুয়া পাড়ূকোন সিংয়ের। বাবা-মায়ের আদরে ডুবে থাকা দুয়াকে দেখা যাচ্ছে দীপিকা-রণবীরের সঙ্গে ম্যাচিং এথনিক আউটফিটে

৭/৯
মা ঐশ্বরিয়ার সঙ্গে কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে সব জায়গায় দেখা যায় কন্যা আরাধ্যকে। মা হওয়ার পর থেকে ঐশ্বরিয়া কন্যাকেই রেখেছেন সবকিছুর ওপরে

৮/৯
মা না হয়েও যে মা হওয়া যায়, তার প্রমাণ দিয়েছেন সুস্মিতা সেন। তাঁর দত্তক কন্যা রেনে ও আলিসাকে ঘিরেই সব স্বপ্ন সাজান তিনি

৯/৯
ছোট রাভিনা বলা হয় কন্যা রাশাকে। মায়ের সবকিছুকেই নিজের মাঝে ধারণ করেন এই নতুন বলিউড তারকা

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭: ১৯
বিজ্ঞাপন