৯টি অদ্ভুত বিষয় বিপরীত লিঙ্গের যে কাউকে প্রবলভাবে আকর্ষণ করে, অথচ আমরা তা ভেবেই দেখিনা
শেয়ার করুন
ফলো করুন

নারীরা হয়তো ভাবেন আকর্ষণীয় হতে হলে চুলের স্টাইল পরিবর্তন করতে হবে বা খুব চোখধাঁধানো মেকআপ করতে হবে। এদিকে নারীদের কাছে আকর্ষণীয় হতে গিয়ে পুরুষেরা সকাল-বিকাল জিম করতে শুরু করেন, দামী দামী পোশাক বা মোটরবাইক কেনেন। কিন্তু সত্যি কথা বলতে, অন্যরা আমাদেরকে কেমনভাবে দেখছে আর আমাদের প্রতি আকৃষ্ট হচ্ছে কিনা তা শুধুমাত্র এগুলোর নির্ভর করে না। কিছু অদ্ভুত ছোট ছোট অভ্যাস বা বৈশিষ্ট্য আছে, যেগুলো আপনাকে বিপরীত লিঙ্গের চোখে অত্যন্ত আকর্ষণীয় করে তুলতে পারে। এই অভ্যাসগুলো শুধু সম্ভাব্য প্রেমিক বা প্রেমিকাকে আকর্ষণ করার জন্য নয়, বরং বন্ধু, সহকর্মী বা জীবনে যাদের সমর্থন চাইবেন, তাঁদেরকেও টানতে সাহায্য করতে পারে।

উচ্ছল, মজার, উষ্ণ, খোলামেলা, আত্মবিশ্বাসী আর হাই এনার্জি প্রদর্শন করা—এসব বৈশিষ্ট্য মানুষকে আকর্ষণীয় করে
উচ্ছল, মজার, উষ্ণ, খোলামেলা, আত্মবিশ্বাসী আর হাই এনার্জি প্রদর্শন করা—এসব বৈশিষ্ট্য মানুষকে আকর্ষণীয় করে


বিখ্যাত মার্কিন সাইকোথেরাপিস্ট ম্যাট ট্রাউবের মতে “উচ্ছল, মজার, উষ্ণ, খোলামেলা, আত্মবিশ্বাসী আর হাই এনার্জি প্রদর্শন করা—এসব বৈশিষ্ট্য মানুষকে আকর্ষণীয় করে তুলতে বেশি সাহায্য করে।" কে কার প্রতি আকৃষ্ট হবেন তা তাঁর বেড়ে ওঠার পরিবেশের দিক থেকে প্রভাবিত হয়। তবে কিছু অদ্ভুত ছোট ছোট আচরণ সবসময় সবার কাছেই আকর্ষণীয় মনে হতে পারে।

বিজ্ঞাপন

অবশ্যই, প্রত্যেকের পছন্দ ভিন্ন। তবুও কিছু কাজ ও কথা সর্বজনীনভাবে মানুষকে ভালো লাগার অনুভূতি দেয় এবং বিপরীত লিঙ্গের মানুষকে টেনে আনে।

১. সম্পর্কে প্রথম পদক্ষেপ নেওয়া

সাহস দেখান, আকর্ষণ বাড়ান! রোমান্টিক সম্পর্ক চাইলে একটু সাহসী হওয়া গুরুত্বপূর্ণ। প্রথমেই নিজ থেকে আপনার আগ্রহ দেখানো একটুডেয়ারিং লাগতে পারে। কিন্তু আত্মবিশ্বাস ও স্পষ্টতা অন্যদেরকে খুবই কাছে টানে। বিভিন্ন গবেষণা থেকে দেখা যায়, আগে প্রথম স্টেপ নেওয়াকে আকর্ষণীয় বৈশিষ্ট্য হিসেবে দেখেন বিপরীত লিঙ্গের মানুষেরা।

সাবলীল অথচ আন্তরিক শরীরী ভাষা আর অন্যদের সঙ্গে সহজে ক্লোজ হওয়ার ক্ষমতা এক বড় গুণ
সাবলীল অথচ আন্তরিক শরীরী ভাষা আর অন্যদের সঙ্গে সহজে ক্লোজ হওয়ার ক্ষমতা এক বড় গুণ

২. বডি ল্যাঙ্গুয়েজ

ট্রাউবের মতে, আপনার আচরণই অন্যদের চোখে আকর্ষণ বাড়ায়। সরাসরি চোখে চোখ রাখা, সাবলীল অথচ আন্তরিক শরীরী ভাষা আর অন্যদের সঙ্গে সহজে ক্লোজ হওয়ার ক্ষমতা—এসব ছোটো ছোটো আচরণই আপনার আকর্ষণকে অনেক বেশি বাড়াতে পারে। মনে হবে এগুলো সাধারণ পরামর্শ। কিন্তু বাস্তবে এই ছোট অভ্যাসগুলো অন্যদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে শক্তিশালী প্রভাব ফেলে।

বিজ্ঞাপন

৩. লাল আউটফিট পরা

আপনার আউটফিট প্ল্যান করার সময় একটু লাল রঙের টাচ যোগ করার কথা ভাবুন। জার্নাল অব পারসোনালিটি এন্ড সোশ্যাল সাইকোলজি–র একটি গবেষণা দেখায়, লাল পোশাক পরা নারীদের প্রতি পুরুষদের আকর্ষণ বেশি থাকে। লালকে যুগ যুগ ধরেই প্রেম, শক্তি ও আকর্ষণের রং হিসেবে ধরা হয়। তাই শুধু স্টাইলিশই নয়, লাল পোশাক আপনার উপস্থিতিকে আরও আবেদনময় ও আকর্ষণীয় করে তুলতে পারে।

লাল পোশাক পরা নারীদের প্রতি পুরুষদের আকর্ষণ বেশি থাকে
লাল পোশাক পরা নারীদের প্রতি পুরুষদের আকর্ষণ বেশি থাকে

৪. হাসিমুখ

যাঁরা হাসিখুশি ও মিষ্টি স্বভাবের, তাঁদের বন্ধুত্ব ও রোমান্টিক জীবন কেন এত হ্যাপেনিং তা সহজেই বোঝা যায়। জার্নাল ইমোশন–এর গবেষণা অনুযায়ী, সুখী হওয়ার অনুভূতির প্রকাশ নারীদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য। মানুষ ইতিবাচক আবেগ আর হাসিখুশি মনোভাবের দিকে আকৃষ্ট হয়। একটি আন্তরিক হাসি সহজেই বন্ধুত্বের হাতছানি দেয়। আর সেইসঙ্গে খোলামেলা মনোভাব প্রকাশ করতে পারে। তাই শুধুমাত্র হাসিমুখ ধরে রাখলেই আপনি আরও বন্ধুত্বপূর্ণ এবং আকর্ষণীয় মনে হতে পারেন। এর জন্য বেশি কিছু লাগে না।

৫. অন্যদের কথা, কাজ ও পছন্দকে অনুকরণ করা

এটা হয়তো একটু অদ্ভুত শোনাবে, কিন্তু অন্যের আচরণ অনুকরণ করা আপনাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। নেদারল্যান্ডে করা একটি সাড়াজাগানো  গবেষণার ফলাফল থেকে দেখা যায়, কারও কথাবার্তা, খাওয়া, চলাফেরার ধরণ অনুকরণ করলে এক ধরণের কাছে টানার অনুভূতি জন্মায়, সংযোগ বা কানেকশন তৈরি হয়। আর এই সংযোগই অন্যদেরকে আপনার দিকে টানে। ছোট এই ট্রিকটা ব্যবহার করে আপনি সহজেই মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা এবং বন্ধুত্বপূর্ণ আকর্ষণ তৈরি করতে পারেন।

অন্যের আচরণ অনুকরণ করা আপনাকে তাঁর প্রতি আরও আকর্ষণীয় করে তুলতে পারে
অন্যের আচরণ অনুকরণ করা আপনাকে তাঁর প্রতি আরও আকর্ষণীয় করে তুলতে পারে

৬. ওভুলেশনের সময় আকর্ষণ বাড়ে

এটা ঠিক নিয়ন্ত্রণ করা যায় না, আর ঠিক কোনো অভ্যাসও নয়, কিন্তু বিভিন্ন গবেষণা দেখিয়েছে যে মহিলারা যখন ওভুলেট করেন অর্থাৎ যখন তাঁদের ডিম্বাণু নি:সরণ হয়, তখন পুরুষেরা তাঁদেরকে আরও আকর্ষণীয় মনে করেন। আর তা চেহারা ও কণ্ঠ উভয় ক্ষেত্রেই। তাই হিসেব করে সেই সময় ডেটে গেলে ক্ষতি কী!

৭. অ্যাডভেঞ্চার করা

প্রেমিক বা প্রেমিকা খুঁজছেন? আপনার ক্রাশ বা প্রিয় মানুষটিকে অ্যাডভেঞ্চার আছে এমন কোথাও নিয়ে যান। দুজনে মিলে খুব উপভোগ করুন সময়টা। ছেলেমানুষী করলেও ক্ষতি নেই। আরকাইভস অব সেক্সুয়াল বিহেভিয়র –এর গবেষণা অনুযায়ী, সিঙ্গেল যাঁরা রোলারকোস্টারে ওঠেন, ট্রেকিং বা অ্যাডভেঞ্চার করেন বা মজা করে সাইকেল চালান, হইচই করেন, তাঁরা বিপরীত লিঙ্গের মানুষদের কাছে খুব আকর্ষণীয়। একটু অ্যাড্রেনালিন এবং রোমাঞ্চ থাকলে আকর্ষণ নিজেই বেড়ে যায়!

একটু অ্যাড্রেনালিন এবং রোমাঞ্চ থাকলে আকর্ষণ নিজেই বেড়ে যায়
একটু অ্যাড্রেনালিন এবং রোমাঞ্চ থাকলে আকর্ষণ নিজেই বেড়ে যায়

৮. তাদের সামনে ফল ও শাকসব্জি খাওয়া

ফল এবং সবজি খাওয়া শুধু স্বাস্থ্যই নয়, আপনার সৌন্দর্যকেও বাড়ায়।পর্যাপ্ত পরিমাণে সবজি এবং ফল খেলে ত্বকে নরম এবং উজ্জ্বল গ্লো আসে, যা অন্যদের চোখে আপনাকে আরও আকর্ষণীয় করে তোলে। এ ছাড়াও প্লস ওয়ান–এর গবেষণা দেখায়, আপনি আপনার পোটেনশিয়াল প্রেমিক বা প্রেমিকার সামনে উপভোগ করে রসালো ফল বা কচকচে সবজি খেলে তা খুব আকর্ষণ করে তাঁদেরকে। ব্যাপারটা খুব অদ্ভুত হলেও সত্যি।

রসালো ফল বা কচকচে সবজি খেলে তা খুব আকর্ষণ করে সবাইকে
রসালো ফল বা কচকচে সবজি খেলে তা খুব আকর্ষণ করে সবাইকে

৯. অভিভাবকের মতো আচরণ করা

কাউকে খুব কেয়ার বা প্রটেক্ট করার মতো আচরণ বিপরীত লিঙ্গের কাছে অত্যন্ত আকর্ষণীয় মনে হতে পারে,” বলেন ট্রাউব। সঙ্গীর কিছু আচরণ যদি আমাদের শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়, তাহলে তা আস্থা ও এক ধরনের আরামের অনুভূতি তৈরি করতে পারে, যা আকর্ষণকে আরও বাড়িয়ে তোলে। ভাইব বুঝে নিজের প্লেট থেকে দুয়েক বাইট খাইয়ে দিন, রাস্তা পার হওয়ার সময় শক্ত করে হাত ধরুন। একটু আদর-যত্ন পেতে কার না ভালো লাগে!

সূত্র: মিডিয়াম

ছবি: হাল ফ্যাশন ও জেমিনাই এআই

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৬: ৪৭
বিজ্ঞাপন