স্পেনের সেলিব্রেশনে মঞ্চে অনড় ট্রাম্প,  ম্যাডোনার গাড়ি চালাচ্ছেন রোনালদো: দেখুন বিশ্বকাপ ফাইনালের যত মজার ও ভাইরাল মুহূর্তের ছবি ও ভিডিও
শেয়ার করুন
ফলো করুন

নেটদুনিয়ায় কোনও কিছু ভাইরাল হতে সময় লাগে না। আর তা যদি ফিফা বিশ্বকাপ ফাইনালের মাঠে ঘটে যাওয়া মজার আর অদ্ভুত সব ঘটনা হয় তাহলে তো কথাই নেই। চলুন দেরি না করে দেখে নিই এই ঘটনাগুলোর আসল চিত্র আর পেছনের গল্প।

স্পেনের সেলিব্রেশনে মঞ্চে অনড় ট্রাম্প

বিশ্বকাপ জেতার পর মাঠে উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেই কাপ, মেডেলসহ সকল পুরস্কার নিয়েছে স্পেন ফুটবল টিম। এরপর আসে তাঁদের সেলিব্রেশনের পালা। এদিকে নিজেকে সেই সেলিব্রেশনের গুরুত্বপূর্ণ অংশ মনে করেই বোধহয় মঞ্চে অনড় অবস্থান নেন হাসিমুখে ট্রাম্প।

স্পেনের সেলিব্রেশনে মঞ্চে অনড় ট্রাম্প
স্পেনের সেলিব্রেশনে মঞ্চে অনড় ট্রাম্প
ফিফা প্রেসিডেন্ট কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন ট্রাম্পকে
ফিফা প্রেসিডেন্ট কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন ট্রাম্পকে

এই নিয়ে তৈরি হয় বেশ বিব্রতকর পরিস্থিতি। ফিফা প্রেসিডেন্ট ইনফান্টিনো বিনয়ের সঙ্গে তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও প্রথমে সুবিধা করতে পারেন নি। তাই মঞ্চে স্পেনের বিশ্বকাপজয়ী টিমের সেলিব্রেশনের গ্রুপ ছবিগুলোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফটোবম্ব করতেই দেখা যাচ্ছে। এখন ক্রপ করে নিয়েই কাজ চালাতে হবে ছবির কারিগরদের। পরে অবশ্য তিনি নিজেই একসময় নেমে যান মঞ্চ থেকে।

বিজ্ঞাপন

পলিথিন ব্যাগে করে বিশ্বকাপ ট্রফি নিয়ে যাচ্ছেন কুকুরেয়া

বিশ্বকাপ জিতেছে স্পেন ১৬ বছর পর। সেই ট্রফি কিনা সাদা পলিথিন ব্যাগে করে নিয়ে যাচ্ছেন স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! ভিডিওতে তো সেটাই দেখা যাচ্ছে। আর তাই তো ভাইরাল হয়েছে বিষয়টি।

ট্রফি নয়, লেগো রেপ্লিকা সাদা পলিথিন ব্যাগে নিয়েযাচ্ছেন কুকুরেয়া
ট্রফি নয়, লেগো রেপ্লিকা সাদা পলিথিন ব্যাগে নিয়েযাচ্ছেন কুকুরেয়া

তবে আসল ব্যাপার হলো, সত্যিকারের ট্রফি তো আর এভাবে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। এটি মূলত বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা। আর সেটিই এমন ক্যাজুয়ালভাবে সাদা পলিথিন ব্যাগে ঝুলিয়ে নিয়ে যাচ্ছেন কুকুরেয়া।

বিজ্ঞাপন

হাফ টাইম শোয়ে ম্যাডোনার গাড়ির চালকের আসলে রোনালদো নাজারিও

এবার হাফ টাইমে পপ কুইন ম্যাডোনার পরিবেশনা নিয়ে আগ্রহের অন্ত ছিল না। তবে আসল চমক দিয়েছেন সঙ্গে থাকা ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো আর রোনালদো নাজারিও। পারফরম্যান্সের জন্য মাঠে আসতে স্টাইলিশ গাড়িতে করে পথ চলতে চালকের আসনে দেখা গেল রোনালদোকে।

পাশে বসা রোনালদিনহোর যেন হাসি আর ধরে না। এরপর ম্যাডোনার সঙ্গে মঞ্চে এসে দারুণ পারফর্ম করেছেন পুরো বিশ্বকাপ জুড়ে নিজেদের উপস্থিতি দিয়ে মাতিয়ে রাখা এই ফুটবল জুটি।

রেফারির অ্যাক্সিডেন্টাল স্নো স্প্রে

ফ্রি কিকের দাগ ঠিক করতে সঙ্গে স্নো স্প্রে রাখেন রেফারিরা। আর ফাইনালের মাঠে স্লোভিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ ভুলবশত এই স্নো স্প্রে ছিটিয়েছেন স্পেনের খেলোয়াড় অ্যালেক্স বায়নার মুখে।

অবশ্য এই স্প্রে মিলিয়ে যায় নিমিষেই আর তেমন ক্ষতিকর কিছু নয়। ব্যাপারটি প্রথমে অদ্ভুত লাগলেও সবাই বুঝতে পেরেছেন এই অ্যাক্সিডেন্টাল স্নো স্প্রের ঘটনা। তবে ভাইরাল হতে সময় লাগেনি এই আজব ঘটনাটির।

সিকিউরিটি অফিসিয়ালের ক্যাপ পরা কেইন ইয়ামাল

স্পেনের তারকা ফুটবলার লামিনে ইয়ামালের ছোট ভাই কেইন ইয়ামালের চার্মের কাছে পরাজিত হলো সিকিউরিটি অফিসিয়ালের গুরুগম্ভীর বডি ল্যাঙ্গুয়েজ।

অত্যন্ত কঠিন দায়িত্ব পালনকালেই কেইনের লাফালাফি, হাত মেলানো আর মজার সব কান্ডকারখানায় গলে গিয়ে নিজের ক্যাপ তার মাথায় পরিয়ে দিয়েছেন বিশ্বকাপ ফাইনালের মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা এই কর্মকর্তা।

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৬: ১৫
বিজ্ঞাপন