২০টি ছবিতে দেখুন ফুল বিজুর চোখজুড়ানো যত মুহূর্ত 
শেয়ার করুন
ফলো করুন

“ফুল বিজু” হলো পার্বত্য চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যা মূলত চাকমা জনগোষ্ঠী-এর নববর্ষ উদযাপনের অংশ। বিজু উৎসব-এর প্রথম দিনকে বলা হয় “ফুল বিজু”। পার্বত্য চট্টগ্রামের এই নববর্ষ উৎসবটি ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর কাছে ভিন্ন নামে পরিচিত, কিন্তু আনন্দ ও সংস্কৃতির দিক থেকে সবার মূল সুর এক।

চাকমা জনগোষ্ঠী একে বলে বিজু, যার প্রথম দিন “ফুল বিজু”

মারমা জনগোষ্ঠী একে বলে সাংগ্রাই

ত্রিপুরা জনগোষ্ঠী একে বলে বৈসু

তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের কাছে এর নাম বিষু

নামের ভিন্নতা থাকলেও উৎসবের মূল ভাব এক—পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে আনন্দ, পরিষ্কার-পরিচ্ছন্নতা আর ঐতিহ্যের মাধ্যমে বরণ করে নেওয়া এই দিনে ভোরবেলা তরুণ-তরুণীরা বন-জঙ্গল থেকে নানা রঙের ফুল সংগ্রহ করে ঘরবাড়ি সাজায় এবং নদীতে ফুল ভাসিয়ে দেন। ফুলবিজুর এই আয়োজনে ট্র্যাডিশনাল সাজপোশাকে শিশু ও বয়স্কদেরকেও দেখা গিয়েছে। আজ ১২ এপ্রিল রবিবার ফুলবিজুর দিনে তবলছড়ি কেরানিপাহাড় এলাকায় কাক ডাকা ভোরে শতশত নারী পুরুষ শিশু ঐতিহ্যবাহী এই ফুলবিজু উৎসব পালন করেছে। ফুল ভাসানোর জন্য ভোর থেকেই তরুণ-তরুণীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক ও গয়না পরে লেকের পাড়ে এসে ভিড় করেন। ফুল ভাসানোর এই রীতি পুরনো বছরের দুঃখ-কষ্ট ভুলে নতুন বছরকে স্বাগত জানানোর প্রতীক। চারপাশে প্রকৃতির সৌন্দর্য আর পাহাড়ি সংস্কৃতির মেলবন্ধনে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

১/২০
ভোরবেলা থেকেই ফুলবিজু উৎসবে অংশ নিতে সবাই এসেছেন
ভোরবেলা থেকেই ফুলবিজু উৎসবে অংশ নিতে সবাই এসেছেন
বিজ্ঞাপন
২/২০
তরুণ-তরুণীরা বন-জঙ্গল থেকে নানা রঙের ফুল সংগ্রহ করে  নদীতে ফুল ভাসিয়ে দেন
তরুণ-তরুণীরা বন-জঙ্গল থেকে নানা রঙের ফুল সংগ্রহ করে নদীতে ফুল ভাসিয়ে দেন
বিজ্ঞাপন
৩/২০
আছে গাঁদা ফুল
আছে গাঁদা ফুল
৪/২০
জবা, কাঞ্চন, জুঁই থাকে সঙ্গে
জবা, কাঞ্চন, জুঁই থাকে সঙ্গে
৫/২০
মনের মতো করে সাজিয়ে ফুল ভাসানো হয়
মনের মতো করে সাজিয়ে ফুল ভাসানো হয়
৬/২০
মধুমঞ্জরির দেখা পাওয়া গেল
মধুমঞ্জরির দেখা পাওয়া গেল
৭/২০
ভক্তিভরে এই ফুল ভাসিয়ে দেওয়া হয়
ভক্তিভরে এই ফুল ভাসিয়ে দেওয়া হয়
৮/২০
কলাপাতায় ফুলের নৈবেদ্য ভেসে যায় নদীতে
কলাপাতায় ফুলের নৈবেদ্য ভেসে যায় নদীতে
৯/২০
সবাই এসেছেন ট্র্যাডিশনাল সাজপোশাকে
সবাই এসেছেন ট্র্যাডিশনাল সাজপোশাকে
১০/২০
চলছে সেলফি তোলার ধুম
চলছে সেলফি তোলার ধুম
১১/২০
ছোটদের সাজ থেকে চোখ ফেরানো যাচ্ছেনা
ছোটদের সাজ থেকে চোখ ফেরানো যাচ্ছেনা
১২/২০
ফুল ভাসিয়ে দিয়ে আন্তরিক প্রার্থনা
ফুল ভাসিয়ে দিয়ে আন্তরিক প্রার্থনা
১৩/২০
বাবার সঙ্গে এসেছে শিশুরা
বাবার সঙ্গে এসেছে শিশুরা
১৪/২০
মায়ের সঙ্গেও সেজেগুযে এসেছে তারা
মায়ের সঙ্গেও সেজেগুযে এসেছে তারা
১৫/২০
ফুলের সাজি হাতেচোখ জুড়াচ্ছে শিশুটি
ফুলের সাজি হাতেচোখ জুড়াচ্ছে শিশুটি
১৬/২০
ঐতিহ্যবাহী সাজে এদিন সাজান সবাই নিজেকে
ঐতিহ্যবাহী সাজে এদিন সাজান সবাই নিজেকে
১৭/২০
গয়না আর পোশাকের বৈচিত্র্য দেখার মতো
গয়না আর পোশাকের বৈচিত্র্য দেখার মতো
১৮/২০
আমিও যোগ দিলাম ছোট্টবন্ধুদের সঙ্গে
আমিও যোগ দিলাম ছোট্টবন্ধুদের সঙ্গে
১৯/২০
ফুল ভাসিয়ে দিলাম শুভকামনায়
ফুল ভাসিয়ে দিলাম শুভকামনায়
২০/২০
ফুলের নানা রঙ আর বৈচিত্র্য নজর কাড়ে
ফুলের নানা রঙ আর বৈচিত্র্য নজর কাড়ে
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮: ২৭
বিজ্ঞাপন