
চোখের সামনে নেই, এমন অনেক মানুষ, স্থান ও বস্তুর অনেকটা বাস্তবসম্মত রূপ চিত্রিত করতে পারে এআই মিডজার্নি ইমেজ জেনারেটর। এখানে এটি দিয়ে তৈরি করা হয়েছে পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের আদি রূপ।
পৃথিবীর বুক থেকে কালের আবর্তে হারিয়ে যাওয়া প্রাচীন মানবসভ্যতার গৌরবময় নিদর্শন হিসেবে সযত্নে আর বহু আয়াসে গড়ে তোলা সেভেন ওয়ান্ডার্স বা সপ্তাশ্চর্যগুলো দেখতে আসলে কেমন ছিল? এমন প্রশ্ন হয়তো অনেকের মনেই আসে। এই আগ্রহ থেকেই এআই মিডজার্নি ইমেজ জেনারেটর দিয়ে তৈরি করা হয়েছে প্রাচীন সপ্তাশ্চর্যের আদি রূপ। আজকাল এআই নিয়ে আমরা প্রায়ই অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব, নিরাপত্তাহীনতা, অবিশ্বাস বা এমন সব নেতিবাচকতায় ভুগে থাকি। অথচ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের নতুন দিনে আধুনিক সভ্যতার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। এটি আমাদের প্রতিস্থাপিত করতে নয়; বরং আমাদের কাজে সহায়ক টুল হিসেবে ব্যবহার করা যায় অগণিত উপায়ে। সম্প্রতি মিডজার্নির মতো এআইভিত্তিক সফটওয়্যারের মাধ্যমে সৃজনশীল শিল্প পেয়েছে এক নতুন মাত্রা। এর মাধ্যমে আমরা চোখের সামনে নেই, এমন অনেক মানুষ, স্থান ও বস্তুর অনেকটা বাস্তবসম্মত রূপ চিত্রিত করতে পারি। এবারে তবে মিডজার্নির তুলিতে এই হারিয়ে যাওয়া যাওয়া সপ্তাশ্চর্যের স্বরূপ দেখার প্রয়াসে মেতে ওঠা যাক। ছবিগুলো মিডজার্নি ওপেন ডোমেইনের ফ্রি টু ইউজ সংগ্রহ থেকে পাওয়া।







ছবি: মিডজার্নি ওপেন ডোমেইনের ফ্রি টু ইউজ সংগ্রহ