শান্তা লাইফ স্টাইল
শেয়ার করুন
ফলো করুন

শান্তা লাইফ স্টাইল আভিজাত্যময় অভ্যন্তরীণ গৃহসজ্জার সামগ্রী, বিলাসবহুল আসবাব, ফিটিংস গৃহনির্মাণের পণ্য ও ইন্টেরিয়রের এক দারুণ সমন্বয়। আন্তর্জাতিক ১৮৯টি ব্র্যান্ড তাদের সঙ্গে রয়েছে, গুণগত মানের প্রথম শ্রেণির আসবাব সরবরাহের মাধ্যমেই তাদের যাত্রা শুরু। মলটেনি অ্যান্ড সি, নাটুজি ইতালিয়া, ক্যাটেলান ইতালিয়া, জালফ, নাটুজি এডিশন, ডেইজিরে—এমন সব আন্তর্জাতিক ব্র্যান্ড রয়েছে তাদের সঙ্গে বাংলাদেশের রুচিশীল গৃহসজ্জার সামগ্রী, বিলাসবহুল আসবাব, বাথরুম ফিটিংস গৃহনির্মাণের পণ্য ও ইন্টেরিয়রের সহায়তা নিয়ে।

গতকাল সন্ধ্যায় গুলশান তেজগাঁও লিংক রোডে অবস্থিত শান্তা ফোরামের ইস্ট জোনের লেভেল তিনে আয়োজন করা হয় সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব ও আভিজাত্যময় গৃহপণ্যের গুণগ্রাহীদের জন্য এক ভিন্ন রকম অভিজ্ঞতার। হাই-টি কোমল পানীয় আতিথেয়তা, লাইভ বেহালা বাদনে সুন্দর এক সন্ধ্যায় উপস্থিত অতিথিদের জন্য দারুণ সময় কেটেছিল।

শান্তা লাইফ স্টাইলের বিপণনপ্রধান মো. তারিকুল ইসলাম জানান, ইউরোপিয়ান সব ব্র্যান্ড কাজ করছে তাঁদের সঙ্গে, এ কারণেই শান্তা লাইফ স্টাইলে একটি বিজনেস জোন উদ্বোধন করা হয়; যেখানে আন্তর্জাতিক সুনামসম্পন্ন বার্জার পেইন্টস, যারা ওয়াল পেইন্টিংয়ের সার্বিক বিষয়টি নিয়ে কাজ করছে।

বিজ্ঞাপন

রয়েছে স্পেস কুটর, যারা মডিউলার কিচেনসামগ্রী ও ক্লোজেটের সহায়তা দিচ্ছে। এ ছাড়া আছে বিখ্যাত ব্র্যান্ড পোরসেলানোসা, যারা ইউরোপে সবচেয়ে বড়  মার্বেল সরবরাহকারী ব্রান্ডের একটি এবং তাদের সঙ্গে রয়েছে কুয়েলারস্টোন। তিনি জানান, ‘চারটি ব্র্যান্ডকে একই ছাদের নিচে নিয়ে এসেছি আমরা এবং তাদের সঙ্গে পরিচিত করতেই আজকের আয়োজনটি করা। ক্রেতা যখন তাঁদের বাড়ি নির্মাণের জন্য হয়তো এক জায়গায় আসবাব, আরেক জায়গায় গৃহনির্মাণের সামগ্রী খুঁজতে বের হন, ব্যস্ত নগরী ঢাকায় আমরা জানি, যানজটে কত সময় চলে যায়।

তাই তাঁদের সব ধরনের সেবা একসঙ্গে দিতেই এসব ব্র্যান্ডকে একই ছাদের নিচে আনা। আমাদের উদ্দেশ্য হচ্ছে, যেই লিডিং গ্লোবাল ব্র্যান্ডগুলো রয়েছে, সেগুলোকে বাংলাদেশের ক্রেতাদের কাছে নিয়ে আসা; যাতে বিদেশে গিয়ে এগুলো আনতে না হয় এবং ঝক্কি পোহাতে না হয়।

আপনি যখন বিদেশে যাচ্ছেন পরিবারের  সঙ্গে সময় কাটাতে, সেখানে গিয়ে যাতে আপনার গৃহসজ্জার পণ্য কিনতে যে সময়টা ব্যয় হবে, সেটা সাশ্রয় করাটাই আমাদের উদ্দেশ্য। আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে আমাদের আধুনিক ইন্টেরিয়র সম্পূর্ণ সুবিধাগুলো যাতে চলে আসে।

বিজ্ঞাপন

বিশ্বায়নের যুগে নতুন নতুন যে ইন্টেরিয়র কনসেপ্ট আসছে, সেগুলো যাতে আমাদের রুচিশীল ক্রেতারা এখানে বসেই পেতে পারেন, আমাদের মূল লক্ষ্য সেটা। আপনারা জানেন, আমাদের বাইরের এই আসবাব ইমপোর্ট করার জন্য জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। করোনা-পরবর্তী সময়ে এসে ক্রেতাদের এই জটিল প্রক্রিয়াকে আমরা আরও সহজ করে ফেলেছি—সব সমাধান শান্তা লাইফ স্টাইলে রয়েছে।

দেখা যায়, ইউরোপ থেকে কোনো পণ্য সরাসরি বাংলাদেশে আসে না, সিঙ্গাপুর, চায়না হয়ে আসে। ফলে এটি ড্যামেজ বা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। সে ক্ষেত্রে আমরা চেষ্টা করছি এসব পণ্য সরাসরি আপনার দোরগোড়ায়  পৌঁছে দেব নিজেদের দায়িত্বে। আভিজাত্যময় বিলাসবহুল নান্দনিকতাপ্রিয় মানুষের জন্য দারুণ এক সমাধান শান্তা লাইফ স্টাইল।’

ছবি: শান্তা লাইফ স্টাইল ও নাদিয়া ইসলাম

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ২৯
বিজ্ঞাপন