এসির কার্যকারিতা বৃদ্ধির পাঁচটি কার্যকর টিপস
শেয়ার করুন
ফলো করুন

সারা দেশে চলছে প্রচণ্ড দাবদাহ। অসহনীয় গরমে রীতিমতো নাভিশ্বাস উঠছে সবার। ইতিমধ্যে রাজধানীসহ সারা দেশেই তাপমাত্রা বাড়ছে আরও। এমন গরমে স্বস্তি পেতে এয়ারকন্ডিশনার বা এসির জুড়ি নেই। গরমে শীতল হাওয়ার প্রশান্তির ছোঁয়া এনে দেয় এসি। গরম থেকে স্বস্তি পেতে অনেকেই বাসায় এই শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করে থাকেন। এসি এখন বিলাসী নয়; বরং নিত্যপ্রয়োজনীয় অনুষঙ্গে পরিণত হয়েছে অনেকের কাছেই। কিন্তু এসির সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এতে যেমন আরাম বেশি মেলে, তেমনি সাশ্রয়ও হয়। এসির কার্যকারিতা বৃদ্ধির জন্য এর সঠিক যত্ন নিতে হবে। এসির সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিতে এসির যত্ন নিতে হবে। নিম্নলিখিত পাঁচটি টিপস মেনে এসির যত্ন নিতে পারেন। এতে এসির কার্যকারিতা পাবেন বহুগুণ।

এসির বহিরাংশ পরিষ্কার রাখা

এসির ড্রেন লাইন ও আশপাশের ডাক্ট পরিষ্কার রাখতে হবে। বিভিন্ন ময়লার অংশবিশেষ ও অন্য বাধাগুলো সঠিকভাবে পরিষ্কার করতে হবে। আপনি যদি আপনার এসিকে কোনো কারণে আড়াল করে রাখেন, তবুও নিশ্চিত হয়ে নেবেন যেন এটিকে পুরোপুরি ঢেকে না রাখা হয়।

বিজ্ঞাপন

এসির ভেন্ট পরিষ্কার ও খোলা রাখা

ধুলাবালু ও ময়লা এসির ভেন্টে বাতাস প্রবাহে বাধা সৃষ্টি করে। এই ময়লা শীতল বাতাসকে বেরিয়ে আসতে বাধা দেয়। তাই নিয়মিত এসির ভেন্টগুলো ভালোভাবে চেক করে নেওয়া ও পরিষ্কার করা অত্যন্ত জরুরি। এসির ভেন্টে ঠান্ডা বাতাস সঠিকভাবে যাতে সঞ্চালিত হয়, তা নিশ্চিত করার জন্য ভেন্টগুলোর চারপাশে আসবাব আর অন্য বাধা যেন না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

বিজ্ঞাপন

এসির সঙ্গে হোল হাউস ফ্যান যুক্ত করুন

হোল হাউস ফ্যান ঘরকে ঠান্ডা রাখতে সহায়তা করে। এটি ঘরের গরম বাতাসকে বাইরে এবং বাইরের ঠান্ডা বাতাসকে ঘরে টেনে আনে। এটি সাধারণ সিলিং ফ্যান থেকে বহুগুণে শক্তিশালী ও বিদ্যুৎ সাশ্রয়ী। এর ছোট ভার্সনটি সারা দিন–রাত চলতে পারে আর ঘরকে ঠান্ডা ও আরামদায়ক রাখে।

ঘরোয়া ভেন্টিলেশন–ব্যবস্থা ঠিক রাখা

যদিও বিষয়টিকে অনেক উপেক্ষা করা হয়, তবুও ঘরের নিজস্ব ভেন্টিলেশন–ব্যবস্থা ঘরকে ঠান্ডা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘর ও ছাদের সঠিক বায়ু চলাচলের ব্যবস্থা ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ চাবিকাঠি।

জানালা ঢেকে রাখা

বাইরের সূর্যের গরম রশ্মি জানালা ভেদ করে সহজেই ঘরে প্রবেশ করে। তাই জানালা ঢেকে রাখা এসির কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে জানালায় গাঢ় রঙের পর্দা সর্বোত্তম সমাধান হতে পারে। কিন্তু যদি ঘরে পর্যাপ্ত আলো চান, তবে জানালায় ইউভি রশ্মি প্রতিরোধী ব্লক ব্যবহার করতে পারেন। এই গরমে স্বস্তির জন্য এসির বিকল্প খুঁজে পাওয়া দায়। আর এসির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে এই গরমে সর্বোচ্চ আরাম ও সাশ্রয় নিশ্চিত করা সম্ভব।

সূত্র: অ্যাঞ্জি ডটকম

ছবি : পেকজেলসডটকম ও ইন্সটাগ্রাম

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৮: ০৮
বিজ্ঞাপন