'তেল কই' অ্যাপ থেকে জানা যাবে কোন পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে আর কত বড় লাইন
শেয়ার করুন
ফলো করুন

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট যুদ্ধের মাঝে আমাদের দেশে রীতিমতো চলছে আরেক তেল যুদ্ধ। প্রাণহানির ঘটনাও ঘটে গিয়েছে এই পেট্রোল পাম্পে তেল কেনাবেচা নিয়ে বাকবিতণ্ডার ফলে। কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে, তেল নিয়ে এত ভয়ের কিছু নেই। কিন্তু 'প্যানিক বায়িং'-এর সামাজিক সূত্র মেনে রোজ পেট্রোল পাম্পে চলছে হট্টগোল। এদিকে প্রয়োজনের সময় তেল না পেয়ে পাম্পে পাম্পে ঘুরে হচ্ছে ভোগান্তি। এজন্য একটা অ্যাপ থাকলে দারুণ হয়, তাইনা? এক নজরে দেখে নেওয়া যাবে কোথায় তেল পাওয়া যাবে।

খুবই সময়োপযোগী এই তেল কই অ্যাপ
খুবই সময়োপযোগী এই তেল কই অ্যাপ

আর ঠিক সে কাজটি করেই সাড়া জাগালেন এক তরুণ। তাঁর বানানো 'তেল কই' অ্যাপ থেকে জানা যাবে কোন পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে আর কত বড় লাইন।

বিজ্ঞাপন

এই নিয়ে কথা হলো তেল কই অ্যাপের স্রষ্টা সজিব খানের সঙ্গে। ঢাকাবাসী এই তরুণ পাঠাও লিমিটেড-এর ডেটা অ্যানালাইটিকস ও এআই অটোমেশন প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন সজিব।

তেল কই অ্যাপের স্রষ্টা সজিব খান
তেল কই অ্যাপের স্রষ্টা সজিব খান
খুব সহজেই এ থেকে আপনি জানতে পারবেন কোন স্টেশন থেকে তেল নিতে পারবেন
খুব সহজেই এ থেকে আপনি জানতে পারবেন কোন স্টেশন থেকে তেল নিতে পারবেন

তিনি জানালেন, ওয়েবভিত্তিক এই অ্যাপে কম্পিউটর, ট্যাব বা মোবাইল ফোন থেকে অ্যাক্সেস করা যাবে। সবাইকে সঠিক তথ্য দিয়ে এখানে কন্ট্রিবিউট করতে আহবান জানান তিনি। রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধাসহ এই অ্যাপে এ পর্যন্ত ২৮৭টি স্টেশনের খবর পাওয়া যাচ্ছে এখন। খুব সহজেই এ থেকে আপনি জানতে পারবেন কোন স্টেশন থেকে তেল নিতে পারবেন আর সেখানে তেল নেওয়ার জন্য কত বড় লাইন আছে। তেল না থাকলেও সেটি নোটিফাই করা হচ্ছে। এই সময়ে এর চেয়ে সময়োপযোগী অ্যাপ আর হতে পারে না।

অ্যাপের লিংক

https://telkoi.vercel.app/

বিজ্ঞাপন
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২: ২৯
বিজ্ঞাপন