সিঙ্গেল’স ডে: আপনি কি দেশের ৬ কোটি সিঙ্গেলদের একজন? ৫টি অভিনব কায়দায় সেলিব্রেট করুন নিজের নির্ঝঞ্ঝাট জীবন
শেয়ার করুন
ফলো করুন

বিবাহিত জীবনের ঝকমারি এত বেশি যে বিয়ের পর সবাই কোনো কোনো সময় অবশ্যই সিঙ্গেলদের হিংসা করেন নানা কারণে। একাকিত্বও কষ্ট দেয়। কিন্তু সবার মাঝে থেকেও একা হলে কেমন লাগে! অথবা একা হওয়ার কোনো সুযোগ না পেলেও কিন্তু দম বন্ধ হয়ে আসে। নিজের পছন্দের কাজগুলো সেই কবে করা হয়েছে ভুলেই যান বিবাহিত সবাই। কমিটমেন্ট আছে এমন সম্পর্কে থাকা সবার জন্যও তা সত্যি।

আজকের দিনটা একান্তই নিজের
আজকের দিনটা একান্তই নিজের

নিজের জন্য সময় বের করা বা বন্ধুদের সঙ্গে আড্ডা যেন সোনার হরিণ। শুধু যে সময় পাওয়া যায় না তা নয়, সময় পেলে তা সঙ্গীর সঙ্গেই কাটাতে হবে এমন একটা চাপ থাকে সবসময়। সামাজিকতা, রোজকার বাজার-রান্না-সংসার আর টাকা-পয়সা নিয়ে ঝামেলা তো লেগেই থাকে! মাঝে মাঝে মনে হয়, খাজনার চেয়ে বাজনা বেশি। এদিকে সিঙ্গেল লাইফে অনেক সমস্যা থাকলেও তা নির্ঝঞ্ঝাট।

বিজ্ঞাপন

আজ ১১ নভেম্বর কিন্তু সিঙ্গেল’স ডে। চীনে সেই ৯০-এর দশকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই দিবস শুরু করে ভ্যালেন্টাইন'স ডেকে বুড়ো আঙুল দেখাতে। এরপর ২০০৯ সালে চায়নার ই-কমার্স জায়ান্ট আলীবাবা এই দিবসকে জনপ্রিয় করে তোলে উপহার বিক্রির মতলবেই আসলে। সে যাই হোক, চায়না থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া এই সিঙ্গেল’স ডে খুব জাঁকজমকপূর্ণ ভাবেই পালন করা হয়। নিজেকে নিজে উপহার দেওয়া আর নিজের জন্য স্পেশাল কিছু করার প্রচলন আছে এই ডবল ১১ নামে পরিচিত দিবসে।

কাটিয়ে দিন কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে
কাটিয়ে দিন কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে

আমাদের দেশে এখন ৩৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ অবিবাহিত। অর্থাৎ প্রায় ৬ কোটি সিঙ্গেল আছেন এই ১৭.৬ কোটির বাংলাদেশে। আপনি কি তাঁদেরই একজন? তাহলে আজ সিঙ্গেল ডেতে কিছু অভিনব উপায়ে নিজের জন্য স্পেশাল কিছু করতে পারেন। সেলিব্রেট করতে পারেন নিজের নির্ঝঞ্ঝাট লাইফ।

বিজ্ঞাপন

এই সিঙ্গেল’স ডে বা ১১ নভেম্বর (১১/১১) আসলে হলো নিজের যত্ন নেওয়া, নিজেকে ভালোবাসা ও আত্ম-অনুসন্ধানের এক দারুণ সুযোগ। এই দিনে আপনি এমন কিছু উপহার দিতে পারেন, যা আপনার মনের শান্তি বাড়াবে বা দৈনন্দিন জীবনে কিছুটা বিলাসিতার স্পর্শ আনবে।

বাড়িতেই স্পা তৈরি করুন: সুগন্ধি মোমবাতি, এসেনশিয়াল অয়েল ডিফিউজার, বাথ বম্ব বা ফিজি, লাক্সারি ফেস সিরাম বা স্ক্রাব, আরামদায়ক রোব বা নরম পায়জামা—এসব দিয়ে নিজেকে দিন প্রশান্তির সময়।আরাম করার অনুষঙ্গ কিনুন: স্ট্রেস কমানোর জন্য আরামদায়ক কম্বল, ইজি চেয়ার, মেসেজার অথবা বিশেষ বালিশ আপনার সময়কে আরামে কাটানোর ব্যবস্থা করে দেবে।

নতুন পোশাক বা গ্যাজেট: ১১.১১ সেল চলে অনেক জায়গায়। এই সুযোগে প্রিয় পোশাক কিনতে পারেন, অথবা নতুন হেডফোন বা প্রিয় ইলেকট্রনিক ডিভাইস কিনতে পারেন।

সোলো ডেট: নিজের প্রিয় রেস্টুরেন্টে একা খেতে যান বা কফিশপে বসে কিছু সময় উপভোগ করুন।

ফুল কিনুন নিজের আনন্দের জন্য
ফুল কিনুন নিজের আনন্দের জন্য

ছোট ভ্রমণ বা স্টেকেশন: কাছেই কোথাও গিয়ে প্রকৃতির মাঝে বা বিলাসবহুল রিসোর্টে সময় কাটাতে পারেন। নতুন জায়গা দেখা বা শুধুই বিশ্রাম নেওয়ার জন্য করা যায় তা।

সূত্র: ডেইজ অব দ্য ইয়ার, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, প্রথম আলো

ছবি: গোলাম রউফু, এআই, পেকজেলসডটকম

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৮: ১৩
বিজ্ঞাপন