যুক্তরাষ্ট্র নির্বাচন: বাজিমাত করেছেন যে ৫ বাংলাদেশি-আমেরিকান
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন যে কারো সাফল্যে আমাদের সবার হৃদয় উদ্বেল হয়। আর বহুল আলোচিত যুক্তরাষ্ট্র নির্বাচনে ৫জন বাংলাদেশি আমেরিকানের জয় লাভের খবর আমাদের জন্য আনন্দের, বলাইবাহুল্য। তাঁরা অবশ্য স্টেট বা অঙ্গরাষ্ট্র পর্যায়েই জয় পেয়েছেন, মূল ক্যাবিনেটে নয়। তারপরেও ট্রাম্পের সরকারের সঙ্গে কাজ করবেন তাঁরা গুরুত্বপূর্ণ স্থানীয় পর্যায়ের পদে, সেটাই বা কম কী! এই বিজয়ী প্রার্থীদের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের সদস্যই আছেন। আছেন একজন নারীও। চলুন তবে এবারের যুক্তরাষ্ট্র নির্বাচনে বাজিমাত করা ৫ বাংলাদেশি আমেরিকানের কথা জেনে নিই।

শেখ রহমান

১/৫
জর্জিয়া স্টেটের ৫ম ডিস্ট্রিক্টে ৪র্থ বারের মতো নির্বাচিত হলেন এই ডেমোক্র্যাট। তিনি জর্জিয়ার প্রথম মুসলিম ও এশিয়ান সিনেটর। তাঁর বাড়ি কিশোরগঞ্জ।
জর্জিয়া স্টেটের ৫ম ডিস্ট্রিক্টে ৪র্থ বারের মতো নির্বাচিত হলেন এই ডেমোক্র্যাট। তিনি জর্জিয়ার প্রথম মুসলিম ও এশিয়ান সিনেটর। তাঁর বাড়ি কিশোরগঞ্জ।
ছবি: শেখ রহমানের ইন্সটাগ্রাম
বিজ্ঞাপন

নাবিলাহ ইসলাম পার্কেস

২/৫
শেকড় তাঁর বাংলাদেশের নোয়াখালিতে। এই ডেমোক্র্যাট জর্জিয়ার ৭ম স্টেটে দ্বিতীয়বারের মতো সিনেটর হিসেবে নির্বাচিত হলেন
শেকড় তাঁর বাংলাদেশের নোয়াখালিতে। এই ডেমোক্র্যাট জর্জিয়ার ৭ম স্টেটে দ্বিতীয়বারের মতো সিনেটর হিসেবে নির্বাচিত হলেন
ছবি: নাবিলাহ ইসলামের ইন্সটাগ্রাম
বিজ্ঞাপন

আবুল খান

৩/৫
পিরোজপুরে বাড়ি এই রিপাবলিকানের। তিনি নিউ হ্যাম্পশায়ারের রকিংহাম 
ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হলেন ৬ষ্ঠ বারের মতো
পিরোজপুরে বাড়ি এই রিপাবলিকানের। তিনি নিউ হ্যাম্পশায়ারের রকিংহাম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হলেন ৬ষ্ঠ বারের মতো
ছবি:আবুল খানের ফেসবুক

মাসুদুর রহমান

৪/৫
কানেকটিকাট স্টেটের প্রথম বাংলাদেশি=আমেরিকান সিনেটর এই ডেমোক্র্যাট। তাঁর বাড়ি চাঁদপুরে।
কানেকটিকাট স্টেটের প্রথম বাংলাদেশি=আমেরিকান সিনেটর এই ডেমোক্র্যাট। তাঁর বাড়ি চাঁদপুরে।
ছবি: মাসুদুর রহমানের ইন্সটাগ্রাম

ড. নুরুন নবী

৫/৫
লেখক ও একুশে পদকপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা প্লেইনসবোরো টাউনশিপের কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হলেন এই নিয়ে ৫ বার।
লেখক ও একুশে পদকপ্রাপ্ত এই মুক্তিযোদ্ধা প্লেইনসবোরো টাউনশিপের কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হলেন এই নিয়ে ৫ বার।
ছবি: ড. নুরুন নবীর অফিসিয়াল ওয়েবসাইট

সূত্র: ইন্সটাগ্রাম ও উইকিপিডিয়া

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১৭: ৫০
বিজ্ঞাপন