
সৌদির ষষ্ঠ সংস্করণের এই বিশাল সাংস্কৃতিক ও বিনোদন উৎসব ‘রিয়াদ সিজন ২০২৫’ ইতিমধ্যে নতুন বৈশ্বিক মানদণ্ড স্থাপন করেছে। সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ)-এর তথ্য অনুযায়ী, এবারের আসরের আর্থিক পরিমাণ প্রায় ৩ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। রিয়াদ সিজন ২০২৫–এর উল্লেখযোগ্য দিক হলো—এবার আছে ১১টি প্রধান বিনোদন অঞ্চল, ১৫টি বিশ্বমানের চ্যাম্পিয়নশিপ এবং অন্তত ৩৪টি প্রদর্শনী ও উৎসব।

অক্টোবর ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত চলবে এই উৎসব, যা সংগীত, ক্রীড়া, থিয়েটার, ফ্যাশন, গেমস ও পরিবারবান্ধব নানা আকর্ষণের এক রঙিন সমাহার উপহার দেবে। বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের জন্য এটি এক বিশেষ সুযোগ—এক প্রাণবন্ত শহরকে নতুন করে দেখা, যা দ্রুতই আধুনিকতা, সংস্কৃতি ও আন্তর্জাতিক বিনোদনের এক কেন্দ্র হিসেবে গড়ে উঠছে।
রিয়াদ সিজন কেবল পপ-আপ রাইড বা ফুড স্টল নয়—এটি পূর্ণাঙ্গ এক বিনোদন ইকোসিস্টেম, যা বিশ্বজুড়ে আলোচিত নানা ইভেন্টের সমন্বয়ে গঠিত। প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে: বৃহৎ কনসার্ট ও মিউজিক ফেস্টিভ্যাল—সাউন্ডস্টর্ম ও এসপি মিউজিক ফিউচারস ২০২৫-এ থাকছে পোস্ট ম্যালোন, কেলভিন হ্যারিস, হ্যালসিসহ অনেক আন্তর্জাতিক তারকার উপস্থিতি এবং নানা ধরনের লাইভ পারফরম্যান্স।

থিয়েটার, ফ্যাশন শো ও লাইফস্টাইল ইভেন্ট, যেখানে বৈশ্বিক ফ্যাশন আইকনদের পাশাপাশি আঞ্চলিক ডিজাইনারদের কাজও প্রদর্শিত হবে।
ই-স্পোর্টস ও গেমিং প্রতিযোগিতা, যা সৌদির গেমিং ইকোনমি নেতৃত্ব নেওয়ার লক্ষ্যকে আরও এগিয়ে নিচ্ছে।
উচ্চমানের ক্রীড়া ইভেন্ট, যেমন সিক্স কিংস স্লাম প্রদর্শনীমূলক টেনিস প্রতিযোগিতা, যেখানে খেলবেন নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ, জানিক সিনারসহ বিশ্বসেরা তারকারা।
থিয়েট্রিক্যাল প্যারেড, বিশাল বেলুন ফ্লোট (নিউইয়র্কের ম্যাসিজ প্যারেডের আদলে) এবং মিস্টারবিস্ট অনুপ্রাণিত ‘বিস্ট ল্যান্ড’–এর মতো ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা।
এই আন্তর্জাতিক নামগুলো প্রমাণ করে যে রিয়াদ সিজন কেবল আঞ্চলিক কোনো উৎসব নয়—এটি এক বিশ্বমঞ্চ, যেখানে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
অনন্য আকর্ষণের মধ্যে আছে বুলেভার্ড রিয়াদ সিটি, বুলেভার্ড ওয়ার্ল্ড ও আরও অনেক কিছু।
একটি উৎসবের সাফল্য নির্ভর করে এর আকর্ষণের ওপর; আর রিয়াদ সিজন সে দিক থেকে নিঃসন্দেহে এগিয়ে। দুটি প্রধান অঞ্চল বিশেষভাবে দর্শকবান্ধব—

বুলেভার্ড রিয়াদ সিটি: উৎসবের প্রথম ‘ফ্রি জোন’, যেখানে আছে থিয়েটার, কনসার্ট, পপ-আপ মার্কেট, ফুড হল ও নানা ইমারসিভ অভিজ্ঞতা—পর্যটকদের জন্য এটি এক নিখুঁত সূচনাবিন্দু।
বুলেভার্ড ওয়ার্ল্ড: ভুবনগ্রামের ধারণায় তৈরি এই বিনোদনকেন্দ্রে থাকছে ইন্দোনেশিয়া, কুয়েত, দক্ষিণ কোরিয়াসহ নানা দেশভিত্তিক থিম জোন, ১,৬০০ দোকান ও ৩৫০ রেস্তোরাঁ, শিল্পকর্ম এবং পারিবারিক বিনোদনের সুব্যবস্থা।
বাংলাদেশি পরিবার বা বন্ধুদের গ্রুপের জন্য এই অঞ্চলগুলোতে রয়েছে বিনোদন, সংস্কৃতি, খাদ্য, কেনাকাটা ও স্মরণীয় মুহূর্তের সমন্বয়।
সৌদির সহজতর ভিসা–ব্যবস্থার কারণে এখন বাংলাদেশি পর্যটকদের জন্য রিয়াদ সিজনে অংশ নেওয়া আরও সুবিধাজনক। এমনকি যেকোনো ধরনের সৌদি ভিসা নিয়েই ওমরাহ পালন করা সম্ভব।
ঢাকা থেকে রিয়াদে বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা, সাউদিয়া ও ফ্লাইনাস নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করে, যা যাত্রাকে আরও আরামদায়ক করেছে।
রিয়াদে আতিথেয়তা খাতও দ্রুত সম্প্রসারিত হচ্ছে—হোটেল, সার্ভিস অ্যাপার্টমেন্ট, স্বল্পমেয়াদি ভাড়া এবং উন্নত পরিবহনসুবিধা সবই এখন হাতের নাগালে। মেট্রো ও শক্তিশালী বাস নেটওয়ার্কের কারণে দর্শনার্থীরা সহজেই উৎসবের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখতে পারেন।
এ ছাড়া আন্তর্জাতিক পর্যটকদের জন্য এখন বাড়ছে নানা সহায়তামূলক সেবা—ইংরেজি সাইনেজ, ভাষা সহযোগিতা, বৈচিত্র্যময় খাবারের বিকল্প ও ডেডিকেটেড ভিজিটর সার্ভিস, যা প্রথমবার সৌদি সফরকারীদের জন্য ভ্রমণ নিশ্চিত করছে।
বাংলাদেশের একাধিক ট্যুর অপারেটর ইতিমধ্যে সৌদি ভ্রমণের জন্য কাস্টমাইজড প্যাকেজ অফার করছে, যা বিভিন্ন বাজেটের জন্য উপযোগী।
রিয়াদ সিজন ২০২৫ কেবল একটি উৎসব নয়—এটি এক বার্তা: সৌদি দুয়ার উন্মুক্ত করছে বিশ্ববাসীর জন্য।
বাংলাদেশি পর্যটকদের জন্য এ এক অসাধারণ সুযোগ—নিরাপদ, আধুনিক, বহু দিনব্যাপী এক সাংস্কৃতিক উৎসব, যেখানে আছে বিশ্বখ্যাত তারকা, বৈচিত্র্যময় আকর্ষণ ও বাস্তব ভ্রমণমূল্য। আপনি যদি সংগীত, ক্রীড়া, থিয়েটার, কেনাকাটা, খাদ্য বা নতুন এক ভ্রমণজগৎ অন্বেষণে আগ্রহী হন—রিয়াদ সিজন ২০২৫ আপনার জন্যই।
ক্যালেন্ডারে তারিখ চিহ্নিত করুন, প্রস্তুত হোন, আর অভিজ্ঞতা নিতে বেরিয়ে পড়ুন উৎসবে রঙিন রিয়াদের উদ্দেশে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.visitsaudi.com/en
ছবি: ছবি: ভিজিটসৌদিডটকম