আজ বিছানা না গোছানো দিবস, লেপ-কম্বল না-ই বা ভাঁজ করলেন
শেয়ার করুন
ফলো করুন

শীতকালে রোজ সকালে লেপ-কম্বল ভাঁজ করা এক বিশাল ঝক্কির কাজ। সেই তো আবার মেলতে হবে রাত হলেই। বিশেষ করে টিনেজারদের এই নিয়ে রোজ এক চোট হয়ে যায় বাসার সবার সঙ্গে। আর মার্কিন টিনেজার শ্যানন বার্বা ঠিক এই কথাটাই ভেবেছিল ২০১৪ সালে। আর তারপর থেকেই বছরের সবচেয়ে ছোট দিন ২১ ডিসেম্বরকে বিছানা না গোছানো দিবস হিসেবে প্রতিষ্ঠা করতে পিটিশন শুরু করে সে। আর বহু মানুষের মনের কথার সঙ্গে মিলে যাওয়ায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই দিবসের ধারনাটি।

টিনেজারদের এই নিয়ে রোজ এক চোট হয়ে যায় বাসার সবার সঙ্গে
টিনেজারদের এই নিয়ে রোজ এক চোট হয়ে যায় বাসার সবার সঙ্গে

আজ বছরের সবচেয়ে ছোট দিন। এইতো একটু পরেই আবার লেপ কম্বল মেলতে হবে দিনশেষে। আর দিনের অন্যান্য কাজ দ্রুত সেরে ফেলতে হবে। এর মাঝে এই বিছানা গোছানোর কাজটিকে অনেকেই বাহুল্য ভাবছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ডোন্ট মেক ইয়োর বেড ডে ন্যাশনাল হলিডে হিসেবে এর শুরু হলেও এখন শীতের এই দিনটি বিছানা না গোছানো দিবস হিসেবে বেশ সমাদৃত বিশ্বব্যাপী।তাই আজ না হয় পড়ে থাক অগোছালো লেপ-কম্বল। একদিন বিছানা না গোছালে কী হয়!

সূত্র: ডেজ অব দ্য ইয়ার

ছবি: পেকজেলস ডট কম

বিজ্ঞাপন
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৪: ২৬
বিজ্ঞাপন