
ড্রামা সিরিজ ‘ইউফোরিয়া’র জনপ্রিয় তারকা সিডনি সুইনি। এবার তিনি মিউ মিউর ওয়ান্ডার হ্যান্ডব্যাগের নতুন প্রচরণায় অংশ নিয়েছেন। এই প্রচারণা বিজ্ঞাপনে তাঁকে মিউ মিউর বিভিন্ন রঙের হ্যান্ডব্যাগ হাতে নিয়ে ফ্রেমবন্দী হতে দেখা যায়।

মিউ মিউর এই নতুন রাউন্ড শেপের হ্যান্ডব্যাগ তৈরি হয়েছে ম্যাটেল্যাশে বা কুইলিং প্যাটার্নের, পিলো সারফেসের চামড়ায়। রেগুলার ও মিনি এই দুই সাইজে কালো, গোলাপি, বাদামি, সাদা, টিল এবং হলুদসহ বিভিন্ন রঙে এই ব্যাগ পাওয়া যাবে। চামড়া ছাড়াও ব্যাগটি পুনরুত্পাদিত নাইলন টেক্সটাইলমেটেরিয়ালেও পাওয়া যাবে বলে জানায় ব্র্যান্ডটি।
এই প্রচারণায় একটি ছবিতে এই সুন্দরী স্বর্ণকেশী সুইনি দেখা যায় একটি ক্রপ-টপ এবং ক্রিস্টাল অলংকরণের স্কার্টের সঙ্গে সাদা ওয়ান্ডার ব্যাগ নিয়ে। অন্য ফটোগ্রাফে তাঁকে দেখা যায় স্ট্রাইপ শার্টের ওপর একটি চামড়ার জ্যাকেট গায়ে, হাতে ছিল বেইজ রঙের ব্যাগ। আবার আরেকটি ক্লোজআপ শটে সুইনিকে দেখা যায় গোলাপি হ্যান্ডব্যাগ নিয়ে।

পুরো ক্যাম্পেইনের ফটোশুটে সিডনিকে এমভাবে সাজানো হয়েছে যা দেখে মনে হবে যেন ক্ল্যাসিক চলচ্চিত্রের কোনো স্থিরচিত্র। লোটা ভোলকোভার স্টাইলিংয়ে সুইনির ছবিগুলো তুলেছেন টাইরন লেবন। পুরো প্রচারণার নির্দেশনায় ছিলেন ক্রিয়েটিভ ডিরেক্টর লিনা কুতসোভস্কায়া।
ছবি: মিউ মিউর ফেসবুক পেজ