

গম আধা কাপ
মসুরের ডাল আধা কাপ
মুগের ডাল আধা কাপ
মাসকলাইয়ের ডাল আধা কাপ
ছোলার ডাল আধা কাপ
খেসারির ডাল আধা কাপ
ভুট্টা ভাঙা আধা কাপ
পোলাওয়ের চাল আধা কাপ
হালিমের মসলা

জিরা ১ টেবিল চামচ
ধনে ১ টেবিল চামচ
মৌরি ১ টেবিল চামচ
মেথি ১ চা চামচ
শর্ষে ১ টেবিল চামচ
দারুচিনি ৮-১০ টুকরা
এলাচ ৭-৮টি
লবঙ্গ ৪-৫টি
গোলমরিচ ১০-১২টি
তেজপাতা ৪টি
শুকনা মরিচ ৮-১০টি
তারা মসলা ১টি
চাল ও ডাল একটি ভেজা কাপড়ে জড়িয়ে ভালো করে মুছে নিতে হবে। এরপর মুগ ডাল ও গম কড়াইয়ে নিয়ে হালকা করে টেলে নিতে হবে।


তারপর এক এক করে সব ধরনের ডাল, চাল ও গম শুকনা করে গুঁড়া করে নিতে হবে।


গুঁড়া করতে যেন একেবারে মিহি হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আধা ভাঙা থাকলে হালিমের টেক্সচার ভালো আসবে। এরপর মসলার সব উপকরন একসঙ্গে শুকনা করে টেলে নিয়ে মিহি করে গুঁড়া করে নিতে হবে। এবার এয়ারটাইট কৌটা বা বয়ামে এই মিশ্রণ দুটি রেখে দিতে হবে।