জেনে নিন ঢাকার ৫টি 'হ্যাপেনিং' ওয়াফল শপের খবর
শেয়ার করুন
ফলো করুন

পশ্চিমাদের সকালের নাশতার টেবিল থেকে উড়াল দিয়ে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের রাস্তায় রাজত্ব করছে ওয়াফল। আগে বাংলাদেশের ফ্যান্সি রেস্তোরাঁগুলোয় পাওয়া যেত এই ইউরোপিয়ান খাবার। সেই আভিজাত্য ছেড়ে দেশের আনাচকানাচে গড়ে উঠেছে নানা ঢঙের ওয়াফল শপ। আমাদের চিরপরিচিত স্ট্রিটফুডগুলো যেমন চটপটি, ফুচকা, ভেলপুরি, ঝালমুড়ি, চানাচুর, হালিম—এসবের ঝাল খাবারের পাশাপাশি মিষ্টি কিছুর সন্ধানে থাকেন খাদ্যপ্রেমীরা। তাই চিরায়ত এসব স্ট্রিটফুডের সঙ্গে টেক্কা দিয়ে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে ওয়াফল। ইউরোপীয় এই খাবার নিয়ে এখনো চলছে নানা নিরীক্ষা ও ফিউশন। দেশীয় ফলমূল ও বাহারি সব টপিংস দিয়ে পরিবেশন করা হচ্ছে দেশীয় স্টাইলে।

বিভিন্ন স্বাদের সিরাপ আর টপিং দিয়ে পরিবেশিত হয় ওয়াফল
বিভিন্ন স্বাদের সিরাপ আর টপিং দিয়ে পরিবেশিত হয় ওয়াফল

এই সময়ে বেশ জনপ্রিয় এই ওয়াফল নামের খাবারটির বাইরের দিকটা মচমচে আর ভেতরের দিকটা নরম ও ফ্লাফি। কেকের মতো ময়দা, বেকিং পাউডার, বাটার, দুধ, ভ্যানিলা, লবণ, চিনির ব্যাটার বা গোলা থেকে তৈরি হয় ওয়াফল। গরম আয়রনের পাত্রে দুই পাশে চাপ দিয়ে কাঙ্ক্ষিত গড়ন দেওয়া হয়। কোনোটা চারকোনা, কোনোটা তিনকোনা। তারপর বিভিন্ন স্বাদের সিরাপ আর টপিং দিয়ে পরিবেশিত হয়।

বিজ্ঞাপন

রঙিন ও নজরকাড়া সব ওয়াফল শপে বসে মজাদার এই খাবার খেতে খেতে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা জমে ওঠে বেশ। এ ছাড়া সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইনস্টাগ্রামের বদৌলতে ট্রেন্ডে পরিণত হয়েছে এটি। এবার ঢাকার সেরা পাঁচ ওয়াফল শপের কথা জেনে নেওয়া যাক।

১) ওয়াফল আপ
স্কয়ার ইজ দ্য নিউ হার্ট ট্যাগলাইন ও রংচঙে ডেকোরেশনে জিবে জল আনা ওয়াফল নিয়ে জনপ্রিয়তার শীর্ষে আছে ওয়াফল আপ। ফ্রুটি ব্লিস, বানানাটেলা অ্যান্ড নাটস, বাংলা পিৎজা, ডেথ বাই নিউটেলা, স্ট্রবেরি বানানা অ্যান্ড নিউটেলা, ভেরি ভেরি স্ট্রবেরি নামে নানা স্বাদের ওয়াফল নিয়ে মনোযোগ কেড়েছে ওয়াফলপ্রেমীদের। আর ওয়াফল অন স্টিকের মধ্যে আছে নিউটেলা ও রেড ভেলভেট।


আন্তর্জাতিক খ্যাতি পাওয়া  ফুড ভ্লগার খালিদ আল আমেরিও চেখে দেখেছেন ওয়াফল আপের ওয়াফল।আন্তর্জাতিক খ্যাতি পাওয়া ফুড ভ্লগার খালিদ আল আমেরিও চেখে দেখেছেন ওয়াফল আপের ওয়াফল।ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা যেমন ধানমন্ডি শেফস টেবল, বনানী, বেলি রোড, গুলশান ও উত্তরায় শাখা আছে তাদের। তাই প্রিয়জন ও বন্ধুবান্ধবকে নিয়ে লোভনীয় স্বাদের এই খাবার খেতে চলে যেতে পারেন নিকটবর্তী কোনো ওয়াফল আপ শপে।

বিজ্ঞাপন

২) ওয়াফল টাইম

বাংলাদেশের সবচেয়ে ক্রাঞ্চি ওয়াফলের সুখ্যাতি অর্জন করেছে ওয়াফল টাইম। ধানমন্ডি, বসুন্ধরা, গুলশান, উত্তরা, ওয়ারীসহ ঢাকা ও ঢাকার বাইরে ১৩টি শাখা আছে ওয়াফল টাইমের।

বাংলাদেশের সবচেয়ে ক্রাঞ্চি ওয়াফলের সুখ্যাতি অর্জন করেছে ওয়াফল টাইম
বাংলাদেশের সবচেয়ে ক্রাঞ্চি ওয়াফলের সুখ্যাতি অর্জন করেছে ওয়াফল টাইম

নিউটেলা চকলেট, রেড ভেলভেট, নাটশেল বানানা, নিউটেলা এক্সট্রিম, চকলেট এক্সট্রা, স্ট্রবেরি ওভারলোডেড, ব্লু বেরি ব্লিস, আইসক্রিম উইথ চকলেট, ওরিও ওশিয়ানের মতো ফ্লেভারের ওয়াফলের স্বাদ নিতে পারেন ওয়াফল টাইমে।

চকলেট, স্ট্রবেরি, নাটস ও বেরির নানা স্বাদের ওয়াফল পাওয়া যায় ওয়াফল স্ট্রিটে
চকলেট, স্ট্রবেরি, নাটস ও বেরির নানা স্বাদের ওয়াফল পাওয়া যায় ওয়াফল স্ট্রিটে

৩) ওয়াফল স্ট্রিট

চকলেট, স্ট্রবেরি, নাটস ও বেরির নানা স্বাদের ওয়াফল পাওয়া যায় ওয়াফল স্ট্রিটেও। গ্রিনরোড, বনশ্রী, ওয়ারী, মিরপুর ১, মিরপুর ১২ ও বনানীতে বন্ধুদের সঙ্গে নিয়ে আড্ডায় মেতে ওঠার মতো রঙিন আউটলেট আছে ওয়াফল স্ট্রিটের। ওয়াফল স্ট্রিটে ওয়াফলের সঙ্গে পেয়ে যাবেন মোমোও।

৪) ওয়াফল অন

সাভারবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় ওয়াফল অন। সাভার ছাড়াও মিরপুরেও তাদের আরেকটি শাখা আছে। ক্ল্যাসিক, প্রিমিয়াম ও সিগনেচার—তিন ধরনের ওয়াফল পাওয়া যায় ওয়াফল অনে। ক্রাঞ্চি ওয়াফলের সঙ্গে নানা স্বাদের সিরাপ ও টপিংসের অপশন আছে ওয়াফল অন-এ।

 ক্রাঞ্চি ওয়াফলের সঙ্গে নানা স্বাদের সিরাপ ও টপিংসের অপশন আছে ওয়াফল অন-এ
ক্রাঞ্চি ওয়াফলের সঙ্গে নানা স্বাদের সিরাপ ও টপিংসের অপশন আছে ওয়াফল অন-এ
চকোনাট ফ্যান্টাসি, ট্রুটি ফুটি, ব্লু বেরি, ওরিও, কিটক্যাটসহ নানা স্বাদের ওয়াফল পাওয়া যায় লেটস ওয়াফলে
চকোনাট ফ্যান্টাসি, ট্রুটি ফুটি, ব্লু বেরি, ওরিও, কিটক্যাটসহ নানা স্বাদের ওয়াফল পাওয়া যায় লেটস ওয়াফলে


৫) লেটস ওয়াফল

মোহাম্মদপুরের নূরজাহান রোডে আছে লেটস ওয়াফল। চকোনাট ফ্যান্টাসি, ট্রুটি ফুটি, ব্লু বেরি, ওরিও, কিটক্যাটসহ নানা স্বাদের ওয়াফল পাওয়া যায় এখানে।  সব কটি আউটলেটেই ওয়াফলের দাম রাখা হয়েছে ১৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত।
তার মানে সুলভমূল্যে নিজের স্বাদ ও সুবিধামতো ওয়াফল নির্বাচন করার অনেক অপশন আছে এই শপগুলোয়। ঢাকার সেরা ওয়াফলের স্বাদ নিতে নিজের প্রিয়জনদের নিয়ে চলে যেতে পারেন আপনার কাছের কোনো ওয়াফল শপে।

ছবি: ফেসবুক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১৪: ৪৩
বিজ্ঞাপন