ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বৃহস্পতিবার শুরু হচ্ছে মিসরীয় রসনার জমজমাট উৎসব
শেয়ার করুন
ফলো করুন

মিসরীয় রসনার পসরা সাজিয়ে উপস্থিত ঐতিহাসিক পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। আজ বুধবার সংবাদ সম্মেলনে ছয় দিনের এই উৎসবের বিস্তারিত জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আতিকুর রহমান, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার, ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং রেজওয়ান মারুফ, ডিরেক্টর অব ফুড অ্যান্ড বেভারেজ অলিভিয়ের লরেক্স, ইজিপ্টএয়ারের ডিস্ট্রিক্ট ম্যানেজার (বাংলাদেশ) মোস্তফা মাগদি এলকাদি, ইজিপ্ট ইজিপ্টএয়ারের ফাইন্যান্সিয়াল ম্যানেজার মোহাম্মদ আলা রাসলান, সিটি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার শেখ মোহাম্মদ মারুফ ও হালদা ভ্যালির করপোরেট সেলসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সওকত আলীসহ আয়োজক কমিটি, মূল পার্টনার ও গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন

‘ইজিপ্টএয়ার এই আয়োজনের সঙ্গে আছে। ফলে মিসরের খাদ্যসংস্কৃতি ও বৈচিত্র্যময় রসনা বাংলাদেশের, বিশেষত ঢাকা ভোজনপ্রিয়দের উপহার দিতে আমরা সক্ষম হচ্ছি,’ বলেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার। তিনি মনে করেন, এই রসনা উৎসবের মধ্য দিয়ে উভয় দেশের সাংস্কৃতিক বন্ধন মজবুত করার অংশ হিসেবে ঢাকা-কায়রো সরাসরি ফ্লাইটের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

অশ্বিনী নায়ার আরও বলেন, ‘এই ফুড ফেস্টিভ্যালকে যথাসম্ভব উপভোগ্য ও আনন্দমুখর করে তোলার জন্য মিসর থেকে নিয়ে আসা হয়েছে সেলিব্রিটি শেফ মোহাম্মদ ও এহাব আর কলাকুশলীদের। আর এই আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে আমাদের সঙ্গে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে হালদা ভ্যালি, সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস। সবাই এই উৎসবকে উপভোগ করতে পারবে বলে আমি আশাবাদী।’

বিজ্ঞাপন

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সিগনেচার অল-ডে ডাইনিং রেস্টুরেন্ট ‘এলিমেন্টস গ্লোবাল ডাইনিং’-এ অনুষ্ঠিতব্য এই ফুড ফেস্টিভ্যালে মিসরের সুস্বাদু কুজিন ও সংস্কৃতিকে তুলে ধরতে ঢাকায় এসেছেন গেস্ট শেফ মোহাম্মদ, খালেদ ও এহাব অতিথিদের জন্য মিসরের বিভিন্ন সুস্বাদু খাবার পরিবেশন করবেন।

অতিথিরা কোশারি, হামাম মাহশি, ফাত্তাহ, সায়াদেয়া, কাওয়ারা, মুসাকা, কোফতা, তাগিন ইত্যাদির মতো বিখ্যাত মিসরীয় খাবার ও কোনাফা, ওম আলি ও মাহালাবিয়ার মতো মজাদার ডেজার্টের স্বাদ নিতে পারবেন। প্রতিটি খাবারের রন্ধনপ্রক্রিয়া দেখে অতিথিরা আসল মিসরীয় কুইজিনের অভিজ্ঞতা পাবেন।

এ ছাড়া অতিথিদের জন্য থাকবে মিসরীয় সংস্কৃতি উপভোগের সুযোগ। ফেস্টিভ্যাল চলাকালে প্রতি রাতে এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে মিসরের একটি সাংস্কৃতিক দল তাদের স্থানীয় নৃত্য ও সংগীত পরিবেশন করে অতিথিদের মনোরঞ্জন করবেন।

৫–১০ অক্টোবর পর্যন্ত ছয় দিনের এই ইজিপশিয়ান ফুড ফেস্টিভ্যালে বুফে ডিনার উপভোগ করতে চাইলে জনপ্রতি দিতে হবে সাড়ে সাত হাজার টাকা। তবে সিটি ব্যাংকের অ্যামেক্স প্লাটিনাম কার্ডহোল্ডাররা পাবেন ‘বাই ওয়ান গেট টু’ অফার এবং অন্যান্য পার্টনার ব্যাংকের গ্রাহক হলে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার লাভের সুযোগ থাকবে।

ছবি: ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১৭: ২৬
বিজ্ঞাপন