ব্রাহ্মণবাড়িয়ার বৈঠকখানায়
শেয়ার করুন
ফলো করুন

শুরুর গল্প

শুরুটা করেছিলেন ২০২০ সালের জুনে করোনা (কোভিড–১৯) মহামারির সময়। খাবার বা রেস্তোরাঁ ব্যবসা করার পেছনের কারণ হলো, ঢাকায় দেখতেন অল্প টাকায় সুন্দর বার্গার পাওয়া যায়, কফি পাওয়া যায়, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় বার্গার বা কফি—সবকিছুর দাম কিছুটা বেশি। ওই থেকেই একটা ইচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের স্বল্পমূল্যে ভালো খাওয়াতে হবে, এই ইচ্ছা থেকেই তাঁদের চার বন্ধুর প্রয়াস বৈঠকখানা। তবে এখন তাঁরা দুই বন্ধু এগিয়ে নিয়ে চলেছে।

নামকরণ

তাঁরা বন্ধুরা যখন এমন একটা ক্যাফে তৈরি করার কথা ভাবছিলেন, তখন ব্যাবসা হবে কি হবে না, তা নিয়েও ছিল সংশয়। কারণ, শুরুটা ছিল ব্রাহ্মণবাড়িয়ার পীরবাড়িতে একটি ছোট দোকানে, যা এখন কলেজপাড়ায় প্রায় ১২০ জনের ইন ডাইন রেস্টুরেন্ট। শুরুতে তাঁদের ভাবনা ছিল ব্যাবসা না হলেও তাঁরা বন্ধুরা এখানে বৈঠকি আড্ডা দেবেন। বন্ধুদের নিয়ে বসবেন অবসরে। সেই ধারণা থেকে নাম ‘বৈঠকখানা’।

বিজ্ঞাপন

ক্রেতা না বলে অতিথি বলা

তাঁরা অন্যদের থেকে আলাদা। কারণ, তাঁরা তাঁদের গ্রাহকদের গ্রাহক হিসেবে বিবেচনা না করে অতিথি হিসেবে বিবেচনা করেন। তাঁরা চান, অতিথিরা যেন খাবার, ব্যবহার ও আতিথেয়তায় সন্তুষ্ট থাকেন। এমনকি অন্যান্য খরচের সঙ্গে সমন্বয় করে অতিথিদের স্বল্পমূল্যে খাবার সরবরাহ করার চেষ্টা করে ‘বৈঠকখানা’।

মেনুর বিশেষত

তাঁদের মেনুতে রয়েছে ফাস্ট ফুড ও চাইনিজ খাবার। পাশাপাশি রয়েছে অ্যারাবিয়ান খাবার খাবসা, আছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য পার্টি মেনু। ফাস্ট ফুড ও চাইনিজ খাবারের মধ্যে রয়েছে বার্গার, পিৎজা, চাওমিন, ফুচকা, স্যুপ, পাস্তা, সাব-স্যান্ডউইচ, নাচজ ও রাইসবোল ইত্যাদি। বিয়ে, জন্মদিন, গায়েহলুদসহ যেকোনো ঘরোয়া বা অফিশিয়াল প্রোগ্রামের জন্য রয়েছে সুন্দর স্পেস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ও তাঁদের খাবারের দাম ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে কম বলে দাবি বৈঠকখানা কর্তৃপক্ষের। ফলে প্রতিনিয়ত তাঁদের অতিথির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

ইফতার মেনু

এ রমজানে স্বল্পমূল্যে মানসম্মত ইফতারি প্রদান করছে বৈঠকখানা। মাত্র ১০০ টাকার ইফতারি মেনুতে আছে ৯টি আইটেম, যেমন ছোলা, আলুর চপ, বেগুনি, জিলাপি, পেঁয়াজু, খেজুর, সালাদ, মুড়ি ও শরবত। ২৫০ টাকার ইফতারি মেনুতে আছে ৮টি আইটেম—ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, স্প্রিং রোল, চিকেন সসলিক, ভেজিটেবল, সালাদ ও খেজুর। বিফ তেহারির মূল্য ১৩০ টাকা। শাহি মোরগ পোলাও ১৭০ টাকা। খানদানি ডিশ ৭০০ টাকা। খেবসা ৮৫০ টাকা। ইফতারির আইটেমগুলো দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে ফোন করে অথবা সরাসরি অর্ডার করতে হয়। ইফতারের বাইরের মেনুগুলোর অর্ডার বৈঠকখানায় এসে যেকোনো সময় করা যায়।

হোম ডেলিভারি ও লোকেশন

বর্তমানে প্রতিদিন ২০ থেকে ২৫টা হোম ডেলিভারির অর্ডার পায় বৈঠকখানা। শুরুতে নাম বৈঠকখানা থাকলেও বর্তমান নাম ‘বৈঠকখানা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’। এর ঠিকানা: ১০৩১ কলেজপাড়া (ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পেছনে), ব্রাহ্মণবাড়িয়া।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ০৭: ২৫
বিজ্ঞাপন