লেটুস র‍্যাপে প্রন-ম্যাংগো সালাদ
শেয়ার করুন
ফলো করুন

উপকরণ

সালাদের জন্য

লাল ক্যাপসিকামকুচি সিকি কাপ
হলুদ ক্যাপসিকামকুচি সিকি কাপ
সবুজ ক্যাপসিকামকুচি সিকি কাপ
শসা বিচি ফেলে কুচি করা সিকি কাপ
মাঝারি আকৃতির চিংড়ি ১২টি
পাকা আম (নরম নয়) কুচি সিকি কাপ
ধনেপাতাকুচি দেড় টেবিল চামচ
কাঁচামরিচকুচি ২ চা-চামচ
পেঁয়াজ ছোট কিউব করে কুচি করা ২ টেবিল চামচ
তাজা আস্ত লেটুসপাতা ৬-৭টি

সালাদ ড্রেসিংয়ের জন্য

ইংলিশ মাস্টার্ড ২ টেবিল চামচ
মধু ৩ টেবিল চামচ
লেবুর রস ৩ টেবিল চামচ
লবণ স্বাদমতো
সাদা গোলমরিচগুঁড়া আধা চা-চামচ
একস্ট্রা ভার্জিন অলিভ অয়েল তিন টেবিল চামচ

বিজ্ঞাপন

প্রণালি

চিংড়ির মাথা ও খোসা ছাড়িয়ে লবণ দেওয়া ফুটন্ত পানিতে তিন-চার মিনিট সেদ্ধ করে তুলে নিতে হবে।

একটি বাটিতে লাল, হলুদ, সবুজ ক্যাপসিকাম, আম, শসা, পেঁয়াজ নিয়ে মিশিয়ে তাতে কুচি করে রাখা ধনেপাতা, কাঁচামরিচ ও সেদ্ধ চিংড়ি দিয়ে আলতো করে মিশিয়ে ফ্রিজে রেখে দিতে হবে আধা ঘণ্টা।

আরেকটি বাটিতে সালাদ ড্রেসিংয়ের সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। হুইস্ক বা কাঁটাচামচ ব্যবহার করতে হবে মেশাতে।

লেটুসপাতাগুলো ভালো করে ধুয়ে কিচেন টাওয়েলে রেখে শুকিয়ে নিতে হবে। সার্ভিং ডিশে রাখতে হবে পাশাপাশি।

পরিবেশনের আগে সালাদের সঙ্গে ড্রেসিং মিশিয়ে সার্ভিং ডিশে রাখা লেটুসের ওপরে দুই টেবিল চামচ করে দিয়ে দিলেই তৈরি হয়ে গেল লেটুস র‍্যাপে প্রন-ম্যাংগো সালাদ।

রন্ধনশিল্পী: একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ান।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৯ জুন ২০২২, ০৬: ০১
বিজ্ঞাপন