
গরুর মাংস আধা কেজি (লম্বা পাতলা করে কাটা)
আদাবাটা আধা চা-চামচ
রসুনবাটা আধা চা-চামচ
জিরাবাটা সিকি চা-চামচ
মরিচগুঁড়া স্বাদমতো
ধনিয়াগুঁড়া আধা চা-চামচ
গরমমসলাগুঁড়া আধা চা-চামচ
টক দই ২ চা-চামচ
ভিনেগার সামান্য
লবণ স্বাদমতো
চিনি সামান্য
সয়াবিন তেল ১ টেবিল চামচ
পেঁয়াজ ১ কাপ (কিউব করে কাটা)
দারুচিনি ১ ফালি
এলাচ ২টি
কাবাব চিনি ২টি
তেজপাতা ১টি
ঘি সামান্য
কাঁচামরিচ ১০–১২টি আস্ত

প্রথম ধাপ
সয়াবিন তেল, পেঁয়াজ, আস্ত গরমমসলা, কাঁচামরিচ এবং ঘি বাদে মাংসে উপরের সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মাখিয়ে একঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। এরপর অল্প আঁচে তা রান্না করতে হবে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত। মাংস সেদ্ধ না হলে প্রয়োজনে সামান্য পানি যোগ করতে হবে। সেদ্ধ হলে নামিয়ে নিতে হবে।
দ্বিতীয় ধাপ
এবার একটি প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে দারুচিনি, এলাচ, কাবাব চিনি, তেজপাতা ফোড়ন দিয়ে কিউব করে কাটা পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ একটু ভাজা হয়ে এলে তাতে সেদ্ধ করা মাংস ঢেলে দিতে হবে। এরপর কাঁচামরিচ দিয়ে উচ্চ তাপে রান্না করতে হবে। নামানোর আগে সামান্য ঘি দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে।
পোলাও, নান-রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করা যাবে এই সুস্বাদু তাওয়া কাবাব।
রন্ধনকশিল্পী: আইন বিষয়ে মাস্টার্স। বর্তমানে অনলাইন ফুড বিজনেস করছেন।