

কাউফল ২৫০ গ্রাম
গুড় বা চিনি এক থেকে দেড় টেবিল চামচ
লাল মরিচগুঁড়া সিকি চা-চামচ
ধনেগুঁড়া ১ চিমটি
আস্ত শুকনা মরিচ ২-৩টি
কালো শর্ষে সিকি চা-চামচ
কালিজিরা সিকি চা-চামচ
রসুন ২ কোয়া
শর্ষের তেল ২ চা-চামচ
লবণ স্বাদমতো

কাউফলগুলো ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে লবণ দিয়ে একটু কচলে তাতে পানি, লাল মরিচগুঁড়া ও ধনেগুঁড়া দিয়ে চুলায় বসাতে হবে। ভালো করে ফোটাতে হবে। যখন দেখা যাবে কাউফলের কাঁচা ভাব ছেড়ে গেছে, তখন আখের গুড় বা চিনি দিতে হবে। দুই মিনিট পর নামিয়ে নিতে হবে।
আরেকটি ছোট কড়াই চুলায় দিতে হবে ফোড়নের জন্য। কড়াই গরম হলে তাতে তেল দিয়ে আস্ত শুকনা মরিচ দিতে হবে। একটু ভেজে কালিজিরা, শর্ষে, রসুনকুচি ও শর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়ে সুগন্ধ বের হলে তা অম্বলে ঢেলে দিয়ে আবার চুলায় বসিয়ে একবার ফুটে উঠলে নামিয়ে বাটিতে ঢেলে গরম–গরম পরিবেশন করতে হবে কাউফলের মজাদার অম্বল।