আম দিয়ে মিষ্টিমুখ: আমের ভাপা দই
শেয়ার করুন
ফলো করুন

উপকরণ

পাকা আম ২ টি মাঝারি সাইজের

টকদই ৭০০ গ্রাম

কনডেন্সড মিল্ক  ১ কাপ

কাজু বা পেস্তা বাদাম সাজানোর জন্য

বিজ্ঞাপন

প্রণালি

প্রথমে টকদই পরিষ্কার সুতি কাপড়ে পেঁচিয়ে ছাকনির মধ্যে ভারী কিছু চাপা দিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে যাতে এর বাড়তি পানি বের হয়ে যায়। টকদইয়ের পানি  ঝরে গেলে তা একটি বোলে রাখতে হবে। এরপর  আম ধুয়ে  পিস করে কেটে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।

পাকা আমের এই পিউরি আর কনডেন্সড মিল্ক টকদইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে এই ৩টি উপকরণ খুব ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডার বা হুইস্ক দিয়ে ফেটিয়ে নিতে হবে।

বিজ্ঞাপন

যেই মোল্ডে দই সেট করবেন তাতে চারিদিকে অয়েল ব্রাশ করে নিন। এরপর টকদই,আম আর কনডেন্সড মিল্কের মিশ্রণটি মোল্ডে ঢেলে একটি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে আটকে দিন।

তারপর চুলায় একটি প্যানে ২ কাপ পানি দিয়ে একটি স্ট্যান্ড রেখে তার ওপর মোল্ডটি বসিয়ে  দিয়ে  চুলার আঁচ মিডিয়াম-লো তে ২৫-৩০ মিনিট ফুটতে দিতে হবে।

তারপর চুলা বন্ধ করে মোল্ডটি নামিয়ে ঠান্ডা হবার পর নরমাল ফ্রিজে আধা ঘন্টা রাখতে হবে,যাতে ভাপাদই ভালো করে সেট হয়ে যায়। এরপর মোল্ড থেকে বের করে আমের ভাপাদই বাদাম দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৪: ৫২
বিজ্ঞাপন