

পাউরুটি ৮/৯ স্লাইস
মেয়নেজ ২ কাপ
মুরগির বুকের মাংস ৮০০ গ্রাম
কাঁচামরিচ ৫/৬ টা
গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ
টমেটো সস ২ টেবিল চামচ

গাজর কুচি ১ কাপ
টমেটো ১টা
পেঁয়াজকুচি আধা কাপ
সয়াসস ১ টেবিল চামচ
ডাঁটিসহ ধনেপাতা সামান্য
লবণ পরিমাণমতো
তেল ৩ টেবিল চামচ
মেয়নেজের ঘনত্বটা যেন একটু বেশি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মুরগির বুকের মাংস লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে হালকা ভাপ দিয়ে কুচি করে নিন। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে তাতে কুচি করা মুরগির মাংস, গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সস, লবণ দিয়ে নেড়েচেড়ে রান্না করুন কয়েক মিনিট।


নামিয়ে ঠান্ডা করুন। এবার যে চারকোণা পাত্রে সেট করবেন তার মাপ অনুযায়ী ব্রেড স্লাইস কেটে নিন। ছবির মতো করে পাত্রটি সেট করে ব্রেডের গায়ে মেয়নেজ মেখে তার ওপর পুর দিয়ে ব্রেড রাখুন। এভাবে সব ব্রেড রেখে পাত্রটি ভরে ফেলুন। ভালোভাবে ব্রেডগুলো সেট করতে হবে যেন পড়ে না যায় বা আলগা না থাকে। এবার ওপরে মেয়নেজ দিয়ে ছুরির সাহায্যে সমান করে নিন।
আপনার পছন্দ অনুযায়ী এবার সাজিয়ে ফেলুন। সামান্য ফুড কালার মেয়নেজে মিশিয়ে পছন্দ অনুযায়ী সাজাতে পারেন। ছবিতে গাছে ধনেপাতা, টমেটো, ঘর তৈরিতে পাউরুটির বাদামি অংশ আর সূর্যের জন্য গাজর ব্যবহার করা হয়েছে।


এখন হাই টি বা যেকোনো ধরনের টি পার্টি খুবই ট্রেন্ডি। আর এমন বৈকালিক আয়োজনের মূল আকর্ষণ হতে পারে এই চোখজুড়ানো সেভরি ক্যানভাস কেক।