ঝটপট ভুতুড়ে রেসিপিতে হ্যালোউইন স্পেশাল ব্রাউনি ও 'স্পুকি' মাচা টি
শেয়ার করুন
ফলো করুন

হ্যালোউইন স্পেশাল ব্রাউনি

উপকরণ

ভেজা উপকরণ

চিনি ১/৩ কাপ
মাখন ১৮০ গ্রাম
ডিম ২টা
ভ্যানিলা এসেন্স ১ ফোঁটা

শুকনা উপকরণ

ময়দা ১/৩ কাপ
কোকো পাউডার ১ টেবিল চামচ
ডার্ক চকলেট চিপ ১/৪ কাপ


বিজ্ঞাপন

প্রণালি

একটা মিক্সিং বোলে সব ভেজা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনা উপকরণগুলো এতে দিয়ে এবার কাট অ্যান্ড ফোল্ড পদ্ধতিতে ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে।

একটি বেকিং প্যানে পার্চমেন্ট পেপার দিয়ে নিতে হবে। এবার এতে ব্রাউনির মিশ্রণ ঢেলে ওপরে চকলেট চিপ ছড়িয়ে বেক করে নিতে হবে। এ কাজটি চুলা ও ওভেন দুই পদ্ধতিতেই করা যায়।

ব্রাউনি বেক হয়ে গেলে ঠান্ডা করে ইচ্ছেমতো শেপে কেটে নিতে হবে। এবার ভুতুড়ে যেকোনো ছবির আদলে কাটা কাগজ রেখে ওপরে আইসিং সুগার ছড়িয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

বিজ্ঞাপন

স্পুকি মাচা টি

উপকরণ

মাচা টি ১ চা–চামচ
দুধ ১ কাপ
বরফের টুকরা ইচ্ছেমতো
পানি প্রয়োজন অনুযায়ী

প্রণালি

একটি কাপে ১ চা–চামচ মাচা টি নিয়ে ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিন। হাতে বা ফ্রোথারে ফেটিয়ে দুধ একটু ফোমি করে নিন। এবার পরিবেশনের গ্লাস বা জারে বরফের টুকরা দিয়ে দুধ ঢেলে ওপর থেকে মাচা টি ঢেলে দিন। তৈরি হয়ে গেল হ্যালোউইন থিমের স্পুকি মাচা টি।

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০৫: ০২
বিজ্ঞাপন