
শ্রীলঙ্কান কারির বিশেষত্ব হচ্ছে নারকেলের দুধের সঙ্গে বেশ উচ্চ মাত্রার ঝাল মসলার ব্যবহার। এতে কমপ্লেক্স এক ফ্লেভার আসে এই কারির ঝোলে। ঈদের দাওয়াতে গরুর মাংসের পদে সেই একই ভুনা বা আলু-ঝোল আর কত! এবার শ্রীলঙ্কান বিফ কারির ঝোলে ঝালে জমে যাবে ঈদের দাওয়াতের আয়োজন।

গরুর মাংস ২ কেজি
আদা বাটা ২ টেবিল চামচ
রসুন বাটা ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি আধা কাপ
টমেটো কুচি আধা কাপ
এলাচ ৩-৪ টা
তেজপাতা ২ টা
দারুচিনি ২ টুকরো
লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ
কাঁচামরিচ ৩-৪ টা
শ্রীলংকান কারি পাউডার ২ টেবিল চামচ
নারকেলের পাতলা দুধ দুধ ২ কাপ
নারিকেল ঘন দুধ ১ টেবিল চামচ
টমেটো সস ১ টেবিল চামচ
তেল আধা কাপ
সিরকা ১ টেবিল চামচ
কারিপাতা বা পানদান পাতা
লবণ স্বাদমতো
শ্রীলংকান কারি পাউডার যেভাবে তৈরি করবেন
জিরা, ধনিয়া, মৌরি, সর্ষে, মেথি, এলাচ, লবঙ্গ,দারুচিনি, গোলমরিচ, শুকনা কারি পাতা একসঙ্গে গুঁড়া করে নিন।

মাংসে সিরকা, অর্ধেক কারি পাউডার, মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে মেখে রাখুন ১৫ মিনিট।
এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে দারুচিনি, লবঙ্গ,এলাচ ও পেঁয়াজকুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিন। এবার আদা বাটা, রসুন বাটা দিয়ে নেড়ে নিন। কিছুক্ষণ এরপর কাটা টমেটো দিয়ে দুই মিনিটের মত রান্না করুন।

এবার ম্যারিনেট করা গরুর মাংস দিয়ে রান্না করুন। পানি শুকিয়ে যাওয়ার পর দুই কাপ গরম পানি যোগ করুন। এবার মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ৩০ মিনিট রান্না করুন।
এবার নারিকেলে দুধ ও টমেটো সস আর বাকি অর্ধেক কারি পাউডার দিয়ে অল্প আঁচে রান্না করুন মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত।
এবার পানদান বা কারিপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সাদা ভাত বা পোলাওর সঙ্গে।