শেষের ইফতারে রাখতে পারেন টার্কিশ লাভাশ ব্রেড আর তাজিকি ডিপ
শেয়ার করুন
ফলো করুন

টার্কিশ লাভাশ ব্রেড আর তাজিকি ডিপ। এই দুটোর একটাও আমাদের পদ নয়। এই ডেলিকেসির সঙ্গে আমরা পরিচিতও নই সেভাবে। তবে ভুবনায়নের যুগে আমরা কতকিছুই তো চেখে দেখছি। তাই এটাও দেখতে পারি। তৈরি করা সহজ। আর সুস্বাদুও। রোজার শেষ দিনগুলোর কোন একদিন ইফতারে তৈরি করে দেখতে পারেন। প্রিয়জন মজা পাবে। আর আপনি পাবেন প্রশংসা। স্বাস্থ্যকরও এই কম্বোর রেসিপি দিয়েছেন আর ছবি তুলেছেন পারভীন আলী

বিজ্ঞাপন

তাজিকি ডিপ

উপকরণ

টক দই দেড় কাপ
শশা ২টি (ছোট সাইজের)
লেবুর রস ১ টেবিল চামচ
অলিভ অয়েল ১ টেবিল চামচ
রসুন ২ কোয়া
ধনেপাতা কুচি পরিমাণ মত
লবণ স্বাদমতো

বিজ্ঞাপন

প্রনালি

প্রথমে শশা ভালো করে ধুয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এরপর কুচোনো শশা হাতের মুঠোর সাহায্য চেপে পানি বের করে নিতে হবে। এবার একটি পাত্রে টক দই  নিয়ে  তাতে এক এক করে শশা, অলিভ অয়েল, লেবুর রস, ধনেপাতা কুচি, লবন ও ম্যাশড রসুন দিয়ে চামচের সাহায্য ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তাজিকি ডিপ। এটা রুটি, পরোটা, নান বা টার্কিশ লাভাশ ব্রেড দিয়ে খেতে পারেন।

টার্কিশ লাভাশ ব্রেড

উপকরণ
ময়দা ২ কাপ
ইস্ট ১ চাচামচ
চিনি ১ চাচামচ
তেল ১ টেবিল চামচ
লবণ হাফ চাচামচ
তরল দুধ পরিমাণমতো

প্রনালি
একটি পাত্রে হালকা গরম দুধের সাথে লবণ চিনি ও ইস্ট মিলিয়ে নিতে হবে। তারপর ময়দায় তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে দুধ দিয়ে ছেনে খামির তৈরি কে সেটা এক ঘন্টা  রেষ্টে রেখে দিতে হবে। একঘন্টা পর খামির ভালোভাবে  ছেনে বাতাস বের করে রুটি আকারে বেলে নিতে  হবে।

প্রথমে ইলেকট্রিক ওভেনে ২০০-২২০ ডিগ্রি তাপমাত্রায় ১০ মিনিট প্রিহিট করে নিতে হবে। এবার বেকিং ট্রেতে বাটার পেপার দিয়ে রুটিগুলো রেখে ৭-১০ মিনিট বেক করতে হবে। রুটি ফুলে উপরে হালকা বাদামি দাগ হলে বের করে নিয়ে পরিবেশন করতে হবে।

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১১: ৩৯
বিজ্ঞাপন